× হোম রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া সিটিজেন জার্নালিজম বিচিত্র ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন ইউরোপ অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ মানসিক স্বাস্থ্য ব্লকচেইন অন্যান্য ভাষান্তর ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

অন্যান্য
খেলায় অংশগ্রহণ বাড়ছে সৌদি নারীদের
google_news print-icon

খেলায় অংশগ্রহণ বাড়ছে সৌদি নারীদের

খেলায়-অংশগ্রহণ-বাড়ছে-সৌদি-নারীদের
মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশ সৌদি আরবের চিত্র বদলাচ্ছে। রাজনীতি থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে নারীদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়ছে। বিশেষ করে খেলাধুলায় উল্লেখযোগ্য হারে বাড়ছে তাদের অংশগ্রহণ।

বেশি আগের কথা নয়। ২০১২ সালের আগে আন্তর্জাতিক সব প্রতিযোগিতায় সৌদি আরব শুধু পুরুষ ক্রীড়াবিদ পাঠাত। লন্ডন অলিম্পিকে প্রথম নারী অ্যাথলেট পাঠিয়েছিল দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। ওই সময় এ নিয়ে ধর্মীয় নেতাদের তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছিল সৌদি সরকারকে।

তবে মধ্যপ্রাচ্যের রক্ষণশীল দেশটির চিত্র বদলাচ্ছে। রাজনীতি থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে নারীদের আগ্রহ ও অংশগ্রহণ বাড়ছে। বিশেষ করে খেলাধুলায় উল্লেখযোগ্য হারে বাড়ছে তাদের অংশগ্রহণ।

সৌদি ক্রীড়া মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য বলছে, ২০১৫ সালের পর থেকে ২০২০ সাল পর্যন্ত খেলাধুলায় নারীদের অংশগ্রহণ বেড়েছে ১৫০ শতাংশ।

মূলত দেশটির জনশক্তিতে নারীদের অংশীদারিত্ব বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার সংস্কার কর্মসূচি ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে খেলাধুলায় নারীদের দুয়ার খুলে দিয়েছে সৌদি।

নারী জাগরণে সাফল্য পেতে খুব বেশি সময় নেয়নি সৌদি। এরই মধ্যে ক্রীড়া ক্ষেত্রে নারীরা আঞ্চলিক ও আন্তর্জাতিক মিলিয়ে শতাধিক পুরস্কার জিতেছে।
ফেন্সিং, জুডো, ভারত্তোলন, আর্চারি থেকে শুরু করে নারী ফুটবল লিগও আয়োজন করেছে সৌদি সরকার।

সংগঠক হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোতেও জায়গা করে নিচ্ছেন সৌদি নারীরা। এএফসি, বিশ্ব টেনিস ট্যুর কমিটি ও বিশ্ব অলিম্পিকসহ অনেক কমিটিতে জায়গা করে নিয়েছেন তারা।

মন্তব্য

আরও পড়ুন

অন্যান্য
Youth arrested with foreign pistol in Khulna

খুলনায়  বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

খুলনায়  বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার ছবি: সংগৃহীত

খুলনার রূপসা উপজেলায় বিদেশি পিস্তলসহ সুলতান মাহমুদ বাপ্পা (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর গ্রামে রফিকুল ইসলামের বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাপ্পা গোপালগঞ্জ জেলার বেতগ্রাম এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, রূপসা থানার এসআই মশিউর রহমান সরকারি পিকআপে বিশেষ অভিযান পরিচালনার সময় নৈহাটি গোডাউন মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান যে, জয়পুর গ্রামে এক ব্যক্তি অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে।

খবর পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রাজ্জাক মীরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়

সেখানে স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার পরিহিত ট্রাউজারের পেছনের কোমর থেকে একটি খালি ম্যাগাজিনসহ বাটযুক্ত বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল উদ্ধার করা হয়।

রূপসা থানার ওসি মোহাম্মদ আবদুর রাজ্জাক মীর বলেন, গ্রেপ্তারকৃত সুলতান মাহমুদ বাপ্পাকে খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সম্ভাব্য ব্যবহার সম্পর্কে তদন্ত চলছে।

মন্তব্য

অন্যান্য
A woman named Shukran Begum died after being hit by a train in Shivchar

শিবচরে ট্রেনের ধাক্কায় শুকরন বেগম নামে নারীর মৃত্যু

শিবচরে ট্রেনের ধাক্কায় শুকরন বেগম নামে নারীর মৃত্যু ফাইল ছবি

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় শুকরন বেগম (৭৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের পাঁচ্চর তেলের পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকরন বেগম দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা মোকশেদপুর এলাকার মোঃ মোকশেদ হাওলাদারের স্ত্রী।

মাদবরেরচর ইউনিয়ন মোল্লাবাজার সংলগ্ন রেল লাইনের পাশে এক নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এর আগে শুক্রবার (১৯ জুন) দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানান পরিবারের লোকজন।

শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে এবং এ ব্যাপারে রেল পুলিশ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করবেন।

মন্তব্য

অন্যান্য
BSF tried to send 20 people to Bangladesh at Chapainawabganj border

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ঠেলে পাঠানোর চেষ্টা করা ২০ জন নারী, পুরুষ ও শিশুকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (২০ জুন) বিজিবি ও বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠকের পর তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত পিলার ১৭৭-এর ২-এস এবং ১৭৮-এর এস-৩ পিলারের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ পুশইন করা ১১ জন নারী, ৫ জন পুরুষ ও ৪ জন শিশুকে ভারতের ভেতরে ফিরিয়ে নিয়ে যায়।

এর আগে শনিবার (২০ জুন) সকালে চৌকা সীমান্ত দিয়ে ওই ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির কঠোর অবস্থানের কারনে সেই চেষ্টা বার্থ হয়।

মন্তব্য

অন্যান্য
People friendly budget There has not been such a beautiful budget in the history of 50 years Dulu

জনবান্ধব বাজেট, ৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট হয়নি: দুলু

জনবান্ধব বাজেট, ৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট হয়নি: দুলু রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: সংগৃহীত

চলতি বাজেটকে একটি জনবান্ধব বাজেট উল্লেখ করে সরকার দলীয় হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের তৃনমুল পর্যায়ের মানুষের জন্য যে বাজেট দরকার। ধান, চাল, তেল ও আটা থেকে শুরু করে মসলা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে কৃষক বান্ধব ও জনবান্ধব বাজেট পেশ করেছে সরকার। গত ৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট হয়নি।

শনিবার (২০ জুন) নাটোর সদর উপজেলা পরিষদের হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদোর মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, কৃষক, শ্রমিক রিক্সা চালক থেকে শুরু করে সকল মানুষের জীবনযাত্রা অতিবাহিত করার জন্য যে বাজেট প্রয়োজন সেই বাজেট ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব সহ বিএনপির নেতৃবৃন্দ।

মন্তব্য

অন্যান্য
Anti narcotics discussion meeting held in Pirojpur

পিরোজপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত ছবি: নিউজ বাংলা

মাদকের ভয়াবহ বিস্তার রোধ, এর কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ-স্বচ্ছ যুবসমাজ গড়ার অঙ্গীকার নিয়ে পিরোজপুরে ‘মাদকের বিস্তার-আমাদের করণীয়’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

‎​পিরোজপুর প্রেসক্লাবের আয়োজনে এবং পিরোজপুর জেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামিম।

‎​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি তার বক্তব্যে বলেন, "মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য। প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে এবং মাদকের সাথে সম্পৃক্তদের সামাজিকভাবে বয়কট করতে হবে।" জেলা প্রশাসক মাদকের তালিকা তৈরি করে তা প্রকাশ্যে টানিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, এতে সমাজের সর্বস্তরের মানুষ তাদের সম্পর্কে সচেতন হতে পারবে।

‎​তিনি আরও জানান, পিরোজপুরে একটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের পরিকল্পনা জেলা প্রশাসনের রয়েছে এবং দ্রুতই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

‎​

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

‎​বক্তারা বলেন, মাদক এখন পরিবারের শান্তি বিনষ্ট করছে, বাবা-ছেলের সম্পর্ক ধ্বংস করছে এবং তরুণ প্রজন্মকে অকাল মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক এবং সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

‎​এই আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী প্রত্যেকেই পিরোজপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

‎​অনুষ্ঠানটিতে মাদকবিরোধী লড়াইয়ে জেলা ও উপজেলা পর্যায়ে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা ভবিষ্যতে পিরোজপুরকে মাদকের ছোবল থেকে রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য

অন্যান্য
50 examinees detained in Dhaka College on the charge of fraud in recruitment examination of Food Directorate

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা কলেজে ৫০ পরীক্ষার্থী আটক

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ঢাকা কলেজে ৫০ পরীক্ষার্থী আটক ছবি: সংগৃহীত

খাদ্য অধিদপ্তরের অধীনে সহকারী উপখাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষায় অসাধুপন্থা অবলম্বনের অভিযোগে ঢাকা কলেজ কেন্দ্রে ৫০ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে পরীক্ষা চলাকালে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় অন্তত ১৬ জনকে তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (১৯ জুন) বেলা ১২টার দিকে ঢাকা কলেজ কেন্দ্রে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে রাজধানীর ঢাকা কলেজে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে জালিয়াতির অভিযোগে মোট ৫০ জনকে আটক করা হয়, যার মধ্যে ৪৫ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন।

অভিযুক্তদের মধ্যে ২৮ জনকে পরীক্ষাকেন্দ্রের ভেতর থেকে ইলেকট্রনিক ডিভাইসসহ এবং বাকি ২২ জনকে কেন্দ্রের বাইরে ঢাকা কলেজের মূল ফটক থেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে অন্তত ১৬ জনকে ফৌজদারি দণ্ডবিধির ২৪৫ ও ২৫৮ ধারা অনুযায়ী ১ থেকে ৭ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, পরীক্ষার সময় যাদের সন্দেহজনক মনে হয়েছে, পরবর্তীতে চেক করে তাদের কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। মোবাইলে মেসেজ পাওয়া গেছে। পরীক্ষার সময় তারা প্রশ্ন স্ক্যান করে বাইরে পাঠিয়েছে, এরপর বাইরে থেকে সেই উত্তর এসেছে।

তিনি আরও বলেন, এর মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা হলো যারা গেটের বাইরে ঢোকার সময় ধরা পড়েছে। আরেক গ্রুপকে পরীক্ষার হল থেকে ধরা হয়েছে। এরপর জালিয়াতির সঙ্গে যুক্ত পরীক্ষার্থীদের বিভিন্ন রুম থেকে ধরে এনে আলাদা দুইটা রুমে রাখা হয়েছিল। কেন্দ্রের যে ম্যাজিস্ট্রেট আছে তার কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম জানান, পরীক্ষায় জালিয়াতির সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে। জালিয়াতি চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্য

অন্যান্য
Al Mujahidi Ekushey Medalist poet has passed away

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি আল মুজাহিদী মারা গেছেন

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি আল মুজাহিদী মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদী। ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি এবং মুক্তিযোদ্ধা আল মুজাহিদী মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৯ জুন) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

প্রায় এক বছর আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকেই এই কবি শয্যাশায়ী ছিলেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যা ও হৃদরোগে তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন।

কবিতা, উপন্যাস ও শিশুসাহিত্যে আল মুজাহিদীর অবদান অপরিসীম। ‘হেমলকের পেয়ালা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’ এবং ‘যুদ্ধ নাস্তি’-র মতো কালজয়ী কাব্যগ্রন্থের রচয়িতা তিনি। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদকসহ দেশি-বিদেশি বহু সম্মাননায় ভূষিত হয়েছেন।

মন্তব্য

p
উপরে