বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে বঙ্গভবন থেকে বেরিয়ে আসছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। ছবি: পিয়াস বিশ্বাস
শীতকালীন রোগে সবচেয়ে বেশি ভোগে শিশুরা। তাই তাদের জন্য প্রয়োজন বাড়তি সতর্কতা। দেশের তাপমাত্রা কমতে থাকায় শীতের মোটা কাপড় পরিয়ে বাইরে বের করা হচ্ছে শিশুদের। ছবিটি রাজধানীর সদরঘাট এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম/নিউজবাংলা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আর্থিক অনিয়ম, দুর্নীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে দুদকের তদন্ত দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার সকালে তারা মানববন্ধন করেন। ছবি: সাইফুল ইসলাম/নিউজবাংলা
শরীয়তপুর জেলা শহরের ওপর দিয়ে একসময়ের প্রবাহমান পালং-কোটাপাড়া খালের ৩ কিলোমিটার এলাকা ভরাট করে নির্মাণ করা হয়েছে পাকা, আধাপাকা স্থাপনা ও সংযোগ সড়ক। এতে ভেঙে পড়েছে পৌর শহরের পয়োনিষ্কাশন ব্যবস্থা। ছবি: কাজী মনিরুজ্জামান মনির/নিউজবাংলা
সরিষা ক্ষেতে চলছে শিশুদের দূরন্তপনা। ছবিটি মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে তোলা। ছবি: পিয়াস বিশ্বাস/নিউজবাংলা
দেশের বিভিন্ন অঞ্চল থেকে নৌকায় করে শীতের সবজি রাজধানীর বাজারে আসছে। ছবিটি তুরাগ নদের আমিনবাজার থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম/নিউজবাংলা
শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার জন্য ছাপাখানাগুলোতে এখন চরম ব্যস্ততা। ছবিটি রাজধানীর সূত্রাপুরের একটি ছাপাখানা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম