জাতীয় প্রেস ক্লাবের আগামী দুই বছরের নেতৃত্ব নির্বাচনে ভোট চলছে। স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৯টায় থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পযর্ন্ত। ছবি: সাইফুল ইসলাম
থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বসাধারণের প্রবেশের জন্য শাহবাগ পয়েন্টটি বন্ধ করে দেয় পুলিশ। ছবি: পিয়াস বিশ্বাস
দরজা কড়া নাড়ছে ইংরেজি নববর্ষ ২০২১।বছরের শেষ সূর্য উদয়।ছবিটি পন্মা নদীর কাঠালবাড়ি সিমুলিয়া ফেরি ঘাট থেকে তোলা।ছবি: সাইফুল ইসলাম
দরজা কড়া নাড়ছে ইংরেজি নববর্ষ ২০২১।বছরের শেষ সূর্য উদয়।ছবিটি সাভার আশুলিয়া থেকে তোলা।ছবি: সাইফুল ইসলাম
বছরের শেষ সূর্যাস্ত দেখতে কক্সবাজারে এক দম্পতি। ছবি: সাকিবুর রহমান
রাজধানীর শাহবাগ মোড়ে সড়কের পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা বৃহস্পতিবার দুপুরে উচ্ছেদ করে দক্ষিণ সিটি করপোরেশন। ছবি: সাইফুল ইসলাম
তেজগাঁও রেল ক্রসিংয়ের পাশের রাস্তায় সংস্কার কাজ চলায় এ ক্রসিংটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তবে ঝুঁকি উপেক্ষা করে প্রতিদিনই চলাচল করছে বিভিন্ন যানবাহন। ছবি: পিয়াস বিশ্বাস
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ২০২১ শিক্ষাবর্ষে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। ছবিটি বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে তোলা। ছবি: নিউজবাংলা
ভোরের তীব্র শীত উপেক্ষা করে সবজির ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এক জন কৃষক। ছবিটি টাঙ্গাইলের কেন্দুয়া গ্রাম থেকে তোলা। ছবি: শামীম আল মামুন/নিউজবাংলা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বাজারে বিক্রির জন্য ক্ষেত থেকে লাল শাক তোলা হচ্ছে। ছবি: সাইফুল ইসলাম
রাজশাহীর কাকনহাট উপজেলার পাইতাপুকুর গ্রামে সাঁওতাল জাতিগোষ্ঠীর শিশুদের ফুটবল খেলা। ছবি: পিয়াস বিশ্বাস