× হোম রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া সিটিজেন জার্নালিজম বিচিত্র ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন ইউরোপ অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ মানসিক স্বাস্থ্য ব্লকচেইন অন্যান্য ভাষান্তর ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
Abdul Ahad traveled with 500 quails and is now a successful farmer
google_news print-icon

৫০০ কোয়েল নিয়ে যাত্রা করে আব্দুল আহাদ এখন সফল খামারি

* প্রতিকূলতা জয় করে সাফল্যের পথে অষ্টগ্রামের আব্দুল আহাদ
৫০০-কোয়েল-নিয়ে-যাত্রা-করে-আব্দুল-আহাদ-এখন-সফল-খামারি
ছবি: সংগৃহীত

জীবন মানেই তো অদম্য পথচলা। কখনো সাফল্য, তো কখনো গভীর অন্ধকার। সব মিলিয়েই জীবন। কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের বাসিন্দা মো. আব্দুল আহাদ এই সত্যটি নতুন করে প্রমাণ করলেন। জীবন সংগ্রামের নানা ধাপ পেরিয়ে কোয়েল পাখির খামার করে যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা একবার হোঁচট খেয়েও আবার নতুন করে ডানা মেলেছে।

আব্দুল আহাদের খামারের নাম ‘রাকিব-সাকিব কোয়েল খামার এন্ড হ্যাচারি’। মাত্র ৫০০ কোয়েল পাখি নিয়ে যাত্রা শুরু করা আব্দুল আহাদের এই উদ্যোগটি ছিল অত্যন্ত সম্ভাবনাময়। আস্তে আস্তে খামারটি বড় আকার ধারণ করে। গত বছরের মাঝামাঝি সময়ে তার খামারে ৪১০০টি কোয়েল পাখি ছিল এবং সেই সময় প্রতিদিন প্রায় ৩৭০০টি করে ডিম পাওয়া যেত। কিন্তু বিধিবাম! হঠাৎ করেই মরণব্যাধি ভাইরাসে একদিনেই তার খামারের সমস্ত পাখি মারা যায়। চোখের সামনে তিল তিল করে গড়ে তোলা স্বপ্নগুলো নিভে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েছিলেন এই উদ্যোক্তা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আউয়ালের পরামর্শে দীর্ঘ এক মাস খামারটি সম্পূর্ণ বন্ধ রাখা হয় এবং জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হয়। এরপর নতুন উদ্যমে খামারটি পুনরায় চালু করেন।

বর্তমানে তার খামারের পরিবেশ ও পাখিদের অবস্থা বেশ আশাব্যঞ্জক। খামারের খাঁচায় সাজানো পাখিগুলো নিয়মিত ডিম দিচ্ছে, যা খামারের অর্থনৈতিক চাকা সচল রেখেছে।

আব্দুল আহাদ জানান, খামারে উচ্চমানের ‘ইউরোপিয়ান কোয়ার্টিনিক্স’ ও ‘জাপানি কোয়েল’ জাতের পাখি লালন-পালন করছেন। ডিম দেওয়ার উপযোগী ৩০০০টি কোয়েল পাখির মধ্যে ১০০০টি নিয়মিত ডিম পাড়ছে। আর নিজস্ব হ্যাচারিতে প্রতি মাসে প্রায় ১০০০ বাচ্চা ফোটানো হচ্ছে।

সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে দৃঢ় সংকল্পবদ্ধ আব্দুল আহাদ। তিনি এখন আর শুধু স্থানীয় পর্যায়ের উদ্যোক্তা হয়ে থাকতে চান না। তার চোখে এখন বড় স্বপ্ন নিজের খামারটিকে ভবিষ্যতে সারা বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহৎ ও বাণিজ্যিকভাবে লাভজনক একটি খামারে রূপান্তরিত করা। আব্দুল আহাদের এই ঘুরে দাঁড়ানোর গল্প হাওরবাসীর জন্য কেবল একটি খামারের বেঁচে থাকা নয়, এটি অদম্য সাহস ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিকূলতাকে জয় করে তিনি যে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন, তা স্থানীয় আরও অনেক বেকার যুবকের জন্য আশার আলো হয়ে জ্বলবে।

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
9 people including children drowned in Kishoreganj in two days

কিশোরগঞ্জে দুই দিনে পানিতে ডুবে শিশুসহ ৯ জনের মৃত্যু

কিশোরগঞ্জে দুই দিনে পানিতে ডুবে শিশুসহ ৯ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় পৃথক ঘটনায় দুই দিনে পানিতে ডুবে শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে শনিবার (২৫ জুলাই) বিকেল পর্যন্ত ইটনা, মিঠামইন, নিকলী, বাজিতপুর, কটিয়াদী, ভৈরব ও কিশোরগঞ্জ সদর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচ বছর বয়সী চার শিশু, দুই কিশোর, এক যুবক ও একজন ফিজিওথেরাপিস্ট রয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন বাজিতপুর পৌরসভার মীরারবন্দ এলাকার সুজন মিয়ার ছেলে মো. তাসিন (৫) ও শাওন মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৫), ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের পাঁচকাহনীয়া গ্রামের নাঈম মিয়ার মেয়ে ফাইজা আক্তার (৫), নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাকিম (৫), গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকার মাদ্রাসাছাত্র আরিফ হোসেন (১২), কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামের মজলু মিয়ার ছেলে নাঈম মিয়া (১১), ভৈরব উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার সোহেল মিয়ার ছেলে শুভ ইসলাম স্মরণ (১২), কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ ফয়সাল (২২) এবং একই উপজেলার গাইটাল এলাকার ফিজিওথেরাপিস্ট মো. বাছির উদ্দিন মিলন (৩৮)।

পুকুরে ডুবে শিশুর মৃত্যু:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সকাল আটটার দিকে নিকলী উপজেলার নানশ্রী গ্রামে বাড়ির পাশে বড় ভাই ও অন্য শিশুদের সঙ্গে খেলছিল হাকিম। খেলার একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাওরে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু:

একই দিন সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গীর এরশাদ নগরের বাইতুল কোরআন কওমি মাদ্রাসার এক শিক্ষক ও প্রায় ৪০ জন শিক্ষার্থী শিক্ষা সফরে মিঠামইনের হাওর এলাকায় আসেন। হাওর ভ্রমণ শেষে ইসলামপুর ঘাট এলাকায় গোসল করতে নামলে পানির তীব্র স্রোতে ভেসে যায় মাদ্রাসাছাত্র আরিফ হোসেন। পরে সহপাঠী, শিক্ষক ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। দুপুরের দিকে ঘটনাস্থলের কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বোতল আনতে গিয়ে বিলে ডুবে মৃত্যু:

দুপুর দুইটার দিকে কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামের নাঈম মিয়া কয়েকজন সহপাঠীর সঙ্গে গ্রামের বিলে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে প্লাস্টিকের একটি বোতল ভাসমান সহায়তা হিসেবে ব্যবহার করছিল। গোসল শেষে বাড়ি ফেরার পথে বোতলটি বিলে ফেলে আসার কথা মনে পড়ে। পরে একা সেটি আনতে ফিরে গেলে পা পিছলে গভীর পানিতে পড়ে যায় সে। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নদীতে ভেসে ওঠে নিখোঁজ শিশুর মরদেহ:

এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) বাড়ি থেকে গোসল করতে বের হয়ে নিখোঁজ হয় ভৈরব উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার শুভ ইসলাম স্মরণ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। শুক্রবার (২৪ জুলাই) সকালে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিকেলে জগন্নাথপুর এলাকার নদীতে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন বোস এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেয়েকে বাঁচিয়ে প্রাণ দিলেন বাবা:

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকার বাসিন্দা ফিজিওথেরাপিস্ট মো. বাছির উদ্দিন মিলন পরিবার নিয়ে হাওরে বেড়াতে যান। নৌকায় ভ্রমণের সময় মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় তার ছোট মেয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। মেয়েকে বাঁচাতে সঙ্গে সঙ্গে হাওরের পানিতে ঝাঁপ দেন মিলন। তিনি মেয়েকে উদ্ধার করতে সক্ষম হলেও নিজে তীব্র স্রোতে তলিয়ে যান।

পরে স্থানীয় নৌকাচালক ও এলাকাবাসী দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে তাঁর মরদেহ উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েকে বাঁচাতে নিজের জীবনের কথা না ভেবেই পানিতে ঝাঁপ দিয়েছিলেন মিলন। তাঁর আত্মত্যাগে মেয়েটি প্রাণে বেঁচে গেলেও তিনি আর ফিরে আসেননি। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

খালে ডুবে দুই শিশুর মৃত্যু:

শনিবার (২৫ জুলাই) দুপুরে বাজিতপুর পৌরসভার মীরারবন্দ এলাকায় খালের পানিতে ডুবে মারা যায় দুই শিশু তাসিন ও জান্নাতুল মাওয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তারা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে দুজনই পাশের খালে পড়ে যায়। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্বজনেরা খালে নেমে তাদের মরদেহ উদ্ধার করেন। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তাবলিগ জামাতে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু:

শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ বাজার নদীর ঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন মোহাম্মদ ফয়সাল (২২)। তিনি লতিবাবাদ ইউনিয়নের ডুবাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। ফয়সাল কয়েকজন মুসল্লির সঙ্গে নীলগঞ্জ বাজার জামে মসজিদে তাবলিগ জামাতে গিয়েছিলেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, গোসল করতে নেমে ফয়সাল পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন আশপাশে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর বেলা পৌনে চারটার দিকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।

হাওরের পানিতে ডুবে শিশুর মৃত্যু:

এ ছাড়া ইটনা উপজেলার বড়িবাড়ী ইউনিয়নের পাঁচকাহনীয়া গ্রামের নাঈম মিয়ার মেয়ে ফাইজা আক্তার (৫) পানিতে ডুবে মারা গেছে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ খান জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশে হাওরের পানিতে বড় বোন রৌজা আক্তারের সঙ্গে গোসল করতে নামে ফাইজা। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

মন্তব্য

বাংলাদেশ
Real journalism based on objective and data based information Information Minister

বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা: তথ্যমন্ত্রী

বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা বলেছেন, মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না। বরং বস্তুনিষ্ঠ সত্য ও ডেটাভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করেই প্রকৃত সাংবাদিকতা পরিচালিত হয়। শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’ এর একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।

‘দক্ষিণ এশিয়ার গণমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির সম্মুখীন হয়?’ শীর্ষক এ প্যানেল আলোচনায় আরও অংশ নেন হিমাল সাউথ এশিয়ানের প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মণি দীক্ষিত, সাবেক প্রেস সচিব ও ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম এবং দ্য হিন্দু’র কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেত্র নিউজের এক্সিকিউটিভ এডিটর নাজমুল আহসান।

প্যানেল আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকতা মূলত একজন স্বাধীন সাংবাদিকের নিজস্ব চিন্তাভাবনা, দার্শনিক দৃষ্টিভঙ্গি ও সামাজিক পর্যবেক্ষণের ওপর নির্ভর করে। সাংবাদিকরা তাদের নিজস্ব চোখ ও লেখনীর মাধ্যমে ঘটনাপ্রবাহ ফুটিয়ে তোলেন। তবে পেশাদারিত্ব বজায় রাখতে তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা সবচেয়ে জরুরি।

দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানের মতো দেশগুলোর গণমাধ্যমের মূল সংকটগুলো প্রায় একই রকম। অতীতে কেবল বাকস্বাধীনতাই আলোচনার মূল বিষয় থাকলেও বর্তমান প্রযুক্তি ও মোবাইল সাংবাদিকতার যুগে ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ করে সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

সাংবাদিকতা নিয়ে সাধারণ মানুষের ধারণা ও দৃষ্টিভঙ্গির পার্থক্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, সাংবাদিকতার কোনো একক সংজ্ঞা নেই। এটি আগের চেয়ে অনেক বেশি বিভাজিত। সমাজে কোনো একটি বিষয়ে মানুষের মতামত ভিন্ন হতে পারে। তবে দায়িত্বশীল সাংবাদিকের কাজ হলো আবেগ বা দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আসল সত্য প্রকাশ করা।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের ‘অ্যাক্টিভিস্ট’ হওয়া উচিত নয়। সাংবাদিকের মূল দায়িত্ব হলো উপাত্তের ওপর দাঁড়িয়ে সত্যকে উন্মোচন করা। ডেটা বা সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোনো ধারণাই খবর হতে পারে না। সমাজকে সঠিকভাবে বুঝতে ও ফুটিয়ে তুলতে বস্তুনিষ্ঠ সংবাদচর্চার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।

প্যানেল আলোচনায় সাবেক প্রেস সচিব ও ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম বলেন, প্রিন্ট বা টেক্সট যুগের চেয়ে বর্তমান ডিজিটাল যুগে সমাজ ও সংবাদকক্ষগুলো সবচেয়ে বেশি বিভাজিত হয়ে পড়েছে। প্রতিনিয়ত সাংবাদিকদের অস্তিত্ব রক্ষার লড়াই ও আনুগত্যের পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে।

তিনি বলেন, সত্তর থেকে আশির দশকে সংবাদপত্র বন্ধ বা সেন্সরশিপের মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হতো। আর এখন পুরো নিউজ রুম বা সাংবাদিকদের নানা সুযোগ-সুবিধা ও প্রলোভনের মাধ্যমে প্রভাবিত করা হয়।

প্রযুক্তির পরিবর্তন ও টেক্সট সাংবাদিকতার ভবিষ্যৎ সম্পর্কে শফিকুল আলম বলেন, টেক্সট বা প্রিন্ট সাংবাদিকতায় আর আগের মতো অর্থ বা অর্থনৈতিক স্থায়িত্ব নেই। মানুষ এখন আর দীর্ঘ লেখা পড়তে চায় না। নির্দিষ্ট কিছু ক্যাটাগরি ছাড়া টেক্সটভিত্তিক সাংবাদিকতা সংকুচিত হয়ে আসছে। আর এর জায়গা দখল করে নিচ্ছে ভিডিওভিত্তিক ডিজিটাল মাধ্যম।

আলোচনায় অংশ নিয়ে ‘দ্য হিন্দু’র কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার বলেন, গণমাধ্যমের দায়িত্ব অনেক। তবে সাংবাদিকদের মূলত তিনটি বিষয় থেকে দূরে থাকতে হয়। প্রথমত, তারা সরকার বা ক্ষমতার অংশীদারদের মুখপাত্র নন। দ্বিতীয়ত, সাংবাদিকরা ‘অ্যাক্টিভিস্ট’ বা আন্দোলনকারী নন। তাদের কাজ কোনো পক্ষ নেওয়া নয়, বরং সত্যকে বিশ্লেষণ করে তুলে ধরা। তৃতীয়ত, সাংবাদিকতা কোনো বিনোদন নয়। সংবাদের কাজ হচ্ছে মানুষকে অবহিত ও সচেতন করা।

দক্ষিণ এশীয় অঞ্চলের সাংবাদিকদের দৃষ্টিভঙ্গি নিয়ে সুহাসিনী হায়দার আরও বলেন, বিগত কয়েক বছরে দক্ষিণ এশিয়া ধারণার কিছুটা ঘাটতি তৈরি হয়েছে এবং আঞ্চলিক যোগাযোগ কমে গেছে।

তিনি বলেন, বর্তমান সময়ে কেবল সীমান্ত, ভূ-রাজনীতিই মূল চ্যালেঞ্জ নয়। বরং জলবায়ু পরিবর্তন, পানির সংকট, প্রযুক্তির ক্ষতিকর প্রভাব, এআই এবং অপপ্রচারের মতো বিষয়গুলো এ অঞ্চলের জন্য নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দক্ষিণ এশীয় অঞ্চলভিত্তিক সমন্বিত সমাধান জরুরি।

এদিকে আজ দুপুরে রাজধানীর অন্য একটি হোটেলে ‘গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিশ্বজুড়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে উল্লেখ করে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে কর্মক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে। কারণ এআই নিয়ে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কাজ করাই এখন সময়ের দাবি।

সম্মেলনে দেশ-বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক ও শিক্ষাবিদগণ এআই, ডিজিটাল নেতৃত্ব, সুশাসন, সাইবার নিরাপত্তা এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন।

দিনব্যাপী এ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এআই প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।

মন্তব্য

বাংলাদেশ
Shooter Chanchal remanded for 3 days in connection with the shooting death of Jubo Dal worker in the capital

রাজধানীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

রাজধানীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড ফাইল ছবি

রাজধানীর কাফরুল থানা এলাকায় যুবদলকর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার শ্যুটার মো. চঞ্চল মোল্যাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে কাফরুল থানার অস্ত্র আইনের মামলায় তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ এ রিমান্ডের আদেশ দিয়েছেন।

এ দিন আসামি চঞ্চল মোল্যাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার উপপরিদর্শক ইউসুফ আলী ভূইয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে কাফরুল থানাধীন এলাকায় একই থানার বিএনপির সদস্য সচিব মো. হাফিজুল ইসলাম বাবু ও ভিকটিম ইউসুফসহ অন্যান্য লোকজন নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন। এ সময় আসামি চঞ্চল ও তার সহযোগী পলাতক অস্ত্রধারী সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে ইউসুফকে লক্ষ্য করে গুলি করেন।

গুলিটি ইউসুফের বুকের ডান পাশে লেগে পিঠ দিয়ে বের হয়ে যায়। তিনি মাটিতে পড়ে গেলে লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে ছুটাছুটি শুরু করলে আসামিরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন।

এলোপাতাড়ি গুলিতে সবজি বিক্রেতা নালাম সরদার ও পথচারী মো. মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। উপস্থিত লোকজন গুলিবিদ্ধ ইউসুফ, নালাম সরদার ও মনিরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ইউসুফ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ সময় পালাতে গেলে কাফরুল থানাধীন একটি দোকানের সামনে আসামি চঞ্চল মোল্যাকে উপস্থিত লোকজন অস্ত্র-গুলিসহ আটক করে গণপিটুনি দেন। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।

তার দেহ তল্লাশি করে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি চঞ্চল নিজের পরিচয় জানান। পাশাপাশি জিহাদ মোল্লা, মো. জিয়ারুল ও হাসানসহ অজ্ঞাতদের নাম প্রকাশ করেন। এ ঘটনায় কাফরুল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।

মন্তব্য

বাংলাদেশ
From constables to additional IGPs new horizons for women members of the police

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি, নেতৃত্বে নতুন দিগন্ত পুলিশের নারী সদস্যদের

কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি, নেতৃত্বে নতুন দিগন্ত পুলিশের নারী সদস্যদের ছবি: সংগৃহীত

১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো নারী সদস্য নিয়োগের পাঁচ দশকেরও বেশি সময় পর দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নারীরা নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচন করছেন।

এক সময় সহায়ক দায়িত্বে সীমাবদ্ধ থাকা নারী পুলিশ সদস্যরা এখন বাহিনীর প্রতিটি স্তরে দায়িত্ব পালন করছেন। কমিউনিটিতে টহলরত কনস্টেবল থেকে শুরু করে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার কর্মকর্তা পর্যন্ত সব পর্যায়েই তাদের সক্রিয় উপস্থিতি রয়েছে।

শিল্প পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন বাসসকে বলেন, কঠোর পরিশ্রম, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দক্ষতার মাধ্যমে নারী পুলিশ সদস্যরা কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত প্রতিটি স্তরে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।

তিনি বলেন, ‘কনস্টেবল থেকে অতিরিক্ত আইজি পর্যন্ত প্রতিটি পর্যায়ে নারীরা অর্পিত দায়িত্ব সফলভাবে পালন করছেন। এটি অত্যন্ত ইতিবাচক একটি অগ্রগতি। কর্মদক্ষতার দিক থেকে তারা কোনো অংশেই পিছিয়ে নেই।’

শিল্প পুলিশের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে তৈরি পোশাক খাতে অধিকাংশ শ্রমিক নারী হওয়ায় শ্রম অসন্তোষ নিরসনে নারী পুলিশ সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারী পুলিশ সদস্যদের অবদান ছাড়া শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষ কার্যকরভাবে মোকাবিলা করা কঠিন হতো।

শিল্প পুলিশ ইউনিট-৩, চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার মাহমুদা বেগম ১৬ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, বাহিনীর নারী সদস্যদের আন্তরিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠা তাকে অনুপ্রাণিত করে।

তিনি বলেন, পেশাগত দক্ষতার মাধ্যমে নারী কর্মকর্তারা অতিরিক্ত মহাপরিদর্শকের মতো উচ্চ পদে পৌঁছেছেন, যা আরও বেশি নারীকে পুলিশে যোগদানে উৎসাহিত করছে।

অপরাধ বিভাগে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা স্মরণ করে মাহমুদা বলেন, ধর্ষণ বা পারিবারিক সহিংসতার শিকার নারীরা আমাদের কাছে এলে অনেক বেশি খোলামেলা কথা বলেন, কারণ তারা মনে করেন আমরা তাদের অনুভূতি বুঝতে পারি।

তিনি বলেন, অনেক নারী ও শিশু ভুক্তভোগী পুরুষ কর্মকর্তাদের সামনে তাদের ট্রমার অভিজ্ঞতা বলতে সংকোচ বোধ করেন। নারী তদন্তকারী হিসেবে দ্রুত আস্থা অর্জন করা সম্ভব হয়, যা তদন্তে প্রমাণ সংগ্রহের মান উন্নত করতে সহায়তা করে।

পুলিশ সুপার মাহমুদা বেগম বলেন, আগের প্রজন্মের তুলনায় বর্তমানে নারী পুলিশ সদস্যদের পেশাগত সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তার ভাষায়, ‘জ্যেষ্ঠ নারী কর্মকর্তারা যখন নবীন সহকর্মীদের দিকনির্দেশনা দেন, তখন তা পুরো বাহিনীর মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করে। এখন বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া তরুণীরা জানেন, নিষ্ঠা ও পেশাগত উৎকর্ষের মাধ্যমে নেতৃত্বের উচ্চ পর্যায়ে পৌঁছানো সম্ভব।’

শিল্প পুলিশে কাজের অভিজ্ঞতা তুলে ধরে মাহমুদা বলেন, নারী পোশাক শ্রমিকরা নারী কর্মকর্তাদের কাছে নিজেদের সমস্যার কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং তিনি সবসময় তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেন।

তিনি জরুরি পরিস্থিতিতে বা পুলিশি সহায়তার প্রয়োজন হলে নারী শ্রমিকদের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার পরামর্শ দেন।

যদিও নারী সদস্যদের সংখ্যা ও দায়িত্ব উল্লেখযোগ্যভাবে বেড়েছে, তবুও নেতৃত্ব, তদন্ত ও অপারেশনাল পুলিশিংয়ে সমান প্রতিনিধিত্ব অর্জনের পথ এখনও অনেক বাকি বলে মনে করেন নারী কর্মকর্তারা।

সম্প্রতি রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিডব্লিউএন) ২০২৪-২০২৭ কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালায় এ বিষয়টি বিশেষভাবে উঠে আসে।

বাংলাদেশ পুলিশে ১৯৭৪ সালে প্রথম নারী সদস্য নিয়োগের মধ্য দিয়ে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। সে সময় তাদের দায়িত্ব মূলত প্রশাসনিক ও সীমিত পরিসরের ছিল।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নারীরা প্রাতিষ্ঠানিক নানা বাধা অতিক্রম করে আজ কনস্টেবল, সহকারী উপপরিদর্শক (এএসআই), উপপরিদর্শক (এসআই), পরিদর্শক, সহকারী পুলিশ সুপার (এএসপি), অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ সুপার (এসপি), উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বিভিন্ন দায়িত্বে কর্মরত রয়েছেন।

বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, বর্তমানে বাহিনীতে ১৭ হাজার ৯৭০ জন নারী সদস্য কর্মরত রয়েছেন, যা মোট জনবলের ৯ দশমিক ০৭ শতাংশ।

নারী সদস্যরা বর্তমানে মহানগর পুলিশ, জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করছেন।

এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বনারী ফর্মড পুলিশ ইউনিট মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা অর্জন করেছে।

২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) নারী পুলিশ সদস্যদের পেশাগত উন্নয়নের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।

সংগঠনটির পাঁচটি কৌশলগত অগ্রাধিকার হলো— সব পর্যায়ে নারী সদস্যদের প্রতিনিধিত্ব বৃদ্ধি, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের পদে উন্নীত করা, পেশাগত ও তদন্ত দক্ষতা বাড়ানো, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ নিশ্চিত করা এবং জেন্ডার-সংবেদনশীল পুলিশিং জোরদার করা।

কর্মশালায় বিপিডব্লিউএনের সাধারণ সম্পাদক ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (প্রশিক্ষণ-২) মোছা. শাহালা পারভীন নারী কর্মকর্তাদের নেতৃত্ব বিকাশ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করে ২০২৪-২০২৭ কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন।

কর্মশালায় সাইবার অপরাধ তদন্ত, সাইবার সচেতনতা, মানসিক সুস্থতা, কর্মস্থলের নিরাপত্তা এবং যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন সম্পর্কেও বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হয়।

ইউএন উইমেনের প্রতিনিধিরা ভুক্তভোগীকেন্দ্রিক পুলিশিং বিষয়ে কারিগরি অধিবেশন পরিচালনা করেন এবং তদন্তে জেন্ডার-সংবেদনশীল পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

বিপিডব্লিউএন ও ইউএন উইমেনের প্রশিক্ষণে ভুক্তভোগীকেন্দ্রিক তদন্ত, ট্রমা-সচেতন সাক্ষাৎকার গ্রহণ এবং নারী ও শিশুদের জন্য সমন্বিত সহায়তা সেবার ওপর জোর দেওয়া হচ্ছে।

মহানগর পুলিশ ইউনিটে কর্মরত একজন নারী উপপরিদর্শক বলেন, নারী কর্মকর্তারা বড় ধরনের অপারেশন পরিচালনায়ও সক্ষমতার পরিচয় দিয়েছেন।

তিনি বলেন, সময়ের সঙ্গে আমাদের দায়িত্ব বেড়েছে। তবে গোয়েন্দা কার্যক্রম, অপরাধ তদন্ত ও অপারেশনাল নেতৃত্বের সুযোগও একইভাবে বাড়ানো উচিত। নারী কর্মকর্তারা বারবার প্রমাণ করেছেন যে আমরা পেশাদারিত্বের সঙ্গে জটিল অভিযান পরিচালনা করতে সক্ষম।

ঢাকা বিভাগীয় কর্মশালায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের পক্ষে এনরিকো লরেনজোন বলেন, বিপিডব্লিউএনের কৌশলগত পরিকল্পনার সফল বাস্তবায়ন নির্ভর করবে টেকসই প্রাতিষ্ঠানিক অঙ্গীকার এবং জাতীয় পর্যায়ের নেতৃত্বের ওপর।

এদিকে ইউএন উইমেনের এন্ডিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন ইউনিট-এর ব্যবস্থাপক শ্রাবণা দত্ত নারী কর্মকর্তাদের পেশাগত সক্ষমতার ঘাটতি চিহ্নিত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যৎ প্রশিক্ষণ কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়।

বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন কার্যক্রমে নারীদের ক্রমেই কেন্দ্রীয় ভূমিকায় আনা হচ্ছে। সাইবার অপরাধ তদন্ত জোরদার করা, ভুক্তভোগীকেন্দ্রিক পুলিশিং সম্প্রসারণ এবং নেতৃত্বে নারীর অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে বাহিনী ধীরে ধীরে তার কার্যক্রমে নতুন রূপ দিচ্ছে।

বর্তমানে বাংলাদেশ পুলিশের মোট সদস্যের মাত্র ৯ শতাংশের কিছু বেশি নারী হলেও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের ধারা অব্যাহত রয়েছে। পুলিশ নেতৃত্ব, উন্নয়ন সহযোগী এবং নারী কর্মকর্তারা মনে করেন, নিয়োগ বৃদ্ধি, নেতৃত্বের সুযোগ সম্প্রসারণ, বিশেষায়িত প্রশিক্ষণ এবং অপারেশনাল দায়িত্ব বাড়ানো হলে কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পর্যন্ত প্রতিটি স্তরে নারীরা আরও কার্যকর অবদান রাখতে পারবেন।

বিপিডব্লিউএনের ২০২৪-২০২৭ কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নারী পুলিশ সদস্যরা আশা করছেন, তাদের অগ্রযাত্রার আগামী অধ্যায় শুধু সংখ্যাগত বৃদ্ধি নয়, বরং সমান সুযোগ, আরও শক্তিশালী নেতৃত্ব এবং জনগণের বৈচিত্র্য প্রতিফলিত করে এমন একটি আধুনিক পুলিশ ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়ে চিহ্নিত হবে।

মন্তব্য

বাংলাদেশ
The price of onion increased by 15 to 20 taka

১৫ থেকে ২০ টাকা বাড়ল পেঁয়াজের দাম

১৫ থেকে ২০ টাকা বাড়ল পেঁয়াজের দাম ছবি: সংগৃহীত

দেশজুড়ে টানা বৃষ্টিতে সব ধরনের শাক-সবজির সঙ্গে বেড়েছে পেঁয়াজের দামও। কয়েকদিন আগে প্রতিকেজি পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হলেও তা একলাফে ১৫-২০ টাকা পর্যন্ত বেড়েছে। শনিবার (২৫ জুলাই) রাজধানীর মালিবাগ, রামপুরা এলাকার কাঁচাবাজার ঘুরে পেঁয়াজের এই ঊর্ধ্বমুখী চিত্র দেখা যায়।

বাজারে ঘুরে দেখা যায়, খুচরায় প্রতি কেজি ভালো মানের বাছাই করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়, যা ৩/৪ দিন আগেও ছিল ৪০ টাকা। একটু মাঝারি মানের বা তুলনায় ছোট আকারের পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা।

আর পাইকারি পর্যায়ে প্রতি পাল্লা (৫ কেজি) ভালো মানের পেঁয়াজ ২৬০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহেও ২০০ থেকে ২২০ টাকার মধ্যে ছিল।

পেঁয়াজের এই মূল্যবৃদ্ধির পেছনে বিভিন্ন এলাকায় বন্যা ও টানা বৃষ্টিতে সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। তাদের দাবি, মোকাম থেকে ঢাকায় পেঁয়াজ পরিবহনে মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেক এলাকায় গুদামে পানি জমে যাওয়ায় পেঁয়াজ পচে নষ্ট হচ্ছে।

মালিবাগ রেলগেট কাঁচা বাজারে বিক্রেতা আবদুল হাকিম বলেন, উত্তরবঙ্গ, ফরিদপুর ও কুষ্টিয়া থেকে মূলত ঢাকায় পেঁয়াজ আসে। কিন্তু গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির কারণে মোকামেই এখন পেঁয়াজের দাম চড়া। আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়ে আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বাজার করতে আসা ক্রেতা জুলহাস বলেন, গত সপ্তাহে ৪০ টাকা কেজি পেঁয়াজ কিনেছি। এখন ২০ টাকা বেশি দিয়ে কিনলাম। প্রতিটি জিনিসের দাম বেড়েছে, হঠাৎ করে এমন দাম বৃদ্ধি আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে।

মন্তব্য

বাংলাদেশ
1 more person died of dengue 439 affected

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৯

ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৪৩৯ ফাইল ছবি

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৪ জুলাই) সকাল আটটা থেকে শনিবার (২৫ জুলাই) সকাল আটটা পর্যন্ত এ সময়ে নতুন করে ৪৩৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৬ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৩০ জন এবং সিলেট বিভাগের একজন রয়েছেন।

চলতি বছরের ২৫ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৬৪০ জন। এ বছর ডেঙ্গুতে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ যাবত মোট ১১ হাজার ৪৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং এতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং এতে মৃত্যু হয়েছে মোট ৫৭৫ জনের।

মন্তব্য

বাংলাদেশ
The body of a young man named Shakeel was recovered from an abandoned hospital in Dhanmondi

ধানমন্ডিতে পরিত্যক্ত সুধাসদন থেকে শাকিল নামে যুবকের মরদেহ উদ্ধার

ধানমন্ডিতে পরিত্যক্ত সুধাসদন থেকে শাকিল নামে যুবকের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন সুধাসদন থেকে মোহাম্মদ শাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকাল সাড়ে ৩টার দিকে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানান, পরিত্যক্ত ভবনের ভেতরে এক যুবককে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত শাকিল মোহাম্মদপুরের জিগাতলা এলাকার শিবপুর টালি অফিসসংলগ্ন ২৯৫/জি/এইচ/এ/৭ নম্বর বাসার বাসিন্দা। তিনি সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগমের ছেলে।

মন্তব্য

p
উপরে