× হোম রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া সিটিজেন জার্নালিজম বিচিত্র ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন ইউরোপ অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ মানসিক স্বাস্থ্য ব্লকচেইন অন্যান্য ভাষান্তর ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
A few villages are in fear of Domra Bill waterlogging due to the navigable crisis of Hari river
google_news print-icon

হরি নদীর নাব্য সংকটে ডোমরা বিল, পানিবন্দির শঙ্কায় কয়েকটি গ্রাম

হরি-নদীর-নাব্য-সংকটে-ডোমরা-বিল-পানিবন্দির-শঙ্কায়-কয়েকটি-গ্রাম
ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের সর্ববৃহৎ ডোমরা বিলে চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। সাম্প্রতিক অতিরিক্ত বৃষ্টির পানি নিষ্কাশিত হতে না পেরে স্থবির হয়ে পড়েছে। ফলে বিলসহ সংলগ্ন বিস্তৃত এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কায় রাত কাটাচ্ছেন স্থানীয় কৃষক ও মৎস্য চাষিরা।

ডুমুরিয়ার দক্ষিণাঞ্চলের কৃষি ও মৎস্য সম্পদের বড় একটি অংশ নির্ভর করে ডোমরা বিলের ওপর। প্রতি বছর পলি জমে হরি নদীর নাব্য হ্রাস পাওয়া এবং সাময়িক খননের পর তা টেকসই না হওয়া এখানকার দীর্ঘদিনের সমস্যা।

সূত্রে জানা গেছে, হরি ভদ্র নদী সেনাবাহিনীর তত্ত্বাবধানে খনন করা হলেও খর্নিয়া থেকে পরবর্তী ৫-৬ কিলোমিটার অংশ পুনরায় পলিতে ভরাট হয়ে গেছে। ড্রেজার দিয়ে পলি তোলার কথা থাকলেও এক দেড় ঘণ্টা কাজ করে বাকি সময় বন্ধ থাকছে বলে অভিযোগ উঠেছে। নদীর নাব্য কমে যাওয়ায় বিলে জমে থাকা পানি স্বাভাবিক গতিতে নামতে পারছে না।

বিল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম সরদার জানান, হরি ভদ্র নদীর কয়েক কিলোমিটার পলি পড়ে ভরাট হয়ে যাওয়ার কারণে বিলের পানি নামতে পারছে না। দ্রুত কোনো ব্যবস্থা না নিলে খর্নিয়া, আঙ্গারদোহার, টিপনা, পাচপোতা ,পাচুড়িয়া,ভদ্রদিয়া, বাহাদুর পুর, বালিয়া খালী, বামন্দিয়া ও গোনালীসহ আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়বে। একই সাথে শত শত মাছের ঘের পানিতে তলিয়ে গিয়ে অপূরণীয় ক্ষতি হবে।

বিলের পানি সময়মতো না সরলে কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন চাষিরা।

চিংড়িচাষি নজরুল ইসলাম ও ঘের মালিক আব্দুল হালিম জানান, বৃষ্টির পানি যেভাবে বিলে জমে আছে, তাতে ঘেরের পাড় ভেসে যাওয়া এখন সময়ের ব্যাপার। ঘের তলিয়ে গেলে আমাদের পুঁজি তো যাবেই, বিশাল ঋণের মুখে পড়তে হবে।

ইউপি সদস্য মোল্লা আবুল কাশেম ও বিল কমিটির সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম জানান, এটি শুধু একক কোনো গ্রামের সমস্যা নয়; পুরো ইউনিয়নের কৃষি ও মৎস্য অর্থনীতি এর সাথে জড়িত। পলি অপসারণ করে হরি ভদ্র নদীর প্রবাহ সচল করা না গেলে আসন্ন মৌসুমে চাষাবাদ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে।

খর্নিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মোসলেম আলী বলেন, ‘জলাবদ্ধতার বিষয়টি আমরা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছি। দ্রুততম সময়ে স্থানীয়দের স্বস্তি দিতে তাৎক্ষণিক কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা চলছে।’

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার বলেন, ‘ডোমরা বিলের জলাবদ্ধতা ও স্থানীয় বাসিন্দাদের উদ্বেগের বিষয়টি আমরা জেনেছি। পানি নিষ্কাশনের পথ সুগম করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন, ‘হরি নদীর যে অংশটিতে পলি জমে ভরাট হয়েছে, তা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত পলি অপসারণ ও নদী পুনঃখননের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে, যাতে বিলের পানি দ্রুত নিষ্কাশিত হতে পারে।’

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
Muktangan was not freed from possession of the car even at the expense of one and a half crore rupees

দেড় কোটি টাকা ব্যয়েও গাড়ির দখলমুক্ত হলো না মুক্তাঙ্গন

দেড় কোটি টাকা ব্যয়েও গাড়ির দখলমুক্ত হলো না মুক্তাঙ্গন ছবি: সংগৃহীত

রাজধানীর মুক্তাঙ্গনে প্রায় দেড় কোটি টাকা ব্যয় করেও গাড়ির দখলমুক্ত করা গেল না। উন্নয়নকাজ অর্ধসমাপ্ত রাখায় থমকে আছে প্রকল্প। আর এই সুযোগে পার্কের জন্য নির্ধারিত জায়গাটি আবারও ব্যক্তিগত গাড়ির পার্কিংয়ে পরিণত হয়েছে।

গুলিস্তান জিরো পয়েন্ট থেকে পুরানা পল্টনের দিকে হাঁটলে রাস্তার পাশেই মুক্তাঙ্গন। আশির দশকের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের সাক্ষী এই স্থান একসময় ছিল সভা-সমাবেশের পরিচিত ঠিকানা। তবে পরবর্তী সময়ে এটি পরিণত হয় ব্যক্তিগত গাড়ি পার্কিংয়ের জায়গায়।

২০২১ সালে মুক্তাঙ্গন দখলমুক্ত করে আধুনিক জনপরিসর গড়ে তোলার উদ্যোগ নেয় ডিএসসিসি। মোট বরাদ্দ ছিল ২ কোটি ৮১ লাখ টাকা।

পরিকল্পনায় ছিল শিশুদের পার্ক, বাস্কেটবল কোর্ট, ক্রিকেট পিচ, হাঁটার পথ, সবুজায়ন, সীমানা দেয়াল, দুটি নান্দনিক প্রবেশদ্বার, গ্যালারি, ডিজিটাল বিলবোর্ড, ড্রেনেজ ব্যবস্থা ও বৈদ্যুতিক আলোকসজ্জা।

একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনও (এসটিএস) নির্মাণের পরিকল্পনা করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বাস্কেটবল কোর্ট, সামনের বাউন্ডারি, রক্ষণাবেক্ষণ কক্ষ, ড্রেন ও স্ল্যাব, বৈদ্যুতিক খুঁটি, একটি পূর্ণ ফটক এবং আরেকটি ফটকের আংশিক কাজ শেষ হয়েছে। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় প্রথম ঠিকাদারের চুক্তি বাতিল করে ২০২৩ সালের শেষ দিকে নতুন ঠিকাদার নিয়োগ দেয় সিটি করপোরেশন।

ডিএসসিসির অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী জহির আহমেদ বলেন, ‘প্রথম ঠিকাদার নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি। পরে নতুন ঠিকাদার কাজ শুরু করে এবং অর্ধেকের বেশি কাজ সম্পন্ন করেছিল।’

জুলাই অভ্যুত্থানের পর স্থানীয় একটি পক্ষ মুক্তাঙ্গনে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন ও অন্যান্য স্থাপনা নির্মাণের বিরোধিতা শুরু করে। এলাকাবাসীর পক্ষে জামাল উদ্দিন নামে এক ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করেন।

২০২৫ সালের ২০ এপ্রিল বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসককে ৬০ দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তির নির্দেশ দেন।

ডিএসসিসির আইন কর্মকর্তা মো. তারিন ইসলাম বলেন, ‘একটি পক্ষ সেখানে এসটিএসসহ কোনো ধরনের স্থাপনা নির্মাণের বিরোধিতা করে আদালতে রিট করে। আদালত মীমাংসার নির্দেশ দিলে গত বছর আমরা সব পক্ষকে নিয়ে বসে বিষয়টির সমাধান করেছি। তবে এরপরও ওই প্রকল্পের কাজ আর শুরু হয়নি।’

নির্বাহী প্রকৌশলী জহির আহমেদ বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর একটি পক্ষ সেখানে স্থাপনা নির্মাণের বিরোধিতা করে আদালতে রিট করে। তখন থেকেই কাজ বন্ধ রয়েছে। পরে কাজের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত বছর দ্বিতীয় ঠিকাদারের সঙ্গেও চুক্তি বাতিল করা হয়।’

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বাস্কেটবল কোর্ট, ওয়াকওয়ে, ড্রেন, বৈদ্যুতিক খুঁটি ও একটি প্রবেশদ্বার নির্মিত হলেও দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বিভিন্ন স্থাপনার অংশ ভেঙে পড়েছে। বৈদ্যুতিক খুঁটির কিছু যন্ত্রাংশও নেই। শিশুদের খেলাধুলা ও মানুষের অবসর কাটানোর জন্য নির্মিতব্য পার্কের জায়গায় সারিবদ্ধভাবে রাখা হয়েছে ব্যক্তিগত গাড়ি।

মন্তব্য

বাংলাদেশ
Content creator Prince Mamun in jail for wife beating case

কনটেন্ট ক্রিয়েটর ‘প্রিন্স মামুন’ কারাগারে স্ত্রী মারধরের মামলায়

কনটেন্ট ক্রিয়েটর ‘প্রিন্স মামুন’ কারাগারে স্ত্রী মারধরের মামলায় ছবি: সংগৃহীত

স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে ‘প্রিন্স মামুন’কে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে মামুনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এর আগে এক কোটি টাকা যৌতুক চেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগে ভাটারা থানায় করা মামলায় গ্রেপ্তার করা হয় মামুনকে। সকাল সাড়ে ৮টার দিকে মামুনের স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা বাদী হয়ে ভাটারা থানায় মামলাটি করেন। মামলার পর তাকে এই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

এদিন আদালতে মামুনের পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। তবে এ সময় বাদীপক্ষে কোনো আইনজীবী ছিল না।

মামলার বিবরণে বলা হয়েছে, মামলার বাদীনি মোহনা একজন ফ্যাশন মডেল। পাঁচ মাস আগে আসামি মামুনের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হতো। এতে অভিযোগ করা হয়, ‘মামুন বিভিন্ন বয়স্ক মহিলার সঙ্গে পরকিয়ায় লিপ্ত এবং নেশায় আসক্ত। মোহনা তাকে কিছু জিজ্ঞাসা করলেই মারধর করে। বিবাহের পর থেকেই তিনি দোকান দেয়ার জন্য তার কাছে এক কোটি টাকা যৌতুক দাবি করেন। তবে টাকা দিতে অস্বীকার করলে মোহনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে মামুন।

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার মোহনার বাসায় মামুন নেশাগ্রস্ত অবস্থায় এসে এক কোটি টাকা যৌতুক দাবি করেন। মোহনাকে তার পিতা-মাতার বাড়ি থেকে এই টাকা এনে দিতে বলেন মামুন। তবে মোহনা অস্বীকৃতি জানালে, তার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামুন উত্তেজিত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করাসহ এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। মারধরের সময় তার গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে তার বাম চোখের নিচে রক্তাক্ত জখম হয় এবং ডান কানে নীলাফুলা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে আহত করা হয়।

মন্তব্য

বাংলাদেশ
Harijan community demands permanent housing and 80 percent quota

স্থায়ী আবাসন ও ৮০ শতাংশ কোটা দাবি হরিজন জনগোষ্ঠীর

স্থায়ী আবাসন ও ৮০ শতাংশ কোটা দাবি হরিজন জনগোষ্ঠীর ছবি: সংগৃহীত

হরিজন জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও স্থায়ী আবাসন নিশ্চিত, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ৮০ শতাংশ কোটা সংরক্ষণ এবং দীর্ঘদিন কর্মরত অস্থায়ী কর্মীদের স্থায়ী করাসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। শুক্রবার (২৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে আয়োজকরা বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পরও হরিজন জনগোষ্ঠীর বড় একটি অংশ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, আবাসন ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে নানা বৈষম্য ও বঞ্চনার শিকার। অথচ দেশের পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য ও নাগরিক সেবায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের ধারায় এ জনগোষ্ঠীর সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।

তারা আরও বলেন, দীর্ঘদিন কর্মরত পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নিরাপদ ও স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং আউটসোর্সিং ব্যবস্থার কারণে সৃষ্ট চাকরির অনিশ্চয়তা দূর করা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

সংগঠনটির দাবিগুলো হচ্ছে— হরিজন জনগোষ্ঠীর জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও স্থায়ী আবাসন নিশ্চিত করা, পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে জাত হরিজন জনগোষ্ঠীর জন্য ৮০ শতাংশ কোটা সংরক্ষণ, দীর্ঘদিন কর্মরত অস্থায়ী ও দৈনিকভিত্তিক কর্মীদের স্থায়ী করা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নেওয়া, কর্মক্ষেত্রে ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, সামাজিক বৈষম্য দূর করে সংবিধান প্রদত্ত সমঅধিকার বাস্তবায়ন এবং শিক্ষিত হরিজন জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে ১ শতাংশ কোটা সংরক্ষণ।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি লেবু বাসফোর, মহাসচিব বিমল ডোম, সংগঠনের সাবেক সভাপতি কৃষ্ণলাল, উপদেষ্টা বাইজু লাল সরদার, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণচরণ কুঞ্জমাল প্রমুখ।

মন্তব্য

বাংলাদেশ
Minister of State for Water Resources Azad next to the family of July Martyr

জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ

* চাকরির ব্যবস্থা করলেন দুইজনের
জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ ছবি: সংগৃহীত

পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সুপারিশে জুলাই শহীদ পরিবারের আরও দুই সদস্য অফিস সহায়ক পদে চাকরি পেয়েছেন। একই সঙ্গে সরকারি সম্মানী (বেতন) থেকে জেলার ছয়টি জুলাই যোদ্ধা পরিবারের মধ্যে চারটি পরিবারকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়ে আসছেন তিনি।

জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগের সুযোগ সৃষ্টি হলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তারই সুপারিশে বোদা ও দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক পদে জুলাই শহীদ পরিবারের দুই সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি সম্মান জানানো এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ইতোমধ্যে বোদা উপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে সাকোয়া ইউনিয়নের জুলাই শহীদ সুমনের বোন যোগদান করেছেন।

অন্যদিকে দেবীগঞ্জ উপজেলার সংসদ সদস্যের পরিদর্শন কক্ষে অফিস সহায়ক হিসেবে মারেয়া ইউনিয়নের জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলাম যোগদান করেছেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ শাহ বলেন, ‘প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপির নির্দেশনা ও সুপারিশে মারেয়া ইউনিয়নের জুলাই শহীদ আবু সাইদের ছেলে মামুন ইসলামকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে।’

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, জুলাই শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ একটি মানবিক উদ্যোগের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমরা ৭১ কে যেমন ধারণ করি, ঠিক তেমন ২৪ কেও ধারণ করি। অতএব সেই জায়গা থেকে আমি শপথ গ্রহণের পর সরকারিভাবে যা সম্মানী (বেতন) পাই তা থেকে জেলার ৬টি জুলাইযোদ্ধা পরিবারের মধ্যে ৪টা পরিবারকে প্রতি মাসে ৫ হাজার করে টাকা দেই এবং দুই পরিবারের দুই সদস্যকে অগ্রাধিকার ভিত্তিতে অফিস সহায়ক পদে চাকরি দেয়ার নির্দেশনাও দিয়েছি।

মন্তব্য

বাংলাদেশ
Dimla increases the Teesta river water people are suffering from shortage of food and clean water

ডিমলায় তিস্তা নদীর পানি বাড়ায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানুষ

* পাঁচ শতাধিক পরিবার পানিবন্দির খবর জানেন না চেয়ারম্যান!
ডিমলায় তিস্তা নদীর পানি বাড়ায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানুষ ছবি: সংগৃহীত

উজানের ঢলে ও টানা বর্ষণে নীলফামারীর ডিমলায় দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে ওঠা-নামা করছে তিস্তা নদীর পানি। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় এই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ০। যা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচে। একইদিনের সকাল ৯টায় এই পয়েন্টে পানি ছিল বিপৎসীমার ২১ সেন্টিমিটার(৫১ দশমিক ৯৪) নিচে।

এর আগে বুধবার (২২ জুলাই) ভোর ৬ টায় এই পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার (৫২ দশমিক ১৪) নিচ দিয়ে পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়ে সকাল ৯টা পর্যন্ত তা অপরিবর্তিত থাকে। পরে দুপুর ১২টায় ৭ সেন্টিমিটার কমে এই পয়েন্টে ৭ সেন্টিমিটার(৫২ দশমিক ৮), সন্ধ্যা ৬টায় ১৭ সেন্টিমিটার(৫১ দশমিক ৯৮), রাত ৯টায় ২১ সেন্টিমিটার (৫১ দশমিক ৯৪) নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন নদী বেস্টিত এলাকার কয়েক শতাধিক পরিবার। পানির প্রবাহ ঠিক রাখতে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা (কেল্লাপাড়া), ভেন্ডাবাড়ি এলাকায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়লেও ইউনিয়নটির চেয়ারম্যান কিছুই জানেন না! তিনি এই প্রতিবেদককে তার ইউনিয়নে একটি পরিবারও পানিবন্দি নেই দাবি করলেও পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে থাকা পরিবারগুলো বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্যমতে এলাকায় নদীর পানি প্রবেশ করে ঘরের মেঝে পর্যন্ত পানি উঠেছে। অনেকেই ঘর-বাড়ি ভেঙ্গে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।হুমকিতে রয়েছে আশ্রয়ন প্রকল্পসহ আরও দুই শতাধিক পরিবার। ভাঙনের কবলে পড়েছেন মসজিদ, মাদ্রাসা, ফসলি জমিসহ অর্ধশতাধিক পরিবার।

রাস্তা তলিয়ে গেছে পানিতে বন্যার পানিতে।

এতে করে পানিবন্দি হওয়া মানুষের খাবার, গবাদি পশুর খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটারি ব্যবস্থার মারাত্মক সংকট দেখা দিয়েছে।

ছাতুনামা (কেল্লা পাড়া) এলাকার বাসিন্দা হবিবর রহমান বলেন, এই এলাকার ৫ থেকে ৭ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছি।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একবারও খোঁজ নিতে আসেননি। আর আমাদের চেয়ারম্যানতো জমিদার। তিনি ওইভাবে কোনো কিছু বলেননা ও কারো কাছে ছোট হন না। ঘরে পর্যন্ত পানি উঠেছে আমাদের। আশ্রয়ন কেন্দ্রসহ এখনো দুই শতাধিক পরিবার ভাঙনের ঝুঁকিতে রয়েছেন। প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটছে আমাদের।

অপর এক বাসিন্দা শুকুর আলী বলেন, ৫ থেকে ৭ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে রয়েছি। আমার ঘরেও পানি উঠেছিল তবে এখন ঘরে পানি নেই উঠানে নেমে গেছে। রাস্তাগুলো তলিয়ে গেছে একটি মসজিদ, একটি মাদ্রাসা ভেঙ্গে গেছে। চেয়ারম্যান খোঁজ নেয়নি বলে এলাকাবাসীর অভিযোগ। তবে নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ও ইউনিয়নটির সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ৯ নম্বর ওযার্ডের ইউপি সদস্য লাভলু ইসলাম বলেন, প্রায় ৭ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে আছি। আমার ঘর থেকে পানি নেমে এখন উঠানে। অর্ধশতাধিক পরিবার বাড়ি-ঘর ভেঙ্গে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। বন্যার পানির কারণে একটি মসজিদ, একটি মাদ্রাসাসহ প্রায় শতাধিক পরিবারের ঘর-বাড়ি ভেঙ্গেছে। আমাদের নিজের খাবার, গবাদি পশুর খাবার, বিশুদ্ধ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটারি ব্যবস্থার মারাত্মক সঙ্কট দেখা দিয়েছে।এমপি ছাড়া কেউ খোঁজ-খবর নেননি আমাদের। এমনকি ইউপি চেয়ারম্যান দেখতে আসেননি। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের কিছু লোক ঘটনাস্থল পরিদর্শন করে ভাঙনরোধে ৩ শতাধিক জিও ব্যাগ ফেলানোর কথা বললেও সেই কাজের শুরু এখনো চোখে পড়েনি।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক বুধবার রাতে বলেন, আমার এলাকায় কোনো পরিবার পানিবন্দী নেই!পরে তাকে ছবি ও ভিডিও রযেছে জানালে তিনি বলেন, আমি সকালে বন্যার ত্রাণের চালের জন্য ডিমলা গিয়েছিলাম। এ পর্যন্ত বন্যা কবলিত মানুষদের জন্য ১৩ মেট্রিকটন চাল ও বিশটি শুকনো খাবারের প্যাকেজ পেয়েছি। প্যাকেজগুলো বিতরণ করেছি গতকাল!

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি বলেন, পানি বাড়ার খবর আগাম পেয়ে জনপ্রতিনিধি, গণমাধ্যকর্মীসহ নদী বেস্টিত এলাকার মানুষের আগাম অবগত করা হয়েছিল। গত বুধবার ভোর থেকে পানি বাড়লেও ধীরে ধীরে পানি কমে রাত থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরে বিকেল ৩টায় পানি আবারও বেড়ে এই পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার (৫২.০) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মন্তব্য

বাংলাদেশ
Farewell reception for the khatib of the mosque after 60 years of service in Debidwar

দেবিদ্বারে ৬০ বছরের চাকরি শেষ মসজিদের খতিবকে বিদায় সংবর্ধনা

দেবিদ্বারে ৬০ বছরের চাকরি শেষ মসজিদের খতিবকে বিদায় সংবর্ধনা ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগর সিএন্ডবি বাজার বাইতুল সালাত জামে মসজিদের দীর্ঘ ৬০ বছরের খতিব মাওলানা মো. শামসুল হককে বিদায় সংবর্ধনা প্রদান করেছে মসজিদ কমিটি। শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তার দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নম্বর রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান সরকার, ৩ নম্বর রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হানিফ ভূঁইয়া, কামাল ব্রিকসের স্বত্বাধিকারী হাজী কামাল উদ্দিন, বায়তুল্লাহ ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী এম. এ. ইউনুস মিয়া বাবুল, ৩ নম্বর রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী হাসান আহমাদ, স্থানীয় ইউপি সদস্য মো. বদিউল আলম বাদল, মসজিদ কমিটির সেক্রেটারি আবুল বাশারসহ বাজারের ব্যবসায়ী, মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বিদায়ী বক্তব্যে মাওলানা মো. শামসুল হক বলেন, ‘মহান আল্লাহর অশেষ রহমতে তিনি টানা ৬০ বছর এই মসজিদে খতিব হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এলাকার মানুষ ও মসজিদের মুসল্লিদের জন্য দোয়া করে যাবেন।’ বিদায় সংবর্ধনার এমন আন্তরিক আয়োজন তাকে আবেগাপ্লুত করেছে বলেও তিনি উল্লেখ করেন এবং মসজিদ কমিটি, মুসল্লি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মসজিদ কমিটির সেক্রেটারি আবুল বাশার বলেন, ‘মাওলানা শামসুল হকের ছয় দশকের দ্বীনি খেদমত এই মসজিদ ও এলাকার জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি শুধু একজন খতিব নন, বরং এলাকার ধর্মীয় ও নৈতিক পথপ্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অবদান এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি ও এলাকার সার্বিক কল্যাণ এবং মাওলানা মো. শামসুল হকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হোসাইন আহমাদ।

মন্তব্য

p
উপরে