× হোম রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া সিটিজেন জার্নালিজম বিচিত্র ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন ইউরোপ অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ মানসিক স্বাস্থ্য ব্লকচেইন অন্যান্য ভাষান্তর ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
Abul Barkat got bail in the murder case there is no obstacle to his release
google_news print-icon

হত্যা মামলায় জামিন পেলেন আবুল বারকাত, মুক্তিতে নেই বাধা

হত্যা-মামলায়-জামিন-পেলেন-আবুল-বারকাত-মুক্তিতে-নেই-বাধা
অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে ঢাকার নীলক্ষেতের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জামিন পেয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত। মঙ্গলবার (১৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পাঁচ হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন। অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তার কারামুক্তিতে কোনো বাধা নেই।

আবুল বারকাতের আইনজীবী শাহিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হত্যা মামলায় মঙ্গলবার (১৬ জুন) আবুল বারকাতের জামিন চেয়ে আবেদন করা হয় আদালতে। যে কোনো শর্তে চাওয়া হয় জামিন। বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন। দুই পক্ষের শুনানি শেষে আদালত আবুল বারকাতকে জামিন দেন।

এর আগে গত ৭ জুন জালিয়াতির মাধ্যমে ঋণ নেওয়ার মামলায় জামিন পান তিনি। সেদিনই তাকে আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর আমজাদ হোসেন তালুকদার।

পরে গত ১৪ জুন তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তার জামিন আবেদন নাকচ করেন আদালত।

মামলার বিবরণে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউমার্কেট থানার নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় নিউমার্কেট থানায় মামলা করেন তার শ্যালক আব্দুর রব।

গত বছরের ১০ জুলাই রাতে ধানমন্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে অধ্যাপক আবুল বারকাতকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। জালিয়াতির মাধ্যমে অ্যাননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

গত ৭ জুন এই মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান আবুল বারকাত। নিজ পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তাকে দেওয়া হয় জামিন।

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
110 crore 67 lakh budget of Madaripur municipality

১১০ কোটি ৬৭ লাখ টাকার বাজেট প্রণয়ন মাদারীপুর পৌরসভার

১১০ কোটি ৬৭ লাখ টাকার বাজেট প্রণয়ন মাদারীপুর পৌরসভার ছবি: সংগৃহীত

প্রথম শ্রেণির মাদারীপুর পৌরসভার ২০২৬-২৭ ইরেজী অর্থবছরে ১১০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৩৬০ টাকার চ্যালেঞ্জিং খসড়া বাজেট প্রণয়ন করে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক (উপসচিব) জেসমিন আক্তার বানুর সভাপতিত্বে ও উপস্থানায় উক্ত খসড়া বাজেট প্রণয়ন এবং এর বাস্তবায়নের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে নাগরিক মতবিনিময় সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় জেসমিন আক্তার বানু বলেন, ‘উন্নত পৌর নাগরিক সেবা প্রদানই তাদের মূল লক্ষ্য। বাজেটে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, গুরুত্বপূর্ণ টেকসই অবকাঠামো এবং সড়ক উন্নয়ন প্রকল্প, জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ড প্রকল্প (সিসিটিএফপি), আয়-ব্যয় খাতের হিসাব, মূলধন হিসাব, ২০২৪-২৫, ২০২৫-২৬ অর্থবছরের প্রকৃত ও সংশোধিত বাজেটের পর্যালোচনা, বিশেষ প্রকল্প বাস্তবায়নে সরকার হতে প্রাপ্ত অর্থের বিবরণী, বিভিন্ন দাতা সংস্থা হতে প্রাপ্ত উন্নয়ন প্রকল্পের আয়-ব্যয়, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ প্রকল্প, স্যানিটেশন-ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সৌন্দর্য বর্ধন প্রকল্প, রাস্তাঘাট ও খেলাধুলার মাঠের উন্নয়ন, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিশুপার্ক, ঈদগাহ, কবরস্থান, ওয়াকওয়ে, অডিটোরিয়াম, কমিউনিটি সেন্টারের উন্নয়নসহ বিদ্যুৎ সঞ্চালন, বৃক্ষরোপণ, প্রাথমিক স্বাস্থ্য সেবা, টিকাদান কর্মসূচি, ডেঙ্গু-চিকুনগুনিয়া, হাম-রুবেলা প্রতিরোধ, মশক নিধন, সুপেয় পানি সরবরাহ, সৌরবিদ্যুৎ বাতির উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ প্রকল্প, নিরাপদ ও যানজটমুক্ত সড়ক ব্যবস্থা, পুকুর-জলাশয় সংরক্ষণ ইত্যাদি বিষয়ের ওপর বাজেটের আয়-ব্যয়ের পর্যালোচনা, লক্ষ্যমাত্রা ও ট্যাক্স আদায়সংক্রান্ত উপস্থাপনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান নিবাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াসসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সদস্য প্রবীণ রাজনীতিবিদ কাজী হুমায়ুন কবীর, সাবেক সিভিল সার্জন ও নিরাময় হাসপাতাল (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মো. সরোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)-এর জেলা শাখার সভাপতি খান মো. শহীদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি এনায়েত নান্নু, দৈনিক বাংলার সাংবাদিক শরীফ ফায়েজুল কবীর প্রমুখ।

প্রস্তাবিত খসড়া বাজেট উপস্থাপনের পর এর ওপর মতবিনিয়কালে বক্তারা বলেন, ‘বাজেটের আকার বড় হলেও এর বাস্তবায়নে প্রয়োজন হবে সঠিক কর্মপরিকল্পনা, নতুন-নতুন খাত তৈরি, ট্যাক্স হোল্ডার বৃদ্ধি করা ইত্যাদি।’

তারা আরও বলেন, ‘পৌর নাগরিক সুযোগ-সুবিধা নেন অথচ ট্যাক্স প্রদান করেন না এমন নতুন-নতুন খাত চিহ্নিত করে পৌর ট্যাক্সের আওতায় আনা উচিত।’

মন্তব্য

বাংলাদেশ
Economic Census data Bargunas economy is growing on the strength of small entrepreneurs

অর্থনৈতিক শুমারির তথ্য: বরগুনার অর্থনীতি এগোচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের শক্তিতে

অর্থনৈতিক শুমারির তথ্য: বরগুনার অর্থনীতি এগোচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তাদের শক্তিতে ছবি: সংগৃহীত

বরগুনা জেলায় অর্থনৈতিক কর্মকাণ্ডের এক বিশাল অংশজুড়েই রয়েছে গ্রামীণ অর্থনীতি। জেলার মোট অর্থনৈতিক ইউনিটের প্রায় ৭০ দশমিক ৮৯ শতাংশই এখন গ্রামীণ এলাকায় অবস্থিত। এ ছাড়া ক্ষুদ্র উদ্যোক্তা ও পারিবারিক ব্যবসার শক্তিশালী উপস্থিতির কারণে জেলায় অর্থনৈতিক পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৮৭টিতে।

মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪: ফলাফল, পরিকল্পনা ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এই তথ্য প্রকাশ করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই শুমারির আয়োজন করে।

জেলা পরিসংখ্যান উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা। এ ছাড়া জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

সেমিনারে জানানো হয়, অর্থনৈতিক শুমারি ২০২৪-এর আওতায় বরগুনা জেলার অর্থনৈতিক ইউনিটগুলোর হালনাগাদ তথ্য নিয়ে একটি ‘স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার’ তৈরি করা হয়েছে। এই তথ্যভাণ্ডার জেলার ব্যবসাপ্রতিষ্ঠান ও অর্থনৈতিক কার্যক্রমের প্রকৃত চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ অর্থনৈতিক জরিপ ও পরিকল্পনার ক্ষেত্রে নির্ভরযোগ্য ভিত্তি হিসেবে কাজ করবে।

শুমারির চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বরগুনা জেলায় মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৭৪ হাজার ৬৭০টি। এর মধ্যে গ্রামীণ এলাকায় রয়েছে ৫২ হাজার ৯৩৩টি এবং শহরাঞ্চলে রয়েছে ২১ হাজার ৭৩৭টি ইউনিট। অন্যদিকে ধরনভিত্তিক বিন্যাসে দেখা গেছে, জেলায় স্থায়ী অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৩৯ হাজার ২৪০টি এবং অস্থায়ী ইউনিটের সংখ্যা ১ হাজার ৬৪৩টি।

সেমিনারে বক্তারা উল্লেখ করেন, বরগুনা মূলত কৃষি, মৎস্য, পর্যটন এবং ক্ষুদ্র উদ্যোক্তানির্ভর অর্থনীতির জেলা। শুমারির তথ্যানুযায়ী গ্রামীণ এলাকায় অর্থনৈতিক ইউনিটের এই আধিক্য জেলার সামগ্রিক উন্নয়নের এক বিশাল সম্ভাবনা নির্দেশ করে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস জানান, এই শুমারির মাধ্যমে প্রাপ্ত তথ্য বরগুনার অর্থনৈতিক বাস্তবতা ও সম্ভাবনার একটি স্পষ্ট চিত্র তুলে ধরেছে।

গ্রামীণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়ন, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি করা গেলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এই তথ্যভিত্তিক ডেটা ব্যবহার করে পরিকল্পিত উদ্যোগ ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বরগুনার অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য

বাংলাদেশ
A 45 km canal has to be dug to revive the agro fishery economy in Dumuria

ডুমুরিয়ায় কৃষি-মৎস্য অর্থনীতির গতি ফেরাতে হচ্ছে ৪৫ কিলোমিটার খাল খনন

ডুমুরিয়ায় কৃষি-মৎস্য অর্থনীতির গতি ফেরাতে হচ্ছে ৪৫ কিলোমিটার খাল খনন ছবি: সংগৃহীত

খুলনার ডুমুরিয়া উপজেলায় কৃষির আধুনিকায়ন, মৎস্য চাষের সম্প্রসারণ এবং দীর্ঘদিনের অভিশাপ ‘জলাবদ্ধতা’ নিরসনে ব্যাপকভাবে শুরু হয়েছে খাল খনন কর্মসূচি। ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পলি পড়ে ভরাট হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ খালগুলো পুনঃখননের মাধ্যমে হাজার হাজার একর ফসলি জমি আবাদের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে এই প্রকল্পের কাজ এখন পুরোদমে এগিয়ে চলছে।

সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা/কাবিটা) এবং এডিপিসহ সরকারের বিশেষ উন্নয়ন তহবিলের আওতায় এই বৃহৎ কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও মৃতপ্রায় প্রায় ৪৫ কিলোমিটার খাল পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্যে সরকারের দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে প্রাথমিক ধাপে মোট ৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পগুলোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে প্রতিটি খালের দৈর্ঘ্য ও পরিমাপ অনুযায়ী স্থানীয় উপকারভোগীদের সমন্বয়ে ‘প্রকল্প বাস্তবায়ন কমিটি’ (PIC) গঠন করে বরাদ্দ বণ্টন করা হয়েছে।

সরেজমিনে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে একাধিক মৃতপ্রায় খাল পুনঃখনন করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রুদ্রঘরা ও খর্ণিয়া ইউনিয়ন: এই অঞ্চলের জলবদ্ধতা দূর করতে প্রধান নিষ্কাশন খালগুলোর একটি বড় অংশের খনন কাজ ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে।

শোভনা ও গুটুদিয়া ইউনিয়ন: কৃষি জমিতে সেচ সুবিধা দিতে এবং বর্ষায় পানি নিষ্কাশনের জন্য নকশা অনুযায়ী খালের গভীরতা ও প্রশস্থতা বাড়ানো হচ্ছে। এখানে অগ্রগতি প্রায় ৬০ শতাংশ।

ডুমুরিয়া সদর ও ধামালিয়া ইউনিয়ন: মৎস্য চাষি ও সাধারণ কৃষকদের সুবিধার্থে খালের তলদেশের পলি অপসারণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

সামগ্রিকভাবে উপজেলার চলতি মৌসুমের খাল খনন প্রকল্পের অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে এবং বর্ষা মৌসুম পুরোদমে শুরু হওয়ার আগেই কাজ শেষ করতে শ্রমিক ও এস্কেভেটর (ভেকু) দিনরাত কাজ করছে।

খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগার লবী বলেন, ‘ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার মানুষের প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি কৃষি ও মৎস্য। দীর্ঘদিন ধরে পলি পড়ে খালগুলো ভরাট থাকায় কৃষকরা সময় মতো সেচ পেতেন না, আবার বর্ষায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। এই জনদুর্ভোগ দূর করতেই আমরা সরকারি বিশেষ তহবিল থেকে সাড়ে ৩ কোটি টাকার মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমি নিজে কাজের তদারকি করছি। কাজে কোনো ধরনের অনিয়ম বা ধীরগতি সহ্য করা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে টেকসইভাবে খাল খনন শেষ করে কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য।’

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন, ‘সরকারি বরাদ্দ সঠিক নিয়মে এবং শতভাগ স্বচ্ছতা বজায় রেখে খাল খনন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আমরা নিয়মিত বিভিন্ন স্পটে গিয়ে কাজের পরিমাপ ও গভীরতা যাচাই করছি। যেখানেই নকশাবহির্ভূত কাজের অভিযোগ উঠছে, সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশা করছি, এই খনন কাজ শেষ হলে ডুমুরিয়ার কৃষি ও পরিবেশগত ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আসবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম বলেন, ‘ডুমুরিয়া উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জলবদ্ধতা নিরসনে এই খাল খনন প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা টেকনিক্যাল গাইডলাইন এবং প্রাক্কলন (এস্টিমেট) অনুযায়ী প্রতিটি খালের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা শতভাগ বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি। কাজের গুণগত মান নিশ্চিত করতে পিআইসি কমিটিকে সার্বক্ষণিক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে এবং মাঠপর্যায়ে আমাদের উপসহকারী প্রকৌশলী নিয়মিত তদারকি করছেন। বরাদ্দের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে আমরা বদ্ধপরিকর।’

স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান বলেন, ‘এই খালগুলো ছিল আমাদের এলাকার কৃষকদের প্রাণ। দীর্ঘদিন খনন না করায় এগুলো মরা খালে পরিণত হয়েছিল। বর্তমান সরকারের এই বিপুল পরিমাণ আর্থিক বরাদ্দের ফলে আমাদের এলাকার হাজার হাজার কৃষক ও ঘের ব্যবসায়ী সরাসরি উপকৃত হবেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিক কাজের মান তদারকি করছি, যেন সাধারণ মানুষ এর দীর্ঘমেয়াদি সুফল পায়।’

খাল খনন প্রকল্পের পিআইসি (প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি) বলেন, ‘আমরা শতভাগ নিয়ম মেনে শিডিউল ও বরাদ্দ অনুযায়ী কাজ করছি। মাটির গভীরতা এবং খালের দুই পাড়ের বাঁধ টেকসই করার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। স্থানীয় জনগণের সহযোগিতা পাওয়ায় কাজ দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। আশা করছি, সরকারি বেঁধে দেওয়া সময়ের আগেই আমরা সমস্ত কাজ সম্পন্ন করে উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দিতে পারব।’

স্থানীয় কৃষকরা জানায়, সরকারি অর্থায়নে খালগুলো খনন করার ফলে বর্ষা মৌসুমে যেমন অতিবৃষ্টির পানি সহজে নেমে যাবে, তেমনি শুষ্ক মৌসুমে সেচ কাজের জন্য পর্যাপ্ত পানি ধরে রাখা সম্ভব হবে। এতে ফসল উৎপাদন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলাজুড়ে এই মহাপরিকল্পনা সফলভাবে সম্পন্ন হলে ডুমুরিয়ার অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন সচেতন মহল।

মন্তব্য

বাংলাদেশ
Julioddha Jobair was killed in a road accident in Mohammadpur

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত জুলাইযোদ্ধা জোবায়ের

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত জুলাইযোদ্ধা জোবায়ের সড়ক দুর্ঘটনায় নিহত মো. আবু জোবায়ের। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী এবং জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী মো. আবু জোবায়ের নিহত হয়েছেন। সোমবার (১৫ জুন) রাত ১১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটির কাছে এই দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, জোবায়ের তাঁর অপর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে এক বন্ধুর বাসায় যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে জোবায়ের গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মো. আবু জোবায়ের মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ক্লাব’-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেন। একজন সুপরিচিত সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে অত্যন্ত সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। মেধা, ভদ্রতা ও আন্তরিকতার জন্য শিক্ষক ও সহপাঠী সবার কাছেই তিনি অত্যন্ত প্রিয় ছিলেন।

জোবায়েরের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তাঁর রুহের মাগফিরাত কামনা করে মঙ্গলবার (১৬ জুন) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আইন বিভাগের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আইন বিভাগের প্রধান আবদুল্লাহ হিল গনির সভাপতিত্বে এই মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো. মনিরুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণসহ বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগীরপাড়া গ্রামের বাসিন্দা জোবায়েরের পিতা মো. আবুল কালাম আজাদ একজন কৃষক এবং মাতা জহুরা বেগম গৃহিণী।

পরিবারে তাঁর একমাত্র ছোট ভাই রয়েছে, যিনি বর্তমানে সপ্তম শ্রেণিতে পড়ছে। এর আগে ২০১৪ সালে জোবায়েরের বড় ভাইয়ের মৃত্যুর পর এখন আবার জোবায়েরের এই অকাল মৃত্যুতে পরিবারটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতাল থেকে মরদেহ তাঁর নিজ গ্রামের বাড়িতে নেওয়া হলে মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

মন্তব্য

বাংলাদেশ
Small research vessels are being built in Khulna Shipyard for marine research

খুলনার শিপইয়ার্ডে তৈরি হচ্ছে সামুদ্রিক গবেষণায় ‘স্মল রিসার্চ ভেসেল’ জাহাজ

খুলনার শিপইয়ার্ডে তৈরি হচ্ছে সামুদ্রিক গবেষণায় ‘স্মল রিসার্চ ভেসেল’ জাহাজ ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের সামুদ্রিক গবেষণা জাহাজ স্মল রিচার্জ ভেসেল। এটি সমুদ্রের গভীরতা নিরূপণ, সমুদ্রতলের মানচিত্রায়ন, বৈজ্ঞানিক জরিপ কার্যক্রমে ব্যবহৃত হবে।

এছাড়া তেল-গ্যাস অনুসন্ধান, মেরিন স্যাম্পল কালেকশন, হাইড্রোগ্রাফিক সার্ভে, মৎস্য ও পরিবেশ গবেষণায় নিয়োজিত থাকবে। বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড এই সামুদ্রিক গবেষণা জাহাজ তৈরি করছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম কিল লেয়িং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ সময় মন্ত্রী বলেন, স্মল রিসার্চ ভেসেল সমুদ্রে খনিজ সম্পদ, মৎস্য সম্পদ গবেষণা ও সুনীল অর্থনীতিতে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সমুদ্রের মধ্যে খনিজ সম্পদ, মৎস্য সম্পদ সুনীল অর্থনীতি ভূমিকা পালন করবেন এই জাহাজের গবেষণায়। এমন সব উদ্ভাবনের মধ্য দিয়ে এই দেশে নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে।

খুলনা শিপইয়ার্ড লিমিটেড ও বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের এর মধ্যে সরাসরি ক্রয় পদ্ধতির চুক্তির আওতায় ১টি স্মল রিসার্চ ভেসেল ফর স্যাম্পল কালেকশন, ১টি সেলফ সাসটেইন্ড পল্টুন, ২টি হাইস্পিড কেবিন বোট ও ২৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট জেটি ও গ্যাংওয়ে নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে নৌবাহিনী, খুলনা শিপইয়ার্ড ও ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

বাংলাদেশ
Declaration of zero tolerance policy against drugs UNO of Pirojpur at anti drugs workshop

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা: মাদকবিরোধী কর্মশালায় পিরোজপুরের ইউএনও

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা: মাদকবিরোধী কর্মশালায় পিরোজপুরের ইউএনও ছবি: সংগৃহীত

মাদকদ্রব্যের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে পিরোজপুরে আয়োজিত এক মাদকবিরোধী কর্মশালায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর জেলা কার্যালয়ের যৌথ আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। তিনি তার বক্তব্যে মাদকের বিস্তার রোধে কঠোর নির্দেশনা প্রদান করে বলেন, “মাদক কেবল একজন ব্যক্তির ক্ষতি করে না, এটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমাদের লক্ষ্য হতে হবে কোনো অবস্থাতেই যেন কোনো জায়গায় মাদকের অস্তিত্ব না থাকে।”

‎ইউএনও মামুনুর রশীদ আরও বলেন, “আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’নীতি গ্রহণ করতে হবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের কাছে কোনো দোকান বা প্রতিষ্ঠান থেকে সিগারেট বা মাদকদ্রব্য বিক্রি করা হলে তা কঠোরভাবে আইনত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের ব্যবসায়ীদের চিহ্নিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট।” তিনি তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আহমেদ এবং পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাধেশ্যাম সরকার। কর্মশালাটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন।

‎অনুষ্ঠানে বক্তারা মাদককে সমাজের জন্য ‘ভয়াবহ ব্যাধি’ হিসেবে চিহ্নিত করে বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে এই অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করতে হবে।

‎কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

‎উক্ত কর্মশালায় মাদকদ্রব্যের ক্ষতিকর প্রভাব ও মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও প্রতিরোধের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়

মন্তব্য

p
উপরে