× হোম রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া সিটিজেন জার্নালিজম বিচিত্র ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন ইউরোপ অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ মানসিক স্বাস্থ্য ব্লকচেইন অন্যান্য ভাষান্তর ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
Shahidullah was arrested and died in the same case of arranging a housewife as a maid
google_news print-icon

গৃহবধূকে ‘গৃহকর্মী সাজিয়ে’ মামলা, সে মামলাতেই গ্রেপ্তার হয়ে মৃত্যু শহীদুল্লার

গৃহবধূকে-গৃহকর্মী-সাজিয়ে-মামলা-সে-মামলাতেই-গ্রেপ্তার-হয়ে-মৃত্যু-শহীদুল্লার
ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে যাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজ থেকে নেয়া
মঙ্গলবার রাত ১২টার দিকে নগরের চানগাঁও থানায় ৬৭ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যুর পর বেরিয়ে এসেছে বেশ কিছু তথ্য। পরিবারের দাবি, যে মামলায় গ্রেপ্তারের পর তিনি মারা যান, এটি ছিল একটি ভুয়া মামলা।

চট্টগ্রামে পুলিশি হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লার মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবার বলছে, এটি পরিকল্পিত হত্যা।

মঙ্গলবার রাত ১২টার দিকে নগরের চানগাঁও থানায় ৬৭ বছর বয়সী এই ব্যক্তির মৃত্যুর পর এর বাইরেও বেরিয়ে এসেছে বেশ কিছু তথ্য। পরিবারের দাবি, যে মামলায় গ্রেপ্তারের পর তিনি মারা যান, এটি ছিল ভুয়া মামলা।

খোঁজ নিয়ে জানা যায়, স্ত্রীর পৈতৃক সূত্রে পাওয়া জমিতে ভবন নির্মাণের কাজ করছিলেন সাবেক এ দুদক কর্মকর্তা। সেখান থেকে ৫০ লাখ টাকা চাঁদা আদায়ের চেষ্টা করেন স্থানীয় কথিত রাজনৈতিক নেতা মো. জসিম উদ্দিন।

ব্যর্থ হয়ে চাঁদা আদায়ের শেষ চেষ্টা হিসেবে নগরীর কল্পলোক আবাসিক এলাকার এক গৃহবধূকে শহীদুল্লার গৃহকর্মী সাজিয়ে মামলা করেন ওই জসিম। সেই মামলাতেই মঙ্গলবার রাতে আদালতের পরোয়ানার ভিত্তিতে শহীদুল্লাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

অভিযুক্ত জসিম উদ্দিন রাউজানের গৈয়া মোহাম্মদের বাড়ি এলাকার শামসুল আলমের ছেলে। বর্তমান চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় বসবাস তার।

পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর শহীদুল্লার কাছে ওষুধ ও ইনহেলার পৌঁছাতে দেয়নি পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, যে মামলায় শহীদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলায় আসামি ছিলেন তিনি ও তার শ্যালক মোহাম্মদ কায়সার আনোয়ার। মামলাটি করেছেন রণি আক্তার তানিয়া নামের এক নারী।

নিজেকে শহীদুল্লার গৃহকর্মী দাবি করে মামলার এজাহারে পাওনা বেতনের সাড়ে ৬ হাজার টাকা চাইতে গেলে আসামিরা তাকে মারধর, হত্যাচেষ্টা, হুমকি ও তার শালীনতা ক্ষুণ্নের চেষ্টা করেছেন বলে অভিযোগ এনেছেন তিনি।

প্রাণ হারানো ব্যক্তির পরিবারের দাবি, তাদের বাসায় গত দুই বছর ধরে কোনো গৃহকর্মী নেই। দুই বছর আগে মুক্তা নামের এক তরুণী ছিলেন, তার বিয়ের ব্যবস্থা করেছেন তারা। এমনকি পরিবারের কেউই গৃহকর্মী দাবি করা রণি আক্তার তানিয়া নামের ওই নারীকে চেনেন না।

শহীদুল্লার স্বজনদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রণি আক্তার তানিয়া নামের ওই নারীর পরিচয় জানার চেষ্টা করেছে নিউজবাংলা। মামলার এজহারে উল্লেখ করা ফোন নম্বরের সূত্র ধরে ওই নারী ও তার স্বামীর সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। শুরুতে মুখ না খুললেও পরবর্তী সময়ে জসীম নামের এক কথিত রাজনৈতিক নেতা ও তার আইনজীবী সাদেক উদ্দিনের প্ররোচনায় নিজেকে শহীদুল্লার গৃহকর্মী দাবি করে মামলাটি করার কথা জানান রণি আক্তার।

রণি আক্তার নিউজবাংলাকে জানান, ঘটনার শুরু মাস দুয়েক আগে। তিনি সন্তানসহ তিন চাকার ছোট্ট গণপরিবহন ম্যাক্সিমা চালক স্বামী মো. সোহেলের সঙ্গে নগরীর বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় বসবাস করতেন। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধগতির কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। এর মধ্যে সোহেল এক বন্ধুর মাধ্যমে চাদগাঁও থানার এক কিলোমিটার এলাকায় বিনা ভাড়ায় একটি বাসায় বসবাসের প্রস্তাব পান। এর বাইরেও বাসার মালিক প্রতি মাসে তাদের কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে দেয়ার কথাও জানান।

তখন তাদের বিনা মূল্যে থাকার জন্য নির্ধারিত বাসাটি স্থানীয় রাজনৈতিক নেতা জসিমের বলে জানতে পারেন তারা। এর পরিপ্রেক্ষিতে আগস্টের মাঝামাঝি সময়ে ওই বাসায় প্রবেশ করেন তারা। ওই দিন দুপুরেই পুলিশ এসে তাদের নাম ঠিকানা লিখে নিয়ে যায়। পুলিশ আসায় দুজনেই ভয় পেয়ে যান।

রণি আক্তার জানান, বাসায় কোনো সমস্যা আছে ভেবে পরদিন সকালেই ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু এরমধ্যে ওই দিন সন্ধ্যায় স্বামী-স্ত্রী দুজনকেই আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। চারদিন কারাগারে থাকার পর তাদের জামিনে মুক্ত করেন জসিম। কিন্তু বাসায় গিয়ে দেখেন দুটো খাটসহ অন্যান্য আসবাবপত্র ও সামগ্রী লুট হয়ে গেছে৷

তিনি জানান, বিষয়টি জসিমকে জানালে তিনি দুটো বিছানাপত্র ও চারটা পাতিল কিনে দেন তাদের। এরমধ্যে তারা জানতে পারেন তাদের জিনিসপত্র মূলত বাসার পার্শ্ববর্তী শহীদুল্লাহ নামের একজনের স্ত্রী নিয়ে গেছেন। শহীদুল্লাহ বাসায় ওই জিনিসপত্রের জন্য তানিয়ার স্বজনরা গেলে খারাপ ব্যবহার করেন তার স্ত্রী। পরবর্তীতে একবার আদালতে হাজিরা দিতে গেলে জসিম তাদের ৫০০ টাকা গাড়িভাড়া হিসেবে দেন।

রণি আক্তার তানিয়া বলেন, ‘খরচ কমিয়ে সুখে দুটা ডালভাত খাওয়ার জন্য ওই বাসায় উঠেছিলাম। কিন্তু উল্টো আমার সব জিনিসপত্র হারালাম। জসিম আমার জিনিসপত্র নিয়ে দেবে বলছে, তারে ফোন করলে ঝাড়ি দেয়, রিসিভ করে না। এরপর একদিন সে বললো শহীদুল্লাহর বিরুদ্ধে মামলা করতে। আমরা রাজি না হওয়ায় সে বলছে, মামলা না করলে জিনিসপত্র ফিরে পাব না। এরমধ্যে একদিন জসিম ও তার আইনজীবী আদালতে ডেকে মামলা করার কথা জানায় আমাদের। সেখানে যা যা লিখছে ২০ থেকে ২৫ মিনিট ধরে আমাকে মুখস্থ করাইছে। পরে বিচারকের সামনে গিয়ে দাঁড়াইছি, আমার কাছ থেকে সাইন নিছে। আর কিছু করতে হয়নি।’

পরবর্তীতে কয়েকদিন আগে ফের জসিমের সহযোগী লিটন ও আইনজীবী সাদেক তাদের ফোন করে আদালতে যেতে বললেও এখনো লুট হওয়া জিনিসপত্র না পাওয়ায় রাগ করে আর যাননি বলে জানান তিনি।

রণি আক্তার আরো বলেন, “সকালে আমাকে লিটন ফোন করে বলছে শহীদুল্লাহকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর মরে গেছে। আমি যেন মোবাইলের সিম বন্ধ করে বাড়িতে (বাঁশখালী) চলে যাই৷ আমি বলছি, ‘না, আমি কেন এটা করব? আমার জিনিস তো পাইনি। আমার দোষ নাই। আমি কোথাও যাব না।’ এটা বলার পর সে বলছে তাহলে আমাদের সমস্যা হলে তাদের দোষ নাই।”

‘আমি সত্যটা বলে দিছি সবাইকে। শহিদুল্লাহ সম্পর্কে আমি জানতাম না। সবাই বলতেছে িউনি অনেক ভালো লোক, নিরীহ।’

তিনি বলেন, ‘শহীদুল্লাহর বাসায় আমি কখনে যাইনি। তবে প্রথমবার আমাদের যখন ধরে নিয়ে গেছে তখন আদালতে দেখেছি। আমার স্বামী কখনো দেখেনি।’

নিহত শহীদুল্লাহর ছেলে ক্যাপ্টেন নাফিস শহিদ বলেন, ‘আমরা মায়ের পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তিতে ভবন নির্মাণের কাজ চলছে। মূলত জসিম তার সাঙ্গপাঙ্গদের নিয়ে আমার বাবার কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা চেয়েছিল, আমরা রিফিউজ করেছি। কেন তাকে টাকা দেব? এজন্য সে আমাদের বাইরে থেকে লোক বসিয়ে দিয়ে বাসা দখলের চেষ্টা করেছিল।

‘শুরুতে কিছু মেয়েকে বাসায় নিয়ে এসেছিল। আমাদের মারামারিতে যাওয়ার মানসিকতা নেই, তাই থানায় অভিযোগ করেছিলাম। আর বাসায় দখলকারীর যে মালামাল তার কিছু অংশ জসিমের সহযোগী আরেক জসিমের বোন নিয়ে গেছে। খাটসহ কিছু কিছু আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে, এখনে নিচে পড়ে আছে।’

‘তবে ওই নারীকে আমরা কেউ চিনতাম না। এই নামের কারো নামই কখনো শুনিনি আমরা কেউই। আমরা পুরো বিষয়টার সুষ্ঠু তদন্ত চাই।’

এই বিষয়ে বক্তব্য জানতে জসিম, জসিমের সহযোগী লিটন ও আইনজীবী সাদেক উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগোর চেষ্টা করেও তাদের সাড়া পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার রাতে নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকার বাসার সামনে থেকে দুদকের সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর থানায় নেয়া হলে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি পুলিশের।পরবর্তীতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব জিয়া হাবিব আহসান বলেন, ‘সাধারণত বাদী সাইন করলে তার দায় বাদীর হয়ে যায়। তবে বাদী যদি অভিযোগ করেন যে তিনি যা বলেননি তা এজহারে লিখেছেন আইনজীবী, সেক্ষেত্রে আইনজীবী সমিতি ব্যবস্থা নিতে পারবে।’

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
3 killed in fire at house of accused for rape murder of girl

কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে আসামিদের বাড়িঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। এর আগে গত সোমবার বিকেলে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্ববর্তী নতুনপাড়া এলাকার শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির এবং একই এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩ জুন বিকেলে পাবনার ভাঁড়ারায় পদ্মা নদীতে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন ৪ জুন তার মরদেহ দাফন করা হয়। দাফন শেষে উত্তজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকাণ্ডের সময় আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না। দগ্ধরা সবাই প্রতিবেশী ও আশপাশের মানুষ এবং উৎসুক জনতা।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। গত সেমাবার (৮ জুন) একজন এবং গতকাল দুইজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুরে পদ্মা নদীতে এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিরা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

মন্তব্য

বাংলাদেশ
Ganga Kapotaksha irrigation project redesign initiative

গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের নকশা পুনর্গঠনের উদ্যোগ

গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের নকশা পুনর্গঠনের উদ্যোগ ছবি: সংগৃহীত

দেশের বৃহত্তম ভূ-উপরিস্থ সেচ ব্যবস্থা গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের পাম্পিং ব্যবস্থায় বড় ধরনের সংস্কার ও নকশা পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুষ্ক মৌসুমে উজানে পানি প্রবাহের দিক পরিবর্তনের কারণে গঙ্গা (বাংলাদেশে পদ্মা) নদীর পানি মারাত্মকভাবে কমে গেলেও নিরবচ্ছিন্ন পানি উত্তোলন নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন প্রকৌশলগত নকশা অনুযায়ী, প্রকল্প কর্তৃপক্ষ ইনটেক চ্যানেলে পানি উত্তোলনের ন্যূনতম প্রয়োজনীয় স্তর বর্তমান ৩.৯ মিটার থেকে কমিয়ে ২.৫ মিটারে নামিয়ে আনার পরিকল্পনা করেছে। এই কৌশলগত সমন্বয়ের ফলে শুষ্ক মৌসুমে নদীর পানি উল্লেখযোগ্য হারে কমে গেলেও বিশাল পাম্পগুলো সচল রাখা সম্ভব হবে।

সম্প্রতি কুষ্টিয়ায় জিকে প্রকল্প পাম্প হাউসের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান এই উন্নয়ন সম্পর্কে জানান।

১৯৬২ সালে চালু হওয়া জিকে প্রকল্পটি বাংলাদেশের কৃষি অবকাঠামোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে অতীব প্রয়োজনীয়। এই প্রকল্পের বিশাল কমান্ড এরিয়া প্রায় ১ লাখ ৯৭ হাজার ৫০০ হেক্টর এবং সেচযোগ্য এলাকা প্রায় ৯৫ হাজার ৫০০ হেক্টর।

তবে পুরোনো অবকাঠামো, অচল পাম্প এবং পলি জমে ভরাট হওয়া খালগুলোর কারণে কয়েক দশক ধরে এর কার্যকর পরিধি (সেচ এলাকা) কমে ৫৫ হাজার হেক্টরে দাঁড়িয়েছে।

প্রকল্প কর্মকর্তারা জানান, গঙ্গার পানির স্তর ৪.৫ মিটারের নিচে নেমে গেলেই পাম্পের কার্যক্রম ব্যাহত হয়। ১৯৭৫ সালে ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধ চালুর পর থেকে এই সংকট আরো প্রকট হয়েছে, যা শুষ্ক মৌসুমে নদীর পানিবিন্যাসকে মৌলিকভাবে পরিবর্তন করেছে।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ২০২৪ সালে এই দুর্বলতাগুলো প্রকট হয়ে ওঠে। সে বছরের শুষ্ক মৌসুমে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের কাছে পানির স্তর চার মিটারের নিচে নেমে যায়, যার ফলে পাম্পগুলো পানি উত্তোলনে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়ে এবং সকল সেচ কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, ‘পাম্পগুলো একেবারেই চালানো যাচ্ছিল না, ফলে পুরো প্রকল্প এলাকাটি অত্যাবশ্যকীয় সেচ সুবিধা থেকে বঞ্চিত হয়।’ বারবার ফিরে আসা এই হুমকি মোকাবিলায় বর্তমান সরকার ১ হাজার ২০০ কোটি টাকার নকশা পুনর্গঠন প্রকল্প হাতে নিয়েছে, যা ২০২৯ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।

নদীর পানির নিম্নস্তর থেকে পানি উত্তোলনের সক্ষমতা তৈরির মাধ্যমে এই উদ্যোগটি জলবায়ু পরিবর্তন এবং মৌসুমি পানি সংকটের মুখে প্রকল্পের সহনশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে বলে আশা করা যাচ্ছে।

তবে জিকে প্রকল্পের কর্মকর্তারা আশাবাদের পাশাপাশি সতর্ক করে বলেন, নদীর মূল প্রবাহ ক্রমাগত কমতে থাকলে কেবল কাঠামোগত পরিবর্তনই যথেষ্ট নাও হতে পারে।

এ বিষয়ে প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘আমরা যদি পানি উত্তোলনের ন্যূনতম স্তর ১.৫ মিটার কমাতেও সফল হই, তবুও এর চূড়ান্ত সুফল নির্ভর করবে উজানের পর্যাপ্ত ও স্থিতিশীল পানি প্রবাহ পাওয়ার ওপর।’

উল্লেখ্য, দেশের কৃষি ইতিহাসে জিকে প্রকল্প এক অগ্রণী ভূমিকা পালন করে। ১৯৫১ সালে প্রাথমিক সমীক্ষা এবং ১৯৫০-এর দশকের মাঝামাঝি সময়ে এর বাস্তবায়ন শুরু হয়। একটি ‘লিফট-কাম-গ্র্যাভিটি’ সেচ ব্যবস্থা হিসেবে পরিকল্পিত এই প্রকল্পটি পদ্মা থেকে পানি উত্তোলন করে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ এবং মাগুরা জেলার মধ্য দিয়ে বয়ে চলা বিশাল খাল নেটওয়ার্কে পানি সরবরাহ করে।

বছরের পর বছর ধরে উজানে পানির প্রাপ্যতা হ্রাস, ইনটেক চ্যানেলে অতিরিক্ত পলি জমা এবং পুরোনো যন্ত্রপাতির কারণে এর সর্বোচ্চ কার্যক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এবং ঐতিহাসিক নথিপত্র থেকে জানা যায়, পাম্পগুলোর মূল নকশার মানদণ্ড নদীর তৎকালীন যে অবস্থার সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছিল, শুষ্ক মাসগুলোতে নদীর সেই অবস্থা এখন আর বিরাজমান নেই।

এদিকে, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান সম্প্রতি গণমাধ্যমকর্মীদের একটি দলের নেতৃত্বে কুষ্টিয়া ও রাজবাড়ীতে পদ্মার পানিনির্ভর অঞ্চলগুলো পরিদর্শন করেন।

চলমান সংকট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি জোর দিয়ে বলেন, যদি একটি ন্যায্য ও পারস্পরিক দ্বিপক্ষীয় সমাধান অধরাই থেকে যায়, তবে গঙ্গার পানি বণ্টন সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধটি জাতিসংঘের টেবিলে উত্থাপন করা উচিত।

শত শত কিলোমিটার দীর্ঘ প্রধান ও শাখা খাল নিয়ে গঠিত জিকে নেটওয়ার্ক গ্রামীণ জীবনযাত্রা ও জাতীয় খাদ্য নিরাপত্তার জন্য আজও অপরিহার্য।

মন্তব্য

বাংলাদেশ
Youth shot dead again in Padma Char

পদ্মার চরে ফের গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

পদ্মার চরে ফের গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর, রাজশাহীর বাঘা ও কুষ্টিয়ার ভেড়ামারার সংযোগস্থলে পদ্মার চরে আবারও দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আজিজুল হক (৩৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে তিনটার দিকে লালপুর থানার চরজাজিরা এলাকায় পদ্মা নদীতে ভাসমান একটি স্পিডবোট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আজিজুল হক ওরফে ঝড় নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া গ্রামের আবদুল শেখ ও হাসিনা বেগম দম্পতির ছেলে। তিনি কুষ্টিয়ার বহুল আলোচিত ‘কাকন বাহিনী’র সদস্য। চরে বিভিন্ন পক্ষের আধিপত্য নিয়ে সংঘর্ষে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

এ বিষয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মারামারির ঘটনাস্থলটি তিন জেলার তিন উপজেলার সংযোগস্থলে হওয়ায় ঠিক কোন থানায় মামলা হবে, তা নিয়ে বিতর্ক আছে। তবে লাশটি যেহেতু পদ্মা নদীতে ভাসমান স্পিডবোট থেকে উদ্ধার হয়েছে তাই লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ তদন্ত করবে। মামলা হবে লালপুর থানায়।

লালপুর থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় লোকজন উপজেলার চরজাজিরা এলাকায় পদ্মা নদীতে একটি নীল-সবুজ রঙের স্পিডবোট ভাসতে দেখেন। লাল রঙের ছাউনি দেওয়া স্পিডবোটের ভেতরে গুলিবিদ্ধ এক যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে লালপুর থানার পুলিশ ও লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশ সেখানে গিয়ে গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মন্তব্য

বাংলাদেশ
The sleeping mother was hacked to death with a baton

ঘুমন্ত মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ঘুমন্ত মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে রিজিয়া বেগম (৯৫) নামের এক বৃদ্ধা মাকে খুনের অভিযোগ উঠেছে তার আপন মেয়ের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ জুন) সকালে হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত রিজিয়া বেগম ওই এলাকার সোবহানের স্ত্রী। আর অভিযুক্ত ৬০ বছরের মেয়ে রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

জানা যায়, সকালে মা ও মেয়ে একসাথে সকালের খাবার খান। এরপর ঘরের ভিতরে ঘুমিয়ে পড়েন রেজিয়া বেগম। তখন তার মেয়ে রোকেয়া বেগম তরকারি কাটার ধারালো বটি দিয়ে ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যা করে। পরে বিষয়টি জানাজানি হলে বাড়ির লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেয়।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, ‘ঘটনার পর মেয়ে রোকেয়া বেগমকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

মন্তব্য

বাংলাদেশ
Credit card fraud Former bank official arrested

ক্রেডিট কার্ড ব্যবহার করে জালিয়াতি সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

ক্রেডিট কার্ড ব্যবহার করে জালিয়াতি
সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে দীর্ঘদিন ধরে লেনদেন করে টাকা আত্মসাতের অভিযোগে একটি ব্যাংকের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সাবেক ওই কর্মকর্তার নাম সারোয়ার হোসেন (৪০)। তবে তিনি কোন ব্যাংকে চাকরি করতেন, সে তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, গ্রেপ্তার সারোয়ার ‘একটি স্বনামধন্য’ ব্যাংকের সিনিয়র রিলেশনশিপ অফিসার (কার্ড সেলস, রিটেইল ব্যাংকিং) ছিলেন। গত সোমবার ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, সারোয়ার হোসেন ২০১৭ সালে কর্মরত থাকা অবস্থায় এক গ্রাহক তার নামে একটি ক্রেডিট কার্ড নেন। পরে প্রয়োজন না হওয়ায় গ্রাহক কার্ডটি ব্যবহার না করে ব্যাংকে ফেরত দিলেও সারোয়ার হোসেন কার্ডটি ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। ভুয়া মোবাইল নম্বর ও ঠিকানা ব্যবহার করে তিনি কার্ডটির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন, যাতে সকল ওটিপি তার কাছে পৌঁছায়। এরপর সেই ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন আর্থিক লেনদেন করেন।

এ দিকে সেই গ্রাহক সম্প্রতি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো রিপোর্ট (সিআইবি) থেকে জানতে পারেন, তার নামে ২০১৭ সালে ইস্যু করা ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ আছে। তখন তিনি বাংলাদেশ ব্যাংক বরাবর লিখিত অভিযোগ করলে ওই ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।

এরপর গত ১৫ এপ্রিল ব্যাংকের পক্ষ থেকে তেজগাঁও শিল্পাঞ্চল (ডিএমপি) থানায় মামলা করেন। সেই মামলার তদন্তে নেমে সিআইডি সারোয়ারকে গ্রেপ্তার করে।

সিআইডি জানায়, ২০১৯ সালে চাকরি ছেড়ে দিয়েও ওই ক্রেডিট কার্ড দিয়ে লেনদেন অব্যাহত রাখেন সারোয়ার। সেই গ্রাহকের ফেরত দেওয়া ক্রেডিট কার্ড ব্যবহার করে ২০১৭ সালের শেষ দিক থেকে ২০২২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ১৭ লাখ ৭০ হাজার ২১৩ টাকা লেনদেন করা হয়। মোট লেনদেনের বিপরীতে ১৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়। সুদসহ সেই ঋণের পরিমাণ এখন ৫ লাখ ৫৬ হাজার ৯৯৫ টাকায় দাঁড়িয়েছে।

মন্তব্য

বাংলাদেশ
Not found in three days Job of the students father

তিন দিনেও খোঁজ মেলেনি জবি শিক্ষার্থীর বাবার

তিন দিনেও খোঁজ মেলেনি
জবি শিক্ষার্থীর বাবার

রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মোবারক হোসেন (৬৯) নামে এক ব্যক্তি তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মোবারক হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিনের বাবা।

পরিবারের দাবি, গত ৬ জুন সকাল ১০টার দিকে তিনি নিখোঁজ হন। গত তিন দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, বয়সজনিত কারণে তার মস্তিষ্কে কিছু জটিলতা রয়েছে এবং তিনি চিকিৎসাধীন। তিনি নিয়মিত নামাজ আদায়ের জন্য মসজিদে যেতেন এবং সবসময় সঙ্গে মোবাইল ফোন রাখতেন। তবে নিখোঁজ হওয়ার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

পরিবার জানায়, নিখোঁজ মোবারক হোসেনের পরনে ছিল হালকা লেবু রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তার মুখে সাদা দাড়ি রয়েছে। তিনি মাঝারি উচ্চতার, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।

তেজগাঁও থানার ওসি কৈশ্যনুর জানান, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে। পাশাপাশি মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

মন্তব্য

বাংলাদেশ
Special in three police stations of the capital Arrested 71 in the operation

রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭১

রাজধানীর তিন থানায় বিশেষ 
অভিযানে গ্রেপ্তার ৭১

রাজধানীর মুগদা, যাত্রাবাড়ী ও তেজগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে যাত্রাবাড়ী থানায় ২৪ জন, মুগদা থানায় ১২ জন ও তেজগাঁও বিভাগে ৩৫ জন। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আল আমিন (৪০), মো. মহসীন মিয়া (৫০), মো. মিলন মিয়া (৩৭), মো. শামিম মিয়া (২৩), হালিমা আক্তার (৩২), সেলিনা খাতুন (৪৫), মো. হাবিবুর রহমান হাবিব (২৪), মো. ইসমাইল হোসেন (২০), ইয়াসিন মিয়া (১৯), মো. ইকবাল হোসেন (১৯), মো. আলমগীর হোসেন ওরফে শান্ত (২৭), নাজমা বেগম (৫০), মো. আসিফ (২১), মো. সাজ্জাত হোসেন (২২), নাঈম মৃধা (২৫), মো. জাবেদ (৩৮), মো. সেলিম বাবু (৩৫), মো. জনি (৪২), শিলা (৫০), সজল (২৬), মো. নুর ইসলাম (১৯), মো. আবু তালেব সরকার (৩২), মো. ইউসুফ (৩২) ও নাজমুল (২১)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গত সোমবার যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো করা হয়েছে।

এদিকে মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোহান (২০), রাহাদ (১৯), রাসেল (৩৭), মো. সিফাত (১৮), মো. শাহীন (১৯), আশিকুর রহমান (২৫), মো. রোমান (২৫), সজল (২৮), মো. মাহিম (২৫), মো. আল আমিন (২৬), মো. শাওন (২৬) ও মো. শামীম (৩৬)।

মুগদা থানা সূত্রে জানা যায়, গত সোমবার মুগদা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এ ছাড়া ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, প্রদীপ চন্দ্র দাস ওরফে হোসেন মোহাম্মদ ওরফে দীপু (৩৯), মো. আব্দুর রহমান (২৬), মো. হৃদয় (২৭), মো. তরিকুল ইসলাম (৩১), মো. গোলাম মোর্শেদ (২৮), মো. জাহাঙ্গীর আলম (২৬), তরিকুল ইসলাম (২৮), মো. বাবুল (২৫), মো. সাইফুল ইসলাম (২৩), মো. কামাল (৩৫), ইয়াছিন হাসান সেন্টু (৩৩), মুয়ীদুল ওমর (নাহিদ), হৃদয় (২৬), মো. জুয়েল রানা (৩০), মো. বিল্লাল (২৭), মো. শাহাবুদ্দিন হাওলাদার (৪৫), শাওন (১৯), মো. তালহা জোবায়ের (২০), মো. শফিউল ইসলাম (৩৫), মেহেদী হাসান (২৩), মো. জাকারিয়া (জাকারুল) (২২), মো. মেহেদী হাসান (২০), মো. জুনায়েদ (২০), মো. শরিফুল ইসলাম (২২), মো. ফয়জুল করিম (২৬), মো. পিয়াস (৩০), মো. আসিফ (২২), ফয়সাল (২৪), আল আমিন (২২), মো. জাহিদুল (২৫), মো. জাহিদ হোসেন (৪০), মো. সোহেল রানা (২৯), মো. নিপু (২৪), মো. জাহাঙ্গীর হোসেন (৪৩) ও মো. রফিকুল ইসলাম ডলার।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে তেজগাঁও বিভাগের তেজগাঁও থানার ৪ জন, শেরেবাংলা নগর থানার ৫ জন, মোহাম্মদপুর থানার ১৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৪ জন ও হাতিরঝিল থানার ৫ জন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

p
উপরে