গত অর্থবছরে দারুণ লভ্যাংশ দেয়ার পরও ব্যাপক দরপতনের শিকার মিউচ্যুয়াল ফান্ড খাতে হঠাৎ করেই চাঙাভাব দেখা দিল পুঁজিবাজারে।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার তালিকাভুক্ত ৩৬টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে এক দিনে দাম বেড়েছে ৩৪টির। বাকি দুটির মধ্যে একটির ইউনিট মূল্য কমেছে ২০ পয়সা, বাকিটির অপরিবর্তিত থাকে।
সবচেয়ে বেশি দর বৃদ্ধির তালিকার ১০টির মধ্যে তিনটিই মিউচ্যুয়াল ফান্ড আর ২০টির মধ্যে সাতটি। এই সাতটির দর বেড়েছে সর্বনিম্ন ৬.৪৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৯.৭৪ শতাংশ।
সব মিলিয়ে দুটি ফান্ডের দর বেড়েছে সাড়ে ৯ শতাংশের বেশি, একটির প্রায় ৮ শতাংশ, দুটির প্রায় ৭ শতাংশ, দুটির প্রায় সাড়ে ৬ শতাংশ, একটির ৬ শতাংশের বেশি, ছয়টির ৫ শতাংশের বেশি, ৯টির ৪ থেকে ৫ শতাংশের মধ্যে, ৫টির ৩ থেকে ৪ শতাংশ এবং ৬টির দর বেড়েছে ২ থেকে ৩ শতাংশের মধ্যে।
যে ফান্ডগুলোর দর বেড়েছে, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন সিদ্ধান্তে সেগুলোর ইউনিটমূল্য আগামী কর্মদিবসে খুব একটা কমতে পারবে না। ১০ টাকার নিচের ফান্ডগুলোর ইউনিটমূল্য সর্বোচ্চ ১০ পয়সা, ১৫ টাকার নিচেরগুলোর ২০ পয়সা, ২০ টাকার নিচেরগুলোর ৩০ পয়সা কমতে পারবে।
এর কারণ এক দিনে দরপতনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা আছে ২ শতাংশ। কিন্তু যেহেতু শেয়ার বা ইউনিটের দর সর্বনিম্ন ১০ পয়সার হিসাব করে বাড়ানো বা কমানোরা অর্ডার দেয়া যায়, তাই ২ শতাংশ কমা সম্ভব হবে না সব সময়।
গত সপ্তাহের মঙ্গলবার থেকে টানা চার কর্মদিবস তিন শতাধিক পয়েন্ট সূচক বাড়ার পর সোমবার ১.৭৯ পয়েন্ট সূচক পড়লেও পরদিন তা বেড়েছে ১.৫৪ পয়েন্ট।
দুই কর্মদিবস পর লেনদেন আবার এক হাজার কোটি টাকার বেশি বেড়েছে। সব মিলিয়ে হাতবদল হয়েছে এক হাজার ৬৫ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা।
আগের দিন লেনদেন ছিল ৯৮৬ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা।
সব মিলিয়ে ১৫১টি কোম্পানির দর বেড়েছে, কমেছে ১৯৯টির। অপরিবর্তিত ছিল বাকি ২৯টির দর।
আগের দিনের মতোই লেনদেনের সাড়ে চার ঘণ্টায় সূচক উঠানামা করেছে। তবে খুব বেশি কমেনি কখনও, বাড়েওনি সেখাবে।
লেনদেন শুরু হয়েছিল ৫ পয়েন্ট বেড়ে, এক পর্যায়ে তা নেমে যায় ১৫ পয়েন্টের মতো। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ২১ পয়েন্টের মতো বাড়ে বেলা পৌনে একটায়। পরে সেখান থেকে কিছুটা কমে।
আগ্রহ বেশি বস্ত্র খাতে
আগের কর্মদিবসের মতোই সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। মোট ১৬০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে এই খাতটিতে। আগের দিন লেনদেন ছিল ১৮০ কোটি টাকার বেশি।
তবে শতকরা হিসেবে লেনদেন অনেকটাই কমেছে। আগের দিন মোট লেনদেনের ২০ শতাংশের বেশি ছিল এই খাতে, এবার তা কমে হয়েছে ১৫ শতাংশের কিছু বেশি।
তবে লেনদেনে ব্যাপক আগ্রহ দেখা গেলেও এই খাতের বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে। দর বেড়েছে ১৫টি কোম্পানির, বিপরীতে কমেছে ৩৪টির। বাকি ৯টি কোম্পানির দর ছিল অপরিবর্তিত।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বিবিধ থাকে। এই খাতের ১৪টি কোম্পানিতে ১৩১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এর মধ্যে অবশ্য কেবল বেক্সিমকো লিমেটেডের লেনদেন ছিল ১০৭ কোটি ৫৯ লাখ টাকা।
তথ্য প্রযুক্তি খাতেও হঠাৎ করে আগ্রহ দেখা যাচ্ছে বিনিয়োগকারীদের। এই খাতের ১১টি কোম্পানিতে লেনদেন হয়েছে ১৩০ কোটি টাকার বেশি। দাম বেড়েছে সব কটি কোম্পানির।
১০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন এবং প্রকৌশল খাতেও।
লভ্যাংশ ঘোষণার অপেক্ষায় থাকা ব্যাংক খাতে লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকার কিছু বেশি। কমেছে বেশিরভাগ শেয়ারের দর। বেড়েছে ৮টি কোম্পানির শেয়ারদর, হারিয়েছে দ্বিগুণ সংখ্যক কোম্পানির। অন্যদিকে ৯টি কোম্পানির দর ছিল অপরিবর্তিত।
দর বৃদ্ধির শীর্ষ ১০
এই তালিকায় প্রাধান্য ছিল তথ্য প্রযুক্তি ও মিউচ্যুয়াল ফান্ড খাতের। দুই খাতেরই তিনটি করে কোম্পানি বা ফান্ড ছিল এতে।
প্রায় ১০ শতাংশ করে বেড়েছে ই জেনারেশন, সম্প্রতি চাঙা হয়ে উঠা বিডিকম ও আমরা নেটওয়ার্কের শেয়ারদর।
জ্বালানি খাতের কোম্পানি অ্যাসোসিয়েট অক্সিজেন, মিউচুয়াল ফান্ড খাতের সিএপিএম আইবিবিএল ও ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটও দিনের দর বৃদ্ধির সর্বোচ্চ সীমায় লেনদেন হয়েছে।
শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো বস্ত্র খাতের এনভয় টেক্সটাইল, প্রকৌশল খাতের সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং ওষুধ ও রসায়ন খাতের সিলভা ফার্মা।
দর পতনের সর্বোচ্চ সীমায় বিমার আধিক্য
বিএসিইসির সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ ২ শতাংশের কাছাকাছি কমেছে ৩০টির বেশি কোম্পানির শেয়ারদর। এর মধ্যে সবচেয়ে বেশি কোম্পানি আছে সাধারণ বিমা খাতের।
নিয়ন্ত্রক সংস্থা যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে ৫ টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারদর কমা সম্ভব নয়, ৫ টাকা থেকে ১০ টাকার নিচের কোম্পানির শেয়ারদর সর্বোচ্চ ১০ পয়সা, ১০ টাকা থেকে ১৪ টাকা ৯০ পয়সা পর্যন্ত ২০ পয়সা, ১৫ টাকা থেকে ১৯ টাকা ৯০ পয়সা পর্যন্ত ৩০ পয়সা, ২০ টাকা থেকে ২৪ টাকা ৯০ পয়সা পর্যন্ত ৪০ পয়সা, ২৫ টাকা থেকে ২৯ টাকা ৯০ পয়সা পর্যন্ত ৫০ পয়সা, ৩০ টাকা থেকে ৩৪ টাকা ৯০ পয়সা পর্যন্ত ৬০ পয়সা, ৩৫ টাকা থেকে ৩৯ টাকা ৯০ পয়সা পর্যন্ত ৭০ পয়সা দাম কমতে পারে এক দিনে।
যতটা কমা সম্ভব ততটাই কমেছে এমন কোম্পানিগুলোর মধ্যে ছিল ঢাকা ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, অগ্রণী ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, এনআরবিসি, এপেক্স স্পিনিং, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স।
অর্থাৎ দর পতনের সর্বোচ্চ সীমায় লেনদেন হওয়া ১০টি কোম্পানির মধ্যে ৬টিই ছিল সাধারণ বিমা খাতের।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১৪ সেপ্টেম্বর) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২০১ ও ২১৫৬ পয়েন্টে রয়েছে।
এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১১১ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
রবিবার এ সময়ে লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ৭৪টির এবং অপরির্বতিত রয়েছে ৯৩টি কম্পানির শেয়ার।
রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কম্পানি হলো-খান ব্রাদার্স, শাইনপুকুর সিরামিক, সালাম স্টিল, রবি, ডোমেনেজ, আইপিডিসি, লাভেলো আইসক্রিম, সামিট অ্যালায়েন্স পোর্ট, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।
এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট।
সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ১২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫১ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৪৬ পয়েন্টে অবস্থান করে।
এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।
এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ২০টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কম্পানি শেয়ারের দর।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট।
বাকি দুই সূচক—শরিয়াভিত্তিক ডিএসইএস বেড়েছে ১ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৭ পয়েন্ট। ১৭৪ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১৫৫ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৬৫ কোম্পানির শেয়ারের দাম।
ঢাকার বাজারে প্রথমার্ধে ৪৭৫ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। উত্থানের ধারা একইভাবে বজায় আছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই), সার্বিক সূচক বেড়েছে ৭৯ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ১৫৩ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭২ কোম্পানির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত আছে ২৩ কোম্পানির শেয়ারের দাম। সিএসইতে দিনের প্রথম দুই ঘণ্টায় প্রায় ৪ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।
তিন দিন ছুটি শেষে পুঁজিবাজারের প্রথম কার্যদিবসের প্রথম ঘণ্টায় সূচকের বড় উত্থান হয়েছে ঢাকা ও চট্টগ্রামে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫৯ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ১১ এবং বাছাইকৃত কোম্পানির ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ২০ পয়েন্ট।
প্রথম ঘণ্টায় ডিএসইতে ১৪০ কোটি টাকা লেনদেন হয়েছে।
এ সময় ২৫৯টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত আছে ৭০টি কোম্পানির শেয়ারের দাম।
ঢাকার মতোই উত্থানের মধ্য দিয়ে চলছে চট্টগ্রামের লেনদেন, সার্বিক সূচক বেড়েছে ৭২ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৫৬টি কোম্পানির মধ্যে ৩২টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১২টি কোম্পানির এবং অপরিবর্তিত আছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ১ কোটি টাকার ওপর শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারে, দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির।
লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ১ এবং বাছাইকৃত ব্লুচিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৪ পয়েন্ট।
দিনের শুরুতেই দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। ১৮৮ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১২৫ এবং অপরিবর্তিত আছে ৬৮ কোম্পানির শেয়ারের দাম।
প্রথম ঘণ্টায় ঢাকার বাজারে ১৩০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ১৩ পয়েন্ট।
প্রথম ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া ৭৯ কোম্পানির মধ্যে ৪৫ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২০ এবং অপরিবর্তিত আছে ১৪ কোম্পানির শেয়ারের দাম।
দিনের শুরুতে চট্টগ্রামে লেনদেন ছাড়িয়েছে ১ কোটি ১৯ লাখ টাকা।
পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়নের পথ খুঁজে বের করতে, একটি প্রাণবন্ত বন্ড মার্কেট গড়ে তুলতে এবং ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে শিগগিরই একটি যৌথ কমিটি গঠন করবে সরকার।
বাংলাদেশ ব্যাংক (বিবি) ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সিদ্ধান্ত অনুযায়ী কমিটিতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসির প্রতিনিধিরা থাকবেন।
বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির কর্মকর্তা বলেন, বৈঠকে দীর্ঘমেয়াদি অর্থায়নের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পুঁজিবাজারের সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়।
তারা বলেন, ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা ও এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি কমিয়ে দেশের সামষ্টিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় দীর্ঘমেয়াদি মূলধন কীভাবে এবং কোনো প্রক্রিয়ায় পুঁজিবাজার থেকে সরবরাহ করা যেতে পারে সে বিষয় বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও দেশে একটি প্রাণবন্ত বন্ড মার্কেট প্রতিষ্ঠা এবং এর তারল্য বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
সবশেষে, এসব বিষয়ে করণীয় নির্ধারণে একটি যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, গভর্নরের উপদেষ্টা মো. আহসান উল্লাহ, বিএসইসি চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার ফারজানা লালারুখসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন চলছে দেশের দুই পুঁজিবাজারে। লেনদেনের শুরুতে অধিকাংশ কোম্পানির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪৬৭ পয়েন্টে। শরিয়াভিত্তিক সূচক ডিএসইএস বেড়েছে ৫ পয়েন্ট এবং ব্লু-চিপ সূচক ডিএস৩০ বেড়েছে ১০ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৭৭ কোম্পানির মধ্যে ২২৯টির দর বেড়েছে, ৬২টির কমেছে এবং ৮৬টির দর অপরিবর্তিত রয়েছে।
প্রথম দুই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৭৫ কোটি টাকার বেশি।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২৯ পয়েন্ট।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৭৭ কোম্পানির মধ্যে ৩১টির দর বেড়েছে, ২৯টির কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত রয়েছে। প্রথমার্ধে সিএসইতে ৩ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।
ছবি: সংগৃহীত
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সূচকের বড় পতন হয়েছে, কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রামে লেনদেন কিছুটা বাড়লেও কমেছে ঢাকায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৪ পয়েন্ট এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ কমেছে ৬ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির দাম কমেছে বেশিরভাগের। ১০০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২১৫ এবং অপরিবর্তিত আছে ৮১ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে এ, বি এবং জেড তিন ক্যাটাগরিতেই তালিকাভুক্ত বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির শেয়ার এ ক্যাটাগরির ২১৭ কোম্পানির মধ্যে ৪৮ কোম্পানির দরবৃদ্ধি হলেও দর কমেছে ১২৮ এবং অপরিবর্তিত আছে ৪১ কোম্পানির শেয়ারের দাম।
দাম কমেছে লেনদেনে অংশ নেওয়া ৩৬ মিউচুয়াল ফান্ডেও। ১০ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ১০ এবং অপরিবর্তিত আছে ১৬ কোম্পানির ইউনিটের দাম।
১৮ কোম্পানির ৯ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে ডিএসই ব্লক মার্কেটে। ফাইন ফুডস সর্বোচ্চ ৯ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
ঢাকার বাজারে সারাদিনে মোট ২৩৫ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ২৭৮ কোটি টাকা।
৯.৬৬ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষ শেয়ার বারাকা পতেঙ্গা পাওয়ার। অন্যদিকে ৭.৫২ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।
চট্টগ্রামেও পতন
ঢাকায় মতো সূচক কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সারাদিনের লেনদেনে সিএসইতে সার্বিক সূচক কমেছে ২৬ পয়েন্ট।
লেনদেনে অংশ নেওয়া ১৮৪ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৫, কমেছে ৯৫ এবং অপরিবর্তিত আছে ৩৪ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ৪ কোটি ৯৭ লাখ টাকা।
১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষ শেয়ার আইসিবি সোনালি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড এবং ৯ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
মন্তব্য