শরীফ উদ্দিন চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালকের পদ থেকে অপসারণ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে এই সিদ্ধান্ত নেয়ার পেছনে ১৩টি কারণ উল্লেখ করে বিস্তারিত বক্তব্য দিয়েছে দুর্নীতি নির্মূলে কাজ করা সংস্থাটি।
প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় চাকরিচ্যুতি- এমন অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে রোববার প্রায় আড়াই হাজার শব্দের একটি ব্যাখ্যা গণমাধ্যমকর্মীদের কাছে তুলে ধরেছেন দুদক সচিব মাহাবুব হাসান।
তিনি বলেন, ‘অপসারণের আদেশ জারির পর থেকেই বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় বিষয়টি প্রচারিত হচ্ছে। মূলত একতরফা তথ্যের ভিত্তিতেই এই সংবাদসমূহ প্রচারিত হচ্ছে, যা প্রকৃত ঘটনার বিপরীত।’
দুর্নীতি চেষ্টার নানা ঘটনায় শরীফের প্রতিবেদন দেয়ার বিষয়ে বলা হয়, ‘দায়িত্ব পালন কালে, যে কোনো অভিযোগ অনুসন্ধান ও তদন্ত করে প্রতিবেদন দিবেন, এটাই স্বাভাবিক।’
‘গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ যাই হোক না কেন, দুদকের অনুসন্ধান ও তদন্তের দায়িত্বপ্রাপ্ত সব কর্মচারীই নির্ভয়ে এবং নির্মোহভাবে দায়িত্বপালন করে থাকেন। কিন্তু জনাব মো. শরীফ উদ্দিনের মতন কোন অজুহাত তারা উত্থাপন করেন না।’
দুদকের ব্যাখ্যায় শরীফের বিরুদ্ধে নামকাওয়াস্তে তদন্ত, দায়ীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার মতো বিস্তারিত তথ্য তুলে না ধরা, অভিযানে জব্দ প্রায় এক কোটি টাকা কোষাগারে জমা না দিয়ে এক বছর নিজের কাছে রাখা, ভাই ও স্বজনকে প্রভাব খাটিয়ে চাকরি দেয়া, তদন্ত ও অনুসন্ধান চলাকালে সন্দেহভাজনদেরকে ডেকে এনে শারীরিকভাবে প্রহার করা, কমিশনের আদেশ অবজ্ঞার অভিযোগ আনা হয়।
শরীফের নানা কর্মকাণ্ডে উচ্চ আদালতও অসন্তুষ্ট ছিল বলেও জানায় দুদক। একাধিক ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ এসেছে বলেও উল্লেখ আছে ব্যাখ্যায়। একটি ঘটনায় হাইকোর্ট শরীফের কর্মকাণ্ডকে ‘আরেক দুর্নীতি’ বলে উল্লেখ করেছে।
দুদক সচিব বলেন, এসব কার্যকলাপ অন্য কর্মচারীদের শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনে নিরুৎসাহিত করতে পারে।
কক্সবাজার জেলার জমি অধিগ্রহণ বিষয়ে ২০২০ সালের ১০ মার্চ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে শরীফ উদ্দিন যে প্রতিবেদন দিয়েছেন, তাতে কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি-১০(৪) এর নির্দেশনা অনুসৃত হয়নি। প্রতিটি ঘটনায় কে, কখন, কীভাবে কী অপরাধ করেছে এবং অপরাধটি সংগঠনের সঙ্গে আসামিদের দায় সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়নি। আসামিদের বিরুদ্ধে উত্থাপিত ক্রিমিনাল চার্জ সমর্থনে সাক্ষ্য প্রমাণাদি সুস্পষ্টকরণ করা হয়নি। যাদেরকে অভিযোগের দায় হতে অব্যাহতির সুপারিশ করা হয়েছে, তাদেরকে কেন অব্যাহতি প্রদান করা হবে, তার ব্যাখ্যা প্রতিবেদনে প্রতিফলিত হয়নি। এছাড়াও অনেক ত্রুটি বিচ্যুতি ও দায়সাড়া গোছের প্রতিবেদনের কারণে কমিশন কর্তৃক তা বিবেচিত হয়নি। পরে দুই সদস্যের টিম গঠন করে মামলাটির পুনঃতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি শরীফকে চাকরি থেকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি হয়। এরপর দুদকের কর্মকর্তা থাকাকালে নানা আলোচিত দুর্নীতির চেষ্টার অভিযোগের বিষয়ে তার তদন্তের বিষয়টি সামনে আসে। তিনি প্রভাবশালীদের বিরুদ্ধে অবস্থান নেয়ায় চাকরিচ্যুতির শিকার হয়েছেন- এমন অভিযোগ জোরাল হয়ে উঠে।
দুর্নীতি ও সুশাসন নিয়ে কাজ করা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি এক বিবৃতিতে শরীফকে অপসারণের পেছনে কারণ জানতে চায়। বিএনপি অভিযোগ করে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় তাকে চাকরি থেকে সরিয়ে দেয়া হয়েছে।
এর মধ্যে গত ১৭ ফেব্রুয়ারি দুদক সচিব গণমাধ্যমকর্মীদের কাছে এক প্রতিক্রিয়ায় বলেন, শরীফের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তবে সেগুলো প্রকাশ্যে বলা হবে না। এর তিন দিন পর বিস্তারিত ব্যাখ্যা দিল সংস্থাটি।
শরীফ উদ্দিন নিউজবাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে অভিযোগ করেছেন, প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় তিনি রোষানলের শিকার হয়েছেন।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক এমডি আইয়ুব খান চৌধুরীর বিরুদ্ধে হত্যার হুমকি দেয়া ও ‘চাকরি খেয়ে দেয়ার’ হুমকি দেয়ার অভিযোগও করেছেন শরীফ উদ্দিন।
শরীফ উদ্দিন ২০১৭ সালে কর্ণফুলী গ্যাসের বিভিন্ন অভিযোগের তদন্তের দায়িত্ব পাওয়ার পর কেডিসিএল কর্তৃপক্ষকে তার আপন ছোট ভাই শিহাব উদ্দিন সবুজকে কোনো বিজ্ঞাপন ছাড়াই ২০১৮ সালের ১ আগস্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি দেন। বর্তমানে আইটি ডিপার্টমেন্টে কর্মরত আছেন। এরপর ভাইয়ের চাকরি স্থায়ী বরতে সবাইকে চাপ দিচ্ছিলেন। তিনি সেখানে তার আত্মীয় মুহাম্মদ শাহাব উদ্দিনকে জাল সনদের মাধ্যমে ড্রাইভার পদে চাকরি দিয়েছেন। এ নিয়ে এখন তদন্ত চলছে।
গত ৩০ জানুয়ারি এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয় চট্টগ্রামের খুলশী থানায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা নিউজবাংলাকে জানিয়েছেন, শরীফের বাসায় আইয়ুব খান চৌধুরীর যাওয়ার বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তবে তিনি হুমকি দিয়েছেন, এমন সিদ্ধান্তে এসে তদন্ত এখনও শেষ করা যায়নি।
এ বিষয়ে দুদক সচিব বলেন, শরীফ যে সাধারণ ডায়েরি করেছেন, সে বিষয়ে তিনি কাউকে জানাননি। পত্রিকায় প্রকাশিত সংবাদ দেখে তাকে দাপ্তরিক কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন আছে কি না জানতে চাওয়া হয়। কিন্তু তিনি কর্তৃপক্ষের কোনো সহযোগিতা নেয়ার আগ্রহ প্রকাশ করেননি। হুমকি দেয়া হলে কমিশন ব্যবস্থা নিতে পারত।
দুদকের যে ১৩ অভিযোগ
১. শরীফ উদ্দিন কোনো অনুসন্ধান বা তদন্তের দায়িত্ব পাওয়া মাত্র দুদকের অনুসন্ধান ও তদন্ত নির্দেশিকা অনুসরণ না করে নিজের খেয়ালখুশি মতো কাজ করতেন।
২. অনুসন্ধান বা তদন্তের সময় অভিযোগের সাথে সরাসরি সংশ্লিষ্ট নয়, এরকম বহু ব্যক্তিকে নোটিশ করে বা টেলিফোনে ডেকে এনে তাদের হয়রানি করতেন, যার প্রমাণ রয়েছে।
৩. অনুসন্ধান ও তদন্তের স্বার্থে ব্যাংক হিসাব স্থগিতের প্রয়োজন হলে তার সুনির্দিষ্ট পদ্ধতি রয়েছে। কমিশনের সম্মতিতে আদালতের আদেশেই কেবল এটা করা যায়। শরীফ উদ্দিন এই নিয়মের তোয়াক্বা করতেন না এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতেনও না।
৪. তিনি দুদকের চট্টগ্রাম-২ এ কর্মরত থাকাকালে আদালতের অনুমতি ছাড়া স্যোস্যাল ইসলামী ব্যাংকের, কক্সবাজার শাখার হিসাব নম্বর ০৩৯৫৩১০০১৭১৮১ স্থগিত করেন। এই বেআইনি কার্যকলাপকে চ্যালেঞ্জ করে বেলায়েত হোসেন নামে একজন হাইকোর্টে রিট করেন। গত ২৭ জুন এক আদেশে এই ব্যাংক হিসাব স্থগিতের আদেশকে এখতিয়ারবহির্ভূত উল্লেখ করে।
তার (শরীফ) এ ধরনের কার্যকলাপ ক্ষমতার অপব্যবহার, কর্তব্যে অবহেলা, অসদাচরণ ও অদক্ষতার পর্যায়ে পড়ে।
কমিশনকে পাস কাটিয়ে এবং আদালতের অনুমতি ছাড়া লিখিতভাবে ২৫টি ও মৌখিকভাবে ৮টিসহ মোট ৩৩টি ব্যাংক হিসাব জব্দ করেছেন শরীফ।
এক নিকটাত্মীয়কে প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভুতভাবে কর্ণফুলী গ্যাসে চাকরি দেয়া, অবৈধ অর্থ উপার্জন, অনুসন্ধানের নামে অভিযোগে সংশ্লেষ না থাকা সত্ত্বেও বিভিন্ন ব্যক্তিকে নোটিশ প্রদান করে ডেকে এনে হয়রানি করা ও অর্থ আদায় করা, প্রভাব খাটিয়ে নিজের শাশুড়ির নামে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণসহ অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। এমনকি পটুয়াখালীতে অবস্থানকালে দুদকের পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগও পাওয়া গেছে।
৫. ২০২০ সালের ১০ মার্চ কক্সবাজারে একজন সার্ভেয়ারের বাসায় অভিযান চালিয়ে র্যাব ঘুষের ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকা জব্দ করে। সেই টাকা তদন্ত কর্মকর্তা হিসেবে শরীফ উদ্দিনের কাছে বুঝিয়ে দেয়া হয়। আলামত হিসেবে জব্দ করা টাকা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করে ১ বছর ৪ মাস নিজের হেফাজতে রেখেছেন।
‘দুদক কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়নি ঘুষের ৯৩ লাখ টাকা’ শিরোনামে গত ৭ অক্টোবর জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি হাইকোর্টের দৃষ্টিগোচরে এলে সুয়োমোটো রুল জারি করা হয়। এরপর আদালত শরীফের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়।
জব্দ করা অর্থ জমা না করার বিষয়ে শরীফ যে ব্যাখ্যা দিয়েছেন তাও অগ্রহণযোগ্য। জব্দকৃত অর্থ বাংলাদেশ ব্যাংক বা ট্রেজারিতে জমা করার সুনির্দিষ্ট বিধান আছে এবং এ ধরনের মামলায় সকলেই তা অনুসরণ করে।
৬. শরীফ উদ্দিন একটি মামলায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিকে তার জবানবন্দি গ্রহণের জন্য তার দপ্তরে ডেকে এনে নির্মমভাবে প্রহার করেছেন, এ রকম একটি অভিযোগ দুদকে আসে। দুদকের তদন্তে তা প্রমাণিতও হয়েছে। এ ধরনের বহু অভিযোগ রয়েছে। বহু ব্যক্তি তার কাছে নিগৃহীত হয়েছেন।
শরীফের বেপরোয়া মনোভাবের জন্য কেউ প্রকাশ্যে বা লিখিতভাবে অভিযোগ জানাতে সাহস করেননি বলেও দুদকের ব্যাখ্যায় বলা হয়।
২০২০ সালের ১০ মার্চ মো. ইদ্রিস নামে এক সিআইপিকে (কমার্শিয়ালি ইম্পরটেন্ট পারসন) জনাব শরীফ উদ্দিন চট্টগ্রামে দুদকের জেলা কার্যালয়ে এনে মারধর করার সুষ্পষ্ট অভিযোগ রয়েছে।
২০২০ সালের ১০ মার্চ কক্সবাজারে একজন সার্ভেয়ারের বাসায় অভিযান চালিয়ে র্যাব ঘুষের ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকা জব্দ করে। সেই টাকা তদন্ত কর্মকর্তা হিসেবে শরীফ উদ্দিনের কাছে বুঝিয়ে দেয়া হয়। আলামত হিসেবে জব্দ করা টাকা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করে ১ বছর ৪ মাস নিজের হেফাজতে রেখেছেন। দুদক কর্মকর্তার ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়নি ঘুষের ৯৩ লাখ টাকা’ শিরোনামে গত ৭ অক্টোবর জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি হাইকোর্টের দৃষ্টিগোচরে এলে সুয়োমোটো রুল জারি করা হয়। এরপর আদালত শরীফের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়।
৭. চট্টগ্রাম দুদক কার্যালয়ে শরীফ উদ্দিন তিন বছর চাকরি করার পর আরও ২০ জন কর্মচারীর সঙ্গে তাকে বদলি করা হয়। এই আদেশ তিনি ছাড়া সবাই যথাসময়ে কার্যকর করেন। কিন্তু এই আদেশের বিরুদ্ধে তার পক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার শহিদুল ইসলাম লিটন নামে একজন মানবাধিকারকর্মী (যে প্রতিষ্ঠানের ঠিকানা ভুয়া) হাইকোর্টে রিট করেন।
হাইকোর্ট রিট খারিজ করা সত্ত্বেও কয়েকটি জাতীয় ও চট্টগ্রামের স্থানীয় পত্রিকায় ‘হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে বদলি আদেশ স্থগিত’ শিরোনামে অসত্য সংবাদ প্রকাশিত হয়। পরে সংবাদপত্রগুলো দুঃখ প্রকাশ করে তা আদালতকে জানায়।
কয়েকটি জাতীয় ও স্থানীয় কয়েকটি দৈনিকে আসা খবর আদালতের নজরে এলে হাইকোর্টের বিচারপতি এ বিষয়ে উষ্মা প্রকাশ করে দুদক আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘এটি আরেক দুর্নীতি, এটি তদন্ত করেন’।
বদলি স্থগিত সংক্রান্ত ভুয়া কপি সরবরাহ করা এবং তার ভিত্তিতে ভুল সংবাদ পরিবেশন করার পেছনে জড়িতদের বের করতে দুদককে তদন্ত করতে বলেছে আদালত। বিচারক বলেছেন, এই ঘটনার সুবিধাভোগী হতেন শরীফ উদ্দিন।
৮. শরীফ উদ্দিনকে ২০২১ সালের ১৬ জুন চট্টগ্রাম-২ থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। অন্য সকলেই যথাসময়ে আদেশ পালন করলেও শরীফ উদ্দিন একমাস পর ১৭ জুলাই ই-মেইলযোগে যোগদানের কথা জানান, পরে ১০ আগস্ট সশরীরে পটুয়াখালীতে উপস্থিত হন। এই বিলম্বের কারণ হিসাবে লকডাউন বলে তিনি উল্লেখ করেন।
দুদক বলেছে, ‘ইমেইলে যোগদান তো তিনি বদলি আদেশ প্রাপ্তির পর নির্ধারিত সময়ে করতে পারতেন। বিলম্বে যোগদান করে তিনি কমিশনের আদেশ অবজ্ঞা করেছেন।’
৯. বদলির পর কর্মস্থল ত্যাগের সঙ্গে সঙ্গে সব রেকর্ডপত্রসহ নথি যথাযথভাবে বুঝিয়ে দেয়ার বিধান রয়েছে। তা সত্ত্বেও শরীফ উদ্দিন চট্টগ্রাম কার্যালয়ে তার দায়িত্বে থাকা অনুসন্ধান ও তদন্তের নথি হস্তান্তর করেননি। প্রায় তিন মাস পর তাকে পটুয়াখালী থেকে ডেকে নিয়ে আসা হলে গত ২৯ আগস্ট তিনি নথি হস্তান্তর করেন। এই তিন মাস নথিগুলোর অনুসন্ধান বা তদন্ত করা সম্ভব হয়নি।
শরীফ উদ্দিনের বার্ষিক মূল্যায়ন বা এসিআরে কেন তার কার্যক্রমকে ‘অতি উত্তম’ বলা হয়েছিল- সে প্রশ্নে সচিব বলেন, ‘সম্ভবত ২০১৪ সালে তিনি যোগ দিয়েছিলেন। স্বভাবগত কারণে তাদের উৎসাহিত করার জন্য এবং তখন যেসব কাজকর্ম করেছেন, সেটির মূল্যায়ন করা হয়েছিল (এসিআরে অতি উত্তম লেখা হয়েছিল)।
১০. রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট প্রদান বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন তিনি। সেই দলে শরীফ উদ্দিন ছিল সর্বকনিষ্ট সদস্য। একজন পরিচালকের নেতৃত্বে ঢাকা ও চট্টগ্রামের ৬ সদস্যের সমন্বয়ে দলটি গঠন করা হয়। তবে সর্বকনিষ্ট সদস্য হওয়া সত্ত্বেও তিনি বিভ্রান্ত করে চলেছেন যে, তিনি সব উদঘাটন করেছেন।
১১. কক্সবাজার জেলার জমি অধিগ্রহণ বিষয়ে ২০২০ সালের ১০ মার্চ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে শরীফ উদ্দিন যে প্রতিবেদন দিয়েছেন, তাতে কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি-১০(৪) এর নির্দেশনা অনুসৃত হয়নি।
প্রতিটি ঘটনায় কে, কখন, কীভাবে কী অপরাধ করেছে এবং অপরাধটি সংগঠনের সঙ্গে আসামিদের দায় সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়নি। আসামিদের বিরুদ্ধে উত্থাপিত ক্রিমিনাল চার্জ সমর্থনে সাক্ষ্য প্রমাণাদি সুস্পষ্টকরণ করা হয়নি। যাদেরকে অভিযোগের দায় হতে অব্যাহতির সুপারিশ করা হয়েছে, তাদেরকে কেন অব্যাহতি প্রদান করা হবে, তার ব্যাখ্যা প্রতিবেদনে প্রতিফলিত হয়নি। এছাড়াও অনেক ত্রুটি বিচ্যুতি ও দায়সাড়া গোছের প্রতিবেদনের কারণে কমিশন কর্তৃক তা বিবেচিত হয়নি। পরে দুই সদস্যের টিম গঠন করে মামলাটির পুনঃতদন্তের জন্য পাঠানো হয়েছে।
১২. স্বাস্থ্য খাতের সংশ্লিষ্টদের বিরুদ্ধে চাঁদাবাজি, বদলি, নিয়োগ বাণিজ্য, ক্লিনিক ব্যবসাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে শরীফ উদ্দিনের জমা দেয়া অনুসন্ধান প্রতিবেদনের সঙ্গে তার তদারককারী কর্মকর্তাই দ্বিমত পোষণ করেছেন।
বিশেষ করে টেন্ডারে অনিয়ম সংক্রান্তে মালামালের গুণগত মানের তথ্য, জড়িত ব্যক্তিদের সুনির্দিষ্ট সম্পৃক্ততা, মূল্যায়ন কমিটির দায়-দায়িত্ব, আর্থিক বছর, সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের ক্ষেত্রে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের দায়-দায়িত্ব নির্ধারণ করা হয়নি। পরে দুই সদস্যের অনুসন্ধান দল গঠন করে নতুন করে অনুসন্ধান করতে বলা হয়েছে।
১৩. শরীফ উদ্দিন ২০১৭ সালে কর্ণফুলী গ্যাসের বিভিন্ন অভিযোগের তদন্তের দায়িত্ব পাওয়ার পর কেডিসিএল কর্তৃপক্ষকে তার আপন ছোট ভাই শিহাব উদ্দিন সবুজকে কোনো বিজ্ঞাপন ছাড়াই ২০১৮ সালের ১ আগস্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি দেন। বর্তমানে আইটি ডিপার্টমেন্টে কর্মরত আছেন। এরপর ভাইয়ের চাকরি স্থায়ী বরতে সবাইকে চাপ দিচ্ছিলেন। তিনি সেখানে তার আত্মীয় মুহাম্মদ শাহাব উদ্দিনকে জাল সনদের মাধ্যমে ড্রাইভার পদে চাকরি দিয়েছেন। এ নিয়ে এখন তদন্ত চলছে।
এক নিকটাত্মীয়কে প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভুতভাবে কর্ণফুলী গ্যাসে চাকরি দেয়া, অবৈধ অর্থ উপার্জন, অনুসন্ধানের নামে অভিযোগে সংশ্লেষ না থাকা সত্ত্বেও বিভিন্ন ব্যক্তিকে নোটিশ প্রদান করে ডেকে এনে হয়রানি করা ও অর্থ আদায় করা, প্রভাব খাটিয়ে নিজের শাশুড়ির নামে অবৈধ গ্যাস সংযোগ গ্রহণসহ অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। এমনকি পটুয়াখালীতে অবস্থানকালে দুদকের পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগও পাওয়া গেছে।
শরীফের অভিযোগ খণ্ডন
দুদক সচিব বলেন, ‘অপরাধ ও কর্মের দায় থেকে রক্ষা পাওয়ার জন্য শরীফ উদ্দিন কিছু মামলাকে গুরুত্বপূর্ণ মামলা বলে প্রচার করে সেই মামলা/ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের অতি গুরুত্বপূর্ণ হিসাবে মূল্যায়ন করেছেন। গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি হিসাবে দাবি করে তাদের বিরুদ্ধে প্রতিবেদন দিয়েছেন, তাই প্রভাবশালীদের চাপে তাকে অন্যায়ভাবে তাকে অপসারণ করা হয়েছে মর্মে তিনি দাবি করেছেন এবং মিডিয়ায় তাই প্রচার করা হয়েছে, যা প্রকৃত ঘটনা নয়।
‘কক্সবাজার ও চট্টগ্রামের কিছু মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নীতি উদ্ঘাটনের কারণে তাদের প্রভাবে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে এটা মোটেও সত্য নয়।’
দুদকের ব্যাখ্যায় বলা হয়, ‘বাস্তবতা বিবেচনায় কক্সবাজার ও চট্টগ্রামে কর্মরত জেলা পর্যায়ের ব্যক্তিদের আর কতটুকুই বা প্রভাব থাকতে পারে! কমিশনের প্রায় সকল অনুসন্ধান ও তদন্তকারী কর্মচারী চট্টগ্রাম বা কক্সবাজারের সংশ্লিষ্ট মামলায় উল্লিখিত অভিযুক্ত বা আসামি অপেক্ষা অনেক গুরুত্বপূর্ণ/ উঁচু পদ পদবির ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। আদালতে বিচারের পর তাদের সাজাও হয়েছে। কিন্তু তারা কেউ এ ধরনের অভিযোগ উত্থাপন করেননি। তাদের কারও কারণে কমিশনকে এভাবে বিব্রত হতে হয় না।’
প্রশ্নের মুখোমুখি দুদক সচিব
লিখিত ব্যাখ্যা উপস্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন দুদক সচিব।
তিনি বলেন, ‘দুর্নীতির তদন্তে প্রভাবশালীদের নাম আসায় তাদের চাপে শরীফকে চাকরিচ্যুত করা হয়েছে বলে যেসব বলা হচ্ছে, তা মোটেও সত্য নয়।...চাকরিবিধি না মানার কারণে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।’
অন্য এক প্রশ্নে মাহবুব হোসেন বলেন, ‘কক্সবাজার ও চট্টগ্রামের কিছু মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্নীতি উদ্ঘাটনের কারণে তাদের প্রভাবে তাঁকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে, এটা মোটেও সত্য নয়। দুর্নীতি দমন কমিশন কোনো প্রভাব আমলে নেয় না এবং প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে না।’
আরেক প্রশ্নে দুদক সচিব বলেন, ‘আপনি কমিশনের নিয়ম মানবেন না, অনুমোদন ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করবেন। আমার কোনো কিছুই আপনি মানবেন না, কমিশন কেন আপনাকে রাখবে? তিনি যদি চাকরিবিধি না মানেন, অফিস ব্যবস্থাপনা না মানেন, তাহলে তো হার্ডলাইনে যেতেই হবে।’
শরীফ উদ্দিনের বার্ষিক মূল্যায়ন বা এসিআরে কেন তার কার্যক্রমকে ‘অতি উত্তম’ বলা হয়েছিল- সে প্রশ্নে সচিব বলেন, ‘সম্ভবত ২০১৪ সালে তিনি যোগ দিয়েছিলেন। স্বভাবগত কারণে তাদের উৎসাহিত করার জন্য এবং তখন যেসব কাজকর্ম করেছেন, সেটির মূল্যায়ন করা হয়েছিল (এসিআরে অতি উত্তম লেখা হয়েছিল)।
‘পরবর্তী সময়ে যেসব তথ্য-উপাত্ত আপনাদের দিয়েছি, আপনি আজ যে অবস্থানে আছেন, এক দিন পর, দুই দিন পর সে অবস্থানে থাকবেন কি না, তা আপনিও জানেন না, আমিও জানি না। তার সিকোয়েন্সিয়াল যে মূল্যায়ন, সেটা তো আমলে নিতে হবে।
‘এটা তো আমার চাকরির পার্ট, শুধু ওই একটা দেখে, বাকি সব ওভারলুক করার তো সুযোগ নেই।’
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফরে চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও সার্বিক উন্নয়নে যৌথভাবে কাজ করার ব্যাপারে চীনের শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ ঐকমত্য পোষণ করেছে বলেও তিনি নিশ্চিত করেন।
শুক্রবার (২৬ জুন) রাতে মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে মাহদী আমিন এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ, শাহাদাৎ স্বাধীন এবং সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক খান উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। সফরে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের নিজস্ব জাতীয় স্বার্থ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের কীভাবে সর্বোচ্চ উন্নয়ন করা যায়, সেই সমস্ত বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ ও সুনির্দিষ্ট আলোচনা হয়েছে। বিশেষ করে চীনের রাষ্ট্রপতির পক্ষ থেকে দেওয়া করিডরের প্রস্তাবের বিষয়টি বাংলাদেশ অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে, যা আগামী দিনে এ দেশীয় ব্যবসা-বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাইলফলক হিসেবে কাজ করবে।
এর আগে গত ২১ জুন রাষ্ট্রীয় সফরের প্রথম ধাপে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পূর্বনির্ধারিত বিভিন্ন দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশগ্রহণের পরদিনই অর্থাৎ ২২ জুন বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন।
চীন সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে এক বিশেষ দ্বিপক্ষীয় সাক্ষাৎসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সফরের শেষ ভাগে শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ে চীনের রাষ্ট্রপতির সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী।
এরপর বাংলাদেশ সময় বিকেল ৩টায় বেইজিং বিমানবন্দর থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত পৌনে ৮টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৮টায় নিরাপদে অবতরণ করে। ছবি: সংগৃহীত
দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া ও চীন সফর শেষে রাজধানী ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশে ফিরেছেন। এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল সোয়া ৫টায় তাঁরা ঢাকার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ২১ জুন রাষ্ট্রীয় সফরের প্রথম ধাপে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণের পরদিনই অর্থাৎ ২২ জুন বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন।
চীন সফরকালে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন তিনি।
সফরের শেষ অংশে শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ে চীনের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গেও শীর্ষ বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর, যা দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ছবি: সংগৃহীত
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাবতীয় নথিপত্র ইতিমধ্যেই পাঠানো হয়েছে।
বেনজীর আহমেদের বর্তমান অবস্থা ও প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের দূতাবাস সেসব ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় নাই। আশা করি খুব শিগগিরই জানানো হবে।’
সাবেক এই পুলিশ প্রধানকে ফিরিয়ে আনার অগ্রগতি নিয়ে মন্ত্রী আরও জানান, দুবাই থেকে মেইলে তার গ্রেপ্তারের খবর আসার পর তারা ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলেছিল। তবে সরকার মাত্র তিন দিনের মধ্যেই সকল নথিপত্র সেখানে পাঠিয়ে দিয়েছে। উল্লেখ্য, গত ১৪ জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম জানিয়েছিলেন যে, র্যাবের সাবেক এই মহাপরিচালক দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।
বেনজীর আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন কি না এবং এতে তাকে ফিরিয়ে আনা কঠিন হবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এখনো ইউএই সরকারের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি সে ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতে আছে। অন্য কোনো সংবাদ আমরা জানি না।’ বিভিন্ন গণমাধ্যমে তার পাসপোর্ট নিয়ে নানা গুঞ্জন থাকলেও সরকার বর্তমানে ইউএই কর্তৃপক্ষের পরবর্তী বার্তার জন্য অপেক্ষা করছে। বর্তমানে তিনি দুবাইয়ের ফেডারেল পুলিশের জিম্মায় রয়েছেন বলেই জানা গেছে।
ছবি: সংগৃহীত
মালয়েশিয়া ও চীনে ছয় দিনের ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর সফলভাবে সম্পন্ন করে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘চায়না সাউদার্ন’-এর একটি বিশেষ ফ্লাইটে ঢাকার পথে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে উষ্ণ বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। বাংলাদেশের সরকারপ্রধানকে বিদায় জানাতে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ও বিশেষ প্রটোকল প্রদান করা হয়। প্রধানমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সফরসঙ্গীদের নিয়ে বিমানে আরোহণ করেন।
প্রধানমন্ত্রীর এই সফরের শুরু হয়েছিল গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফরের মধ্য দিয়ে। সেখানে দুই দিন অবস্থানের পর গত সোমবার তিনি চীনের দালিয়ানে পৌঁছান এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) উচ্চপর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করেন। দালিয়ান থেকে গত বুধবার তিনি বুলেট ট্রেনে করে রাজধানী বেইজিংয়ে আসেন। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়াও তিনি ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বেইজিংয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক এক বিনিয়োগ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন।
সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে। বেইজিংয়ে সই হওয়া ১৩টি সমঝোতা স্মারক বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। আজ রাতেই প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
ছবি: সংগৃহীত
চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি বিশেষ অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের আলোচনা শেষে বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের এই নতুন দিগন্তকে বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন আলোচনার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আজকে কানেক্টিভিটি নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিস্তারিত কথা হয়েছে। বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এই ইকোনোমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনকে আরো এনহ্যান্স করা।’ করিডোর ছাড়াও বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধিতে চীন বিশেষ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে একটি শক্তিশালী রিজিওনাল হাব বা আঞ্চলিক কেন্দ্রে রূপান্তর করতে এবং মোংলা পোর্টকে আরও বেশি আধুনিক ও সেবাধর্মী করার লক্ষ্যে বেইজিং কারিগরি ও অবকাঠামোগত সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বা 'পিপল টু পিপল কানেক্ট' বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম এবং প্রযুক্তির ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ম্যান্ডারিন ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে অগ্রাধিকার দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে চীন শিক্ষক ও অবকাঠামো দিয়ে সহযোগিতা করবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নেও চীন তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের সাথে শেয়ার করতে আগ্রহী বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য খাতের আধুনিকায়নে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে। বেইজিংয়ের পক্ষ থেকে বাংলাদেশে রোবোটিক সার্জারিসহ উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা এবং আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য চিকিৎসার প্রয়োজনে চীন ভ্রমণের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ভূমিকা নিয়ে মাহদী আমিন জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বেইজিং যেকোনো ধরনের সংলাপ ও সহযোগিতায় প্রস্তুত রয়েছে।
পররাষ্ট্র ও প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, যার ফলে আগামী দিনগুলোতে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত সংলাপের আয়োজন করা হবে। একই সাথে বৈশ্বিক জোট ব্রিকসে (BRICS) বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার আকাঙ্ক্ষাকে চীন স্বাগত জানিয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে দেশটির টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদী সহযোগিতার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এই উচ্চপর্যায়ের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছবি: সংগৃহীত
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং গুমের সঙ্গে জড়িত দায়ীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘International Day in Support of Victims of Torture-2026’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালু করা হবে। বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।
তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে। সকল লড়াই-সংগ্রামে সরকার আপনাদের পাশে থাকবে।
সংলাপে বিগত শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বজন হারানোর বেদনাময় স্মৃতিচারণ ও আহাজারিতে মিলনায়তনের পরিবেশ আবেগঘন হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন কান্নার সময় নয়, এখন সময় অধিকার আদায়ের, এখন সময় ন্যায়বিচার পাওয়ার। তিনি মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
সংলাপে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।
এই আয়োজনে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে তাঁদের প্রত্যাশা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
ছবি: সংগৃহীত
মালয়েশিয়া ও চীনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফল রাষ্ট্রীয় সফর শেষে আজ শুক্রবার রাতে সরাসরি বেইজিং থেকে ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কোনো প্রকার শোডাউন, রাজনৈতিক মিছিল কিংবা গণজমায়েত না করার জন্য দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং সড়কপথে সাধারণ মানুষের চলাচল সুশৃঙ্খল রাখতে এই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন যে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর মাধ্যমে এই নির্দেশনার কথা সকল স্তরের নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর এই দ্বিমুখী সফর বাংলাদেশের কূটনীতি ও অর্থনীতিতে বড় ধরনের সাফল্যের বার্তা নিয়ে এসেছে। বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আগে তাঁর মালয়েশিয়া সফরেও দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এই সফরগুলোর মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
মন্তব্য