× হোম রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া সিটিজেন জার্নালিজম বিচিত্র ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন ইউরোপ অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ মানসিক স্বাস্থ্য ব্লকচেইন অন্যান্য ভাষান্তর ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

বাংলাদেশ
Another satellite named after Bangabandhu
google_news print-icon

বঙ্গবন্ধুর নামে আরেক স্যাটেলাইট উৎক্ষেপণে সমঝোতা স্মারক

বঙ্গবন্ধুর-নামে-আরেক-স্যাটেলাইট-উৎক্ষেপণে-সমঝোতা-স্মারক
দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রুশ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। ফাইল ছবি
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ রাশিয়া সরকারের সহযোগিতায় নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০১৮ সালের নির্বাচনি ইশতেহারে আমাদের তৃতীয় অঙ্গীকার বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ করা। এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে তার অভিযাত্রা আলোর মুখ দেখল।’ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফলতার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের কার্যক্রম শুরু করে সরকার।

দেশের দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণের জন্য রুশ প্রতিষ্ঠান গ্লাভ কসমসের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

রাজধানীতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির কার্যালয়ে বিকেলে এই সহযোগিতার স্মারক সই হয়।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ রাশিয়া সরকারের সহযোগিতায় নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ২০১৮ সালের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০২১ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশ করেছে।

‘আমরা তৃতীয় সাবমেরিন কেব্‌ল সংযোগ স্থাপনে ইতিমধ্যে কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি সই করেছি যা বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। আমাদের তৃতীয় অঙ্গীকার বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ করা। এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে তার অভিযাত্রা আলোর মুখ দেখল।’

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বঙ্গবন্ধুর নামে আরেক স্যাটেলাইট উৎক্ষেপণে সমঝোতা স্মারক

দেশের দ্বিতীয় স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ উৎক্ষেপণের জন্য রুশ প্রতিষ্ঠান গ্লাভ কসমসের সঙ্গে সহযোগিতার স্মারক সই করেছে বাংলাদেশ। ছবি: নিউজবাংলা

বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট হবে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির স্যাটেলাইট। সাধারণত আবহাওয়া পর্যবেক্ষণ করতে এ ধরনের স্যাটেলাইট ব্যবহার করা হয়।

বাংলাদেশ ২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণ করে। এর মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট ক্লাবে প্রবেশ করে দেশ। প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণে খরচ হয় দুই হাজার ৯০২ কোটি টাকা। বঙ্গবন্ধু-১ ছিল মূলত কমিউনিকেশন স্যাটেলাইট। বাংলাদেশের জন্য এই স্যাটেলাইটটি তৈরি করেছিল ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালাস এলিনিয়ার স্পেস।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফলতার ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের কার্যক্রম শুরু করে দেশ। গত বছরের জানুয়ারিতে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২-এর ধরন নির্ধারণে ফ্রান্সের প্রাইস ওয়াটারহাউস কুপার্সকে (পিডব্লিউসি) পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়।

সে সময় বিএসসিএলের সঙ্গে পরামর্শক প্রতিষ্ঠানের ১ লাখ ৮৫ হাজার ডলার বা ১ কোটি ৫৬ লাখ টাকার চুক্তি হয়। চুক্তির শর্ত ছিল তিন মাসের মধ্যে প্রতিষ্ঠানটি স্যাটেলাইট সম্পর্কে তাদের মতামত দেবে।

আগামী সংসদ নির্বাচনের আগেই এই স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য রয়েছে সরকারের।

মন্তব্য

আরও পড়ুন

বাংলাদেশ
Arrest warrant against 6 people including former MD of Time TV Ahmed Jobair

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বেসরকারি টিভি চ্যানেল সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়ের ও তার পরিবারের সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

পরোয়ানাভুক্তদের মধ্যে রয়েছেন আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী, দুই সন্তান সারাফ নাওয়ার জয়ীতা ও আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন এবং সানি চৌধুরী।

এর আগে রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা একটি বিশ্বাসভঙ্গের মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গত ১০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই সমন জারি করে, যা পরে গত ১৪ মে মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ নিশ্চিতের মাধ্যমে প্রকাশ্যে আসে।

আদালত সূত্র জানায়, অভিযুক্তদের আইনি জবাব দাখিলের সুযোগ দিতে আদালত সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বুধবার দিন ধার্য করেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মন্তব্য

বাংলাদেশ
2 Free Trade Zones attracting foreign investment Cabinet Secretary

বিদেশি বিনিয়োগ আকৃষ্টে হচ্ছে ২ মুক্ত বাণিজ্য অঞ্চল: মন্ত্রিপরিষদ সচিব

বিদেশি বিনিয়োগ আকৃষ্টে হচ্ছে ২ মুক্ত বাণিজ্য অঞ্চল: মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি। ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি বলেছেন, ‘বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করবে সরকার। চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়িতে দুটি অঞ্চলে বিদেশিরা এ ট্যাক্স ফ্রি সুবিধা পাবে। এ ছাড়া আনোয়ারায় চায়নিজ ইপিজেডের কাজ এগিয়ে নিতে একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে অর্থনীতিসংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।’

বুধবার (১৭ জুন) সকালে সচিবালয়ে অর্থনীতি বিষয়সংক্রান্ত মন্ত্রিসভার ১৮ তম সভা ও ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে এ বিষয়ে গণমাধ্যমের সাথে এসব কথা বলেছেন তিনি।

তিনি জানান, দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি বন্দরের কাছে একটি করে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন করবে সরকার। ৬০০ একরের এই দুটি বিশেষ অঞ্চলে বিদেশিদের জন্য শুল্কমুক্ত সুবিধা থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেন, ‘আপাতত এটা দুটা জায়গায় স্থাপন করার জন্য অর্থনৈতিক কমিটির প্রস্তাব আছে। তার মধ্যে একটা হতে যাচ্ছে মাতারবাড়ী বন্দরের কাছে। আরেকটা হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের সামান্য একটু দূরে। মোট ৬০০ একর জায়গা নিয়ে দুটো জায়গায় মুক্ত অঞ্চল করা হচ্ছে।’

সভায় রাশিয়া ও সৌদি আরব থেকে ৫৫ হাজার টন ইউরিয়া সার ও সিশেলস দ্বীপ রাষ্ট্র থেকে ১৫ হাজার টন শিল্প কাঁচামাল কেনার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে সভায়। এ ছাড়া জুন ও জুলাই মাসের প্রথম অংশের জন্য স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার সিদ্ধান্ত হয়েছে, জানান মন্ত্রিপরিষদ সচিব।

ড. নাসিমুল গনি বলেন, ‘এটা হলো স্পট মার্কেট থেকে। ওখানে একটা কমপ্লেক্স মেথড আছে। তিন–চারটা স্কেল আছে, সেগুলো দিয়ে ঠিক করা হয়, এর আগের চারমাসে কী ছিল। মাঝামাঝি একটা মূল্য ধরে করতে হয়। এখন যেহেতু দামটা একটু কমার দিকে আছে সে জন্য আমাদের ইমিডিয়েট যেটা জুন মাসে এবং জুলাই মাসের প্রথম দিকে লাগবে সেই দুটা বলেছি যে নিয়ে আসো। কারণ জাহাজটা আসার পর মাল নামানো হবে, সময় লাগবে। তা না হলে তো হু হু করে দাম বেড়ে যাবে।’

প্রথম চার মাসে সরকার কেমন করল জানতে চাইলে নাসিমুল গণি সাংবাদিকদের বলেন, ‘সরকার দ্রুত এগোচ্ছে।’ জনগনের জন্য কাজ করতে প্রশাসনকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য

বাংলাদেশ
New textile and jute secretary Sharaf Uddin NAPD DG Khairul Kabir

নতুন বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

নতুন বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ৯ জুন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ে বদলি করা হয়।

অন্যদিকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি যানবাহন অধিদপ্তরের (পরিবহন পুল) পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন। তাকেও সচিব পদে পদোন্নতির পর এ পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে এনএপিডির মহাপরিচালক (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলামকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

মন্তব্য

বাংলাদেশ
57 thousand 699 pilgrims returned home after Hajj death 52

হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি, মৃত্যু ৫২

হজ শেষে দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজি, মৃত্যু ৫২ ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ বাংলাদেশি হাজি। এদিকে হজ পালনে সৌদিতে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে এবং পরে এখন পর্যন্ত মারা গেছেন ৫২ জন বাংলাদেশি। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। বুধবার (১৭ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা গেছে, হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে এখন পর্যন্ত মোট ১৪২ ফ্লাইট পরিচালিত হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭০টি ফ্লাইটে দেশে ফিরেন ২৪ হাজার ৫৭২ জন। সৌদি এয়ারলাইনসের ৫১টি ফ্লাইটে ২০ হাজার ৩১ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৩৮০ হজযাত্রী দেশে ফিরেছেন। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৪ হাজার ৭১৬ জন হাজি।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ৬৫ হাজার ৪১০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১১৩টি সেবা দেওয়া হয়েছে।

মন্তব্য

বাংলাদেশ
Trade agreement will play a role in strengthening Bangladeshs position Foreign Minister

বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ‘বাণিজ্য চুক্তি’ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ‘বাণিজ্য চুক্তি’ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানিনিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ কথা জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উপস্থাপন করা হয়।

রপ্তানি বাজার সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্প্রতি অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে মার্কিন তুলা ব্যবহার করে উৎপাদিত তৈরি পোশাকের ক্ষেত্রে শূন্য শুল্কসুবিধা নিশ্চিত হয়েছে। চুক্তিটি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, জ্বালানিনিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রপ্তানি বাজার সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থানমুখী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করা এবং বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে সরকার অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব প্রদান করছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাজার সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপ ও আমেরিকার মতো প্রচলিত বাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা, মধ্য এশিয়া ও পূর্ব ইউরোপের উদীয়মান বাজারগুলোতে বাংলাদেশের বাণিজ্যিক উপস্থিতি জোরদার করা হয়েছে।’

খলিলুর রহমান আরও বলেন, ‘সরকারের কূটনৈতিক প্রচেষ্টার ফলে কৃষিপণ্য ও অপ্রচলিত রপ্তানি খাতেও নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। সম্প্রতি ভিয়েতনামের বাজারে বাংলাদেশের আলু রপ্তানির সুযোগ উন্মুক্ত হয়েছে এবং মালয়েশিয়ায় বাংলাদেশের আম রপ্তানির বিষয়ে কার্যক্রম চলমান।’

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে আশ্রয় নেওয়া বল প্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা বর্তমানে ১১ লাখ ৮৯ হাজার ২১৩ জন।

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্বিপক্ষীয় ফ্রন্টে রাখাইন রাজ্যের পরিবর্তিত পরিস্থিতির বাস্তবতায় আলোচনার পরিধি বাড়িয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা চলমান। উল্লেখ্য, বর্তমান সরকার শপথ গ্রহণের পর মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী এবং আরাকান আর্মির প্রধান উভয়েই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান, যা ইতোপূর্বে ঘটেনি।’

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক উপস্থিতি, অর্থনৈতিক কূটনীতি ও প্রবাসী বাংলাদেশিদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক মিশন পরিচালনা করে আসছে। বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক অবকাঠামোকে আরও শক্তিশালী, কার্যকর ও ব্যয়-সাশ্রয়ী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমানে বিশ্বের ১৭টি দেশের ২০টি মিশনে বাংলাদেশের নিজস্ব মালিকানাধীন ভবনে চ্যান্সারি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরও ৪টি প্রকল্প চলমান। বিদেশস্থ বাকি মিশনগুলো ভাড়ায় পরিচালিত হচ্ছে। মিশনগুলোর ভাড়া বাবদ সরকারকে বার্ষিক প্রায় ১০০ কোটি টাকা টাকা ব্যয় করতে হয়।’

খলিলুর রহমান আরও উল্লেখ করেন, বর্তমান সরকার বিদেশে বাংলাদেশের নিজস্ব কূটনৈতিক স্থাপনা প্রতিষ্ঠাকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে চ্যান্সারি ভবন নির্মাণ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কূটনৈতিক কমপ্লেক্স স্থাপনের কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ফলে একদিকে যেমন দীর্ঘ মেয়াদে সরকারি ব্যয় হ্রাস পাবে, অন্যদিকে বাংলাদেশের মর্যাদা ও কূটনৈতিক কার্যকারিতা বৃদ্ধি পাবে।

মন্তব্য

বাংলাদেশ
Decision to take cooperation of UNDP to digitize Parliament Library

সংসদ গ্রন্থাগার ডিজিটাল করতে ইউএনডিপির সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত

সংসদ গ্রন্থাগার ডিজিটাল করতে ইউএনডিপির সহযোগিতা নেওয়ার সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠক কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ.বি.এম. আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে কার্যক্রম শুরু করেন। এরপর বিগত বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সাব-কমিটি ১-এর প্রতিবেদন উপস্থাপন এবং এর ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন Strengthening Institutions, Policies and Services (SIPS) প্রকল্পের অধীনে ইউএনডিপি (UNDP)-এর সহযোগিতায় সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতাভুক্ত ও যুগোপযোগী করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে লাইব্রেরি কমিটির সদস্য সাঈদ আল নোমান, মীর আহমাদ বিন কাসেম এবং হুমাম কাদের চৌধুরীসহ ইউএনডিপির প্রতিনিধিদের সঙ্গে সভার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় গ্রন্থাগার বিধির আলোকে আগ্রহী গবেষকদের গ্রন্থাগার ব্যবহারের ক্ষেত্রে সশরীরে অথবা অনলাইনভিত্তিক আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা চালু, পাঁচ কর্মদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিকে অবহিতকরণ এবং অধিবেশন চলাকালীন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গবেষকদের গ্রন্থাগার ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কমিটির সদস্য সাঈদ আল নোমানকে সভাপতি করে একটি গবেষণা কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগারে দুইজন আইটি কর্মকর্তা ও দুইজন পরিচ্ছন্নতাকর্মী পদায়ন এবং জাতীয় সংসদ গ্রন্থাগারের প্রবেশ পথে ডিজিটাল নামফলক সংযোজনের ব‌্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

বাংলাদেশ
In forming the Independent Media Commission National Action Plan under preparation Information Minister

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে: তথ্যমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে 
ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে: তথ্যমন্ত্রী
“তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত Michael Miller সাক্ষাৎ করেন (বুধবার, ১৭ জুন ২০২৬)। -পিআইডি”

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ (জাতীয় কর্মপরিকল্পনা) তৈরি করা হচ্ছে। বুধবার মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে, রাষ্ট্রদূতকে তিনি এ বিষয়ে জানিয়েছেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন।

বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, ‘গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ তা কাজে লাগাতে পারে।

রাষ্ট্রদূতের মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘এই দুই লক্ষ্যকে সামনে রেখেই সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে।’

তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যম খাতে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামতের ভিত্তিতে একটি ‘ড্রাফট কমিটি’ গঠন করা হবে। এই কমিটি একটি ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ তৈরি করে সরকারের কাছে উপস্থাপন করবে। পরবর্তীতে এই ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের ওপর ভিত্তি করেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে।

মন্তব্য

p
উপরে