লেখাটির শুরুতেই দুটি অভিজ্ঞতার উল্লেখ করতে চাই। প্রথমটি শৈশবের। তখন দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণিতে পড়ি। মফস্বল শহর শেরপুরে দুরন্ত শৈশব উদযাপন করছি। আশির দশকের শেষাশেষি। পাড়ায় ওয়ার্ল্ড ভিশন অফ বাংলাদেশের স্কুল স্থাপিত হলো। মান্দি নৃগোষ্ঠির লোকজন স্কুলটি পরিচালনা করতেন। সেই সুবাদে আমার প্রথম পরিচিতি ও সাক্ষাৎ ঘটে বাঙালি ভিন্ন অন্য কোনো নৃগোষ্ঠীর সঙ্গে।
এ সময় পাড়ায় মান্দি জনগোষ্ঠীর আনাগোনা বেড়ে যায়। লক্ষ্য করতাম, সমবয়সী আমরাসহ চারপাশের সবার মধ্যেই নতুন পরিচয় ঘটা এই নৃগোষ্ঠী সম্পর্কে ব্যাপক ফিসফিসানি, কৌতুহল, আলোচনা এবং সমালোচনা। আমরা যারা একসঙ্গে খেলতাম কোত্থেকে যেন কিছু ছড়াও আয়ত্ব করে ফেলি। দুটি ছড়া এই মহূর্তে মনে পড়ছে-
ছড়া: এক
গারো গান্নি এগারো
ধইরা ফালা পাগারো।
ছড়া: দুই
গারো আছে গান্নি নাই
শীতল আলু তুলে নাই।
ছড়া দুটিতে ‘গারো’ বলতে পুরুষ মান্দি এবং ‘গান্নি’ বলতে নারী মান্দি ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যা এখনও স্থানীয়ভাবে মান্দি নৃগোষ্ঠীর লিঙ্গীয় ভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়।
এক্ষেত্রে প্রথম ছড়াটিতে ১১ জন মান্দি ব্যক্তিকে ‘পাগার’ (স্থানীয়ভাবে ব্যবহৃত শব্দ) বা মজাপুকুরে ময়লার মতো ফেলে দেয়ার কথা বলা হচ্ছে। একভাবে বলা যায়, এখানে মান্দি জনগোষ্ঠীকে ময়লার সঙ্গে তুলনীয় এবং উচ্ছিষ্ট হিসেবে দেখা হচ্ছে।
দ্বিতীয় ছড়াটি সম্পর্কে শৈশবে কেউ একজন বলেছিলেন, ‘গারোরা তো শুধু শীতল আলু (এক প্রকার স্থানীয় আলু) খায়, গান্নি বাড়িতে না থাকায় তা তোলা হয় নাই এবং তারা না খেয়ে আছে।’
এই ভাবনাটি মূলত মান্দি নৃগোষ্ঠীর মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে, যেখানে নারী গৃহস্থালির সর্বময় অধিকারী। নির্দিষ্ট একপ্রকার আলুই তাদের প্রাত্যহিক খাবার এবং এই জনগোষ্ঠীর খাদ্যতালিকা যে খুব একটা সমৃদ্ধ নয়, সেদিকেও মনোযোগ নিয়ে যাওয়া হচ্ছে।
বেশির ভাগ সময়েই আমরা সমবয়সীরা রাস্তায় কোনো মান্দি ব্যক্তিকে দেখলেই জোরেজোরে ছড়াগুলো আওড়াতাম, তবে অসচেতনভাবে হলেও একটি নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম এই ভেবে যে, যদি ওরা মারতে আসে!
বিষয়টি আমাদের খেলার অংশে পরিণত হয়। একদিন একজন ষাটোর্ধ্ব মান্দি ব্যক্তি আমার ছড়া শুনে এমন ভাবে তেড়ে আসেন যে, আমি দিগ্বিদিকজ্ঞানশূন্য হয়ে দৌড়ে পালাই।
পুরো এলাকা তাড়া করে বয়সের কারণেই হোক, তিনি আমাকে ধরতে ব্যর্থ হন। এরপর থেকে তাকে দূর থেকে দেখতে পেলেই সরে পড়তাম এবং ভুলেও আর কখনও ছড়াগুলো মুখে আনিনি।
শৈশব, কৈশোর পেরিয়ে এ পর্যায়ে এসেও মাঝেমধ্যে ভাই-বোনেরা ঠাট্টাচ্ছলে ওই তাড়ার কথা আমাকে মনে করিয়ে দিয়ে হাসাহাসি করে। আমিও স্মৃতিকাতর হই।
দ্বিতীয় অভিজ্ঞতাটি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসার পরের। আমার একজন অন্তরঙ্গ সহপাঠী এবং রুমমেট উভয়েই ছিলেন চাকমা জনগোষ্ঠীর। দুজনের সঙ্গেই আমার সখ্য গড়ে ওঠে খুব অল্প সময়েই।
একদিন আমার রুমমেট দুঃখভারাক্রান্ত হয়ে জানায়, ওর এক ঘনিষ্ঠ বন্ধুর রুমমেট তার বন্ধুটির কাছে জানতে চেয়েছে, ‘চাকমা মেয়েটার সঙ্গে মেশো কীভাবে? গন্ধ পাও না?’
অন্য একদিন আমার সহপাঠী বন্ধুটি জানায়, তার পাশের রুমের এক মেয়ে জানতে চেয়েছে, ‘তোমরা কি গাছে থাকো? সাপ-ব্যাঙ খাও?’
এটা শুনে ও নাকি স্তব্ধ হয়ে নিজের কক্ষে চলে আসে।
ব্যক্তিগত এই অভিজ্ঞতাগুলো উল্লেখ করার কারণ মূলত কিছু প্রশ্ন উত্থাপনের জন্যে। এক. প্রথম অভিজ্ঞতায় বয়স্ক একজন মান্দি ব্যক্তি কেন অচেনা এক বাঙালি শিশুকে তাড়া করেছিলেন?
দুই. উচ্চশিক্ষার পরিসরে সমগোত্রীয় (অধ্যয়নরত হিসাবে) অথচ ভিন্ন নৃগোষ্ঠী সম্পর্কে ধারণাকে নিছক ‘ধারণা’ হিসেবে বিবেচনা করা সম্ভব কিনা?
একটু খেয়াল করলেই দেখা যাবে উপরে উল্লেখ করা দুটি অভিজ্ঞতারই অর্ন্তনিহিত সাযুজ্য বিদ্যমান; সমতলের বাঙালির বিষমতলের (পাহাড়ি) নৃগোষ্ঠী সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ। সেটি শিশুর ছড়ার মাধ্যমেই হোক, আর উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই হোক।
লক্ষ্যণীয় বিষয় হলো, ‘মনোভঙ্গী’ এবং কে, কার প্রতি সেটি প্রকাশ করে? বিস্তর আলোচনার সুযোগ এখানে না থাকলেও মনোভঙ্গী এবং এর ক্রিয়াশীলতার সঙ্গে ‘অপরায়ন’ (otherness) এর সম্পর্ক নিয়ে কিছু কথা বলতে চাই।
মনোভঙ্গী মূলত একটি দশা বা পর্যায় যা হুট করে বা এক মহূর্তে দৃশ্যমান হয় না বা প্রতিষ্ঠিত হয় না। নানাবিধ কর্তা (actor), প্রক্রিয়া এবং বিচরণশীলতার মধ্যে দিয়ে এর ক্রমাগত বিস্তার ঘটে। ফলে এটি নবায়নযোগ্য ও পুনরুৎপাদনশীল।
যেমন, আমরা হরদম ব্যবহার করি আনকালচারড, ক্ষ্যাত বা গেঁয়ো-ভূত। এ বিষয়গুলোর মাধ্যমে আমরা মূলত কী বোঝাতে চাই? মামুলি শব্দবন্ধ বা পদ হিসাবে কি এদের ছেড়ে দেয়া যায়?
শব্দবন্ধ বা পদের চাইতে এরা কয়েকগুণ বেশিই ক্ষমতাধর। কেননা আনকালচারড, ক্ষ্যাত বা গেঁয়ো-ভূত বলার সঙ্গে সঙ্গে আমরা দ্বৈতবাদী ভাবনার শিকার হই। যেমন, কালচার-আনকালচার, শহুরে-গ্রামীণ অথবা স্মার্ট-আনস্মার্ট। সর্বোপরি একটি আদর্শ-মান (standard) বিরাজ করে আমাদের চেতনায়। আর এই আদর্শ-মান আমরা শুধু চেতনাতেই স্থান দেই না, নিজেদের প্রাত্যহিক কর্মকাণ্ডে তার পুনরুৎপাদন ঘটাই।
‘অপরায়ন’ তেমনি একটি মনোভঙ্গী, বোধ বা দশা। যা ‘নিজ’ সাপেক্ষে ‘অপর’ প্রতিষ্ঠা করে বৈপরীত্যের মধ্যে দিয়ে। এক্ষেত্রে ‘অপর’ মূলত সেই সত্তা বা পরিচিতি যা ‘নিজ’ দ্বারা নির্মিত, পরিবেশিত এবং অবধারিতভাবেই ‘নিজ’ এর তুলনায় দুর্বল এবং ‘অপর’ দ্বারা পরিবেশিতকরণের আওতার ঊর্ধ্বে।
এই পরিবেশিতকরণ সবসময়ই ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত। যেহেতু দুর্বল, মোটের উপর সবলের সঙ্গে পেরে ওঠে না, তার এই দৃশ্যমান ব্যর্থতা সবলকে শক্তি প্রদান করে দুর্বলের ক্ষয়িঞ্চু, ভঙ্গুর এবং বিকৃত প্রতিকৃতি নির্মাণের এবং ক্ষমতা কাঠামোর জন্যেই এই প্রতিকৃতি নির্মাণ বৈধতা পায়।
অধিকাংশ ক্ষেত্রেই ‘সবল’ কর্তৃক ‘দুর্বল’-এর পরিবেশন হয় মনগড়া, কাল্পনিক এবং আরোপিত। একটির সাপেক্ষে অপর সত্তাটিকে তুলনামূলকভাবে কম গুরুত্ব প্রদান, উপেক্ষা করা অথবা বাদ দেয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হয় অপরায়ন।
সবলের স্বজাত্যবোধ দুর্বলের সম্পদ-অর্জন-ঐতিহ্য-পরম্পরাকে ভুলুণ্ঠিত করে একদিকে মেকি প্রতিমূর্তি তৈরি করে, অন্যদিকে সবলকে সর্বোচ্চ-সর্বোৎকৃষ্ট-সর্বোন্নত বলে প্রতিষ্ঠিত করে।
রাষ্ট্র এবং এর নানাবিধ মেকানিজম এক্ষেত্রে প্রয়োজনীয় বুদ্ধিবৃত্তিক সহায়তা দেয়। এই সম্মিলিত শক্তি পর্যায়ক্রমে সমাজ মানসে প্রবল মনোভঙ্গী তৈরিতেও প্রণোদনা জোগায়। আর এ কারণেই শৈশবে আমার মতো অনেকেই হয়তো ছড়া আওড়ায় কিংবা সর্বোচ্চ বিদ্যাপঠে এসেও বাঙালি ভিন্ন অন্য নৃগোষ্ঠীকে ‘জংলি’ ভেবে নিতে সংকোচে ভোগে না।
বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার অংশগ্রহণের বিষয়টি উপেক্ষা করে মূলধারার লেখালেখি বা আলাপচারিতায় প্রায়শই বাঙালির কৃতিত্বকেই একমাত্র অর্জন ধরে নেয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। প্রায়শই আরও বড় যে ভুলটি আমরা করে বসি তা হলো, বাংলাদেশকে শুধু বাঙালি জাতির দাবিকৃত বাসস্থান হিসেবে চিহ্নিত করে ফেলি।
বিগত কয়েক দশকে বাংলাদেশ সরকারের পার্বত্য অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর বাস্তুসংস্থান প্রকল্পের দিকে দৃষ্টিপাত করলেই বিষয়টি পরিষ্কার বোঝা যায়। নির্বিচারে ‘পাহাড়ি’ জনগোষ্ঠীর ভূমি দখল, ভূমি হতে উচ্ছেদ চলছে রাষ্ট্রের সম্মতিতে। বাস্তবে তাই দেখা যায় রাষ্ট্রের ‘প্রবল’ জনগোষ্ঠীর বিপরীতে ‘ক্ষুদ্র’ জনগোষ্ঠীর মেরুকরণ ঘটে ‘উপজাতি’, ‘ট্রাইব’ প্রভৃতি ভগ্নাংশে। অভিন্ন রাষ্ট্রে প্রথম-দ্বিতীয়-তৃতীয় শ্রেণির নাগরিকত্বের প্রতিষ্ঠা হয় সংখ্যাতাত্ত্বিক বিচারে।
মেরুকরণকৃত নাগরিকত্ববোধ অধিবাসীদের মনোভঙ্গীরও মেরুকরণ ঘটায়। ফলে ‘প্রথম’ ও প্রবল শ্রেণির মনোভঙ্গী ও নাগরিকত্ববোধের সাপেক্ষে বাদবাকিরা ‘অপরায়নের’ শিকার হন।
এরই ধারাবাহিকতায় উচ্চতর বিদ্যাপীঠে বাঙালি কর্তৃক পার্বত্য জনগোষ্ঠীর ‘জংলি’ প্রতিকৃতি অংকনকে ভিন্ন দুটি জনগোষ্ঠীর সহজাত আলাপচারিতা কিংবা শৈশবে মান্দি ব্যক্তি কর্তৃক আমার তাড়া খাওয়ার ঘটনাকে নিছক স্মৃতি হিসেবে চালিয়ে দেয়া যায় না। ষাটোর্ধ্ব একজন মান্দি ব্যক্তি যখন একটি বাঙালি শিশুকে অকস্মাৎ তাড়া করেন তার পেছনে নিশ্চয়ই রয়েছে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্রোধ, ক্ষোভ এবং যন্ত্রণা।
ঘটনাটি মনে পড়লে আজও আমি অপরাধবোধে তাড়িত হই। মানসপটে দেখতে পাই ময়লা পাঞ্জাবি ও লুঙ্গি পরা একজন বয়স্ক মান্দি ব্যক্তি পথ ধরে হাঁটছেন আর পাশেই কিছু বাঙালি শিশু আস্পর্ধা দেখাচ্ছে খেলাচ্ছলে তাকে অপমান করার। চারপাশের ফিসফিসানি, কৌতুহল, আলোচনা এবং সমালোচনা তাদেরকে প্রশিক্ষিত করেছে, সাহস জুগিয়েছে আচরণটি করার জন্য। অপদস্ত ব্যক্তিটির তৎক্ষণাৎ আর কী-ই বা করার থাকে তাড়া করা ছাড়া?
জাতিগত পরিচয়ের যে ভগ্নাংশ তিনি বহন করছিলেন বা করেন সেজন্য তিনি অপমানের বিচারের আর্জি জানাবেন কার কাছে? প্রশাসন? সরকার? রাষ্ট্র? কথায় বলে, সর্ষে ভূত তাড়ায়, কিন্তু সর্ষের ভূত তাড়াবে কে?
লেখক: নৃবিজ্ঞানী ও গবেষক
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশান এর কড়াইল জামাইবাজার এরশাদ মাঠ সংলগ্ন এলাকায় ঢাকা ওয়াসা কর্তৃক স্থাপিত 'গভীর নলকূপ' র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১১ জুন,২০২৬ তারিখে অনুষ্টিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব জনাব আব্দুর রহামান সানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (জরুরি পানি সরবরাহ প্রকল্প ও পানি পূঃ ও উঃ সার্কেল ) জনাব আব্দুল মজিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মডস সার্কেল-১) জনাব মোঃ ফিরোজ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মডস সার্কেল-২) মোঃ শাহ আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, আলোচ্য গভীর নলকূপ থেকে প্রতি মিনিটে ২৪০০ লিটার পানি উত্তোলিত হবে।
ছবি: সংগৃহীত
‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ দেড় দশক পর রাজনৈতিক পটপরিবর্তন ঘটিয়ে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রথম জাতীয় বাজেট দিল বিএনপি। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব পেশ করেন তিনি। এটি দেশের ৫৫তম বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন।
বিগত সরকারের আমলের অর্থনৈতিক বিপর্যয়, দুর্নীতি ও লাগামহীন লুটপাটের ধ্বংসস্তূপ থেকে সামষ্টিক অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং দেশের বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনাই এই বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন নতুন এই অর্থমন্ত্রী।
এক নজরে বাজেট: প্রথম বাজেটের মোট আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এবার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা। এনবিআর বহির্ভূত কর খাত থেকে ২৫ হাজার কোটি টাকা এবং কর ব্যতীত রাজস্ব খাত থেকে ৬৬ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হতে পারে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যয়ের মধ্যে ঋণের সুদে ব্যয় হবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ ১০ হাজার ৫০০ কোটি টাকা এবং বিদেশি ঋণের সুদ ২২ হাজার ৫০০ কোটি টাকা।
বাজেটে মোট ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। ঘাটতি মেটাতে বিদেশি ঋণ নেওয়া হবে ১ লাখ ৯ হাজার ৮৫০ কোটি টাকা। এছাড়া ব্যাংক থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে নেওয়া হবে ১৫ হাজার কোটি টাকা।
বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিরতা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ঝুঁকি মাথায় রেখে অর্থমন্ত্রী আগামী অর্থবছরে দেশের মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে চান। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছেন ৬ দশমিক ৫ শতাংশ। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলার করতে তুলে ধরেছেন সুনির্দিষ্ট রোডম্যাপ।
অবকাঠামো খাতে বরাদ্দ ১ লাখ ৭৪ হাজার ৯৮৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৮.৬৬ শতাংশ।
প্রস্তাবিত বাজেটে সামগ্রিক ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে বিগত আমলের মতো ব্যাংকিং খাতের ওপর অতিরিক্ত চাপ না সৃষ্টি করে বৈদেশিক উৎসে জোর দিয়েছে সরকার। মোট ঘাটতির মধ্যে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস এবং ১ লাখ ২৭ হাজার কোটি টাকা মেটানো হবে অভ্যন্তরীণ উৎস থেকে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংকিং খাত থেকে নেওয়া হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা— যা বিদায়ী অর্থবছরের তুলনায় ৬ হাজার কোটি টাকা কম। বেসরকারি খাতের ঋণ প্রবাহ সচল রাখতেই ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ কমানো হয়েছে।
শিক্ষা খাতে সংস্কার: শিক্ষা খাত পুনর্গঠনে আগামী অর্থবছরে বরাদ্দ একলাফে প্রায় ৫০ হাজার কোটি টাকা বাড়িয়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা মোট জিডিপির ২ শতাংশ। এই খাতের প্রধান চমকগুলোর মধ্যে রয়েছে শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক একটি তৃতীয় ভাষা (যেমন: জাপানিজ, কোরিয়ান, চীনা, আরবি ইত্যাদি) অন্তর্ভুক্ত করা। এই ভাষাজ্ঞানসম্পন্ন শিক্ষার্থীরা সংশ্লিষ্ট দেশগুলোতে উচ্চশিক্ষায় যেতে চাইলে সরকার ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে।
এছাড়া নারী শিক্ষার প্রসারে মেয়েদের জন্য স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। স্কুলগুলোয় প্রযুক্তিভিত্তিক ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি এবং পুষ্টির জন্য মিড-ডে মিল চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বাস্থ্যখাতের উন্নয়ন ও চিকিৎসার খরচ কমাতে এবার বরাদ্দ প্রায় দ্বিগুণ করে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছাতে দেশের প্রতিটি ইউনিয়নে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে একটি করে আধুনিক ‘ই-হেলথ কার্ড’ দেওয়া হবে। এছাড়া স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের শূন্যপদ পূরণে অবিলম্বে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক এবং দেশব্যাপী ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে, যার মধ্যে ৮০ শতাংশই থাকবেন নারী।
তামাকজাত পণ্যে কর বৃদ্ধি ও ভ্যাটের কড়াকড়ি: রাজস্ব আদায় বৃদ্ধি এবং স্বাস্থ্যঝুঁকি কমাতে বাজেটে তামাকজাত পণ্যের ওপর সম্পূরক শুল্ক ও সর্বনিম্ন খুচরা মূল্য উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। সিগারেটের সর্বনিম্ন স্তরের প্রতি ১০ শলাকার মূল্য ৬২ টাকা এবং অতি উচ্চ স্তরের মূল্য ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া নিকোটিন পাউচের ওপর ৪০ শতাংশ এবং হিটেড টোব্যাকোর ওপর ৬৭ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
পাশাপাশি ভ্যাটের আওতা বাড়াতে এখন থেকে যেকোনো ধরনের ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ‘মূসক বা ভ্যাট নিবন্ধন’ গ্রহণ বাধ্যতামূলক করার জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনীর প্রস্তাব আনা হয়েছে। উচ্চ মূল্যের হিমায়িত মাছ এবং সুগন্ধি বৃক্ষ নির্যাসের আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাবও করা হয়েছে। তবে মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতির মেয়াদ ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাজেট বক্তৃতার শেষ অংশে অর্থমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বললেন, এই বাজেট কেবল সরকারের আয়-ব্যয়ের হিসাব নয়, বরং দেশের মেহনতি মানুষের কষ্টার্জিত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে একটি কল্যাণমুখী, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার মজবুত ভিত্তি।
কোন খাতে বরাদ্দ কত: সামাজিক অবকাঠামো খাত : ২ লাখ ৭৯ হাজার ১ কোটি টাকা (মোট বরাদ্দের ২৯.৭৪ শতাংশ)।
সাধারণ সেবা খাত : ২ লাখ ৪৫ হাজার ১১৭ কোটি টাকা (মোট বরাদ্দের ২৬.১৩ শতাংশ)।
ভৌত অবকাঠামো খাত : ১ লাখ ৭৪ হাজার ৯৮৮ কোটি টাকা (মোট বরাদ্দের ১৮.৬৬ শতাংশ)।
শিক্ষা খাত : ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাত : ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা।
যোগাযোগ অবকাঠামো খাত : ৬০ হাজার ৭৩০ কোটি টাকা।
পানিসম্পদ ব্যবস্থাপনা খাত : ১০ হাজার ৫ শত ৩৩ কোটি টাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাত : ১০ হাজার ৩৫০ কোটি টাকা।
নারী ও শিশু উন্নয়ন খাত : ৫ হাজার ১৯৬ কোটি টাকা।
ছবি: সংগৃহীত
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর; আইন-শৃঙ্খলা রক্ষায় কোস্ট গার্ডের কার্যক্রম অব্যাহত, অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বনদস্যু দমন, জীববৈচিত্র্য সংরক্ষণসহ উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।
সুন্দরবনের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতিসহ যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযান পরিচালনা করে থাকে।
বিশেষ করে সুন্দরবনের মোংলা থানাধীন জয়মনির ঘোল এলাকা দীর্ঘদিন ধরে বনদস্যু ও তাদের সহযোগীদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত হওয়ায় উক্ত এলাকায় কোস্ট গার্ড স্টেশন স্থাপন করা হয়েছে।
এর ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হওয়ায় তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা ক্রমেই কঠিন হয়ে পড়েছে।
স্বাভাবিকভাবেই বনদস্যু ও তাদের সহযোগীরা উক্ত এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি চায় না।
আজ বৃহস্পতিবার জয়মনির ঘোল এলাকায় অবস্থিত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।
এতে দায়িত্ব পালনরত কয়েকজন কোস্ট গার্ড সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্ট গার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে যৌথ অভিযান পরিচালনা করছে। একইসঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য ও স্থানীয় পরিস্থিতি বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, কিছু স্বার্থান্বেষী মহল ও অসাধু চক্র নিজেদের অপকর্ম পরিচালনার সুবিধার্থে উক্ত স্থান থেকে কোস্ট গার্ডকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে হামলা, ভাঙচুর, অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।
মূলত সুন্দরবনে বনদস্যু দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং কোস্ট গার্ডের চলমান সফল কার্যক্রমকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব অপতৎপরতা পরিচালিত হচ্ছে বলে প্রতীয়মান হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড স্পষ্টভাবে জানাতে চায় যে, কোনো ধরনের অপপ্রচার, বিভ্রান্তিমূলক প্রচারণা কিংবা কুচক্রী মহলের ষড়যন্ত্র বাহিনীর চলমান দায়িত্ব পালন ও অভিযানিক কার্যক্রমকে ব্যাহত করতে পারবে না।
এ বিষয়ে গণমাধ্যমকর্মী, স্থানীয় জনগণ এবং সংশ্লিষ্ট সকল মহলকে প্রকৃত তথ্য যাচাইপূর্বক দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা, বনদস্যু দমন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বাহিনীর চলমান কার্যক্রম কোনো ধরনের হামলা, ভয়ভীতি, অপপ্রচার বা ষড়যন্ত্রের মাধ্যমে বাধাগ্রস্ত করা যাবে না।
সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড অতীতের ন্যায় ভবিষ্যতেও বদ্ধপরিকর থাকবে।
বৃহত্তম আম উৎপাদনকারী জেলা নওগাঁর আম বাগান । ছবি: সংগৃহীত
উত্তরাঞ্চলের আমের রাজধানী হিসেবে পরিচিত নওগাঁ। দেশের বৃহত্তম আম উৎপাদনকারী এই জেলায় প্রতিবছর বিপুল পরিমাণ আম উৎপাদিত হওয়ার পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়। রপ্তানিযোগ্য, নিরাপদ ও কীটনাশকমুক্ত আম উৎপাদনের জন্য চাষীরা দীর্ঘদিন ধরে ফ্রুট ব্যাগিং পদ্ধতি অনুসরণ করে আসছেন। তবে চলতি মৌসুমে ফ্রুট ব্যাগের তীব্র সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন জেলার হাজারো আমচাষী। চাহিদা অনুযায়ী ব্যাগ না পাওয়ায় অনেকেই কাঙ্ক্ষিত পরিমাণ আমে ব্যাগিং করতে পারেননি। ফলে উন্নতমানের আম উৎপাদন ও অধিক লাভের সম্ভাবনা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নওগাঁ জেলায় বর্তমানে প্রায় ৩০ হাজার ৩১০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এ বছর প্রায় ৪ লাখ ২২ হাজার টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার সাপাহার, পোরশা, নিয়ামতপুর ও পত্নীতলা উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে আমের বাগান, যা জেলার মোট আমচাষের প্রায় ৭০ শতাংশ। এসব এলাকায় আম্রপালি, গোপালভোগ, খিরসাপাত, হিমসাগর, বারি-৪, গৌড়মতি, ব্যানানা ম্যাংগোসহ প্রায় ১৬টি জাতের আম উৎপাদিত হচ্ছে।
প্রতিবছর এপ্রিল থেকে মে মাসের মধ্যভাগ পর্যন্ত আম্রপালি, ব্যানানা ম্যাংগো ও গৌড়মতি জাতের আমে ফ্রুট ব্যাগিং করা হয়। এই পদ্ধতিতে আমের গায়ে দাগ পড়ে না, পোকার আক্রমণ কমে যায় এবং কীটনাশকের ব্যবহারও হ্রাস পায়। ফলে আমের গুণগত মান বৃদ্ধি পায় এবং দেশীয় বাজারের পাশাপাশি বিদেশি বাজারেও চাহিদা তৈরি হয়। খোলা অবস্থার আম যেখানে প্রতি মণ সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়, সেখানে ফ্রুট ব্যাগিং করা আমের দাম প্রকারভেদে সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত পাওয়া যায়।
কিন্তু চলতি মৌসুমে পরিস্থিতি ভিন্ন। গত বছর যেখানে প্রতিটি ফ্রুট ব্যাগ ৩ টাকা ৭০ পয়সা থেকে ৩ টাকা ৮০ পয়সায় পাওয়া গেছে, সেখানে এ বছর সেই ব্যাগ কিনতে হয়েছে ৬ টাকা ২০ পয়সা পর্যন্ত দামে। তাও প্রয়োজন অনুযায়ী সরবরাহ পাওয়া যায়নি। এতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি অনেক চাষী পরিকল্পিত পরিমাণ আমে ব্যাগিং করতে ব্যর্থ হয়েছেন।
পোরশা উপজেলার বন্ধুপাড়া গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা রায়হান আলম জানান, তার ২২০ বিঘা জমিতে আম্রপালি, গৌড়মতি ও বারি-৪সহ বিভিন্ন জাতের আমের বাগান রয়েছে। আন্তর্জাতিক মান অনুসরণ করে রপ্তানিযোগ্য ও নিরাপদ আম উৎপাদনের লক্ষ্যে তিনি ৬০ বিঘা জমির প্রায় ৫ লাখ আমে ফ্রুট ব্যাগিং করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সময়মতো পর্যাপ্ত ব্যাগ না পাওয়ায় আম্রপালি, ব্যানানা ম্যাংগো ও বারি-৪ জাতের আমে ব্যাগিং করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তিনি গৌড়মতি জাতের প্রায় সাড়ে ৪ লাখ আমে ব্যাগিং করতে পেরেছেন। এজন্য তাকে প্রতিটি ব্যাগের জন্য আগের বছরের তুলনায় অনেক বেশি মূল্য পরিশোধ করতে হয়েছে। তিনি বলেন, “ফ্রুট ব্যাগিং করা আমের বাজারমূল্য অনেক বেশি। কিন্তু ব্যাগের সংকটের কারণে এ বছর সেই অতিরিক্ত লাভ থেকে বঞ্চিত হতে হচ্ছে।
একই উপজেলার সাদেরডাঙ্গা গ্রামের আমচাষী বাবুল আক্তার বলেন, তার ১৬ বিঘা জমির আমবাগানের অর্ধেকই আম্রপালি জাতের। গত বছর ২০ হাজার আমে ব্যাগিং করে ভালো দাম পেয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকে এ বছর ৫০ হাজার আমে ব্যাগিং করার পরিকল্পনা থাকলেও পর্যাপ্ত ব্যাগের অভাবে মাত্র ১০ হাজার গৌড়মতি আমে ব্যাগিং করতে পেরেছেন। তিনি জানান, গত বছর যে ব্যাগ ৩ টাকা ৮০ পয়সায় কিনেছিলেন, এবার সেই একই ব্যাগ কিনতে হয়েছে ৬ টাকা ২০ পয়সা দরে। তার মতে, ব্যাগিং না করতে পারায় পোকার আক্রমণও বেড়েছে, যা ফলের গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করছে।
চাষীদের মতে, গত কয়েক বছরে নতুন করে অনেক আমবাগান গড়ে উঠেছে। তিন থেকে চার বছর আগে রোপণ করা গাছগুলো এবার পূর্ণমাত্রায় ফল দিতে শুরু করায় ফ্রুট ব্যাগের চাহিদা হঠাৎ করেই বেড়ে গেছে। পাশাপাশি নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় ব্যাগের প্রয়োজনীয়তা আরও বেড়েছে। কিন্তু সরবরাহ ব্যবস্থা সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি।
অন্যদিকে, আমচাষীরা মনে করেন, নানা প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে তারা সরাসরি বিদেশে আম রপ্তানি করতে পারেন না। ফলে বাধ্য হয়ে মধ্যস্বত্বভোগী বা রপ্তানিকারকদের কাছে কম দামে আম বিক্রি করতে হয়। রপ্তানি প্রক্রিয়া আরও সহজ ও কৃষকবান্ধব করা হলে জেলার অর্থনীতি যেমন সমৃদ্ধ হবে, তেমনি কৃষকরাও ন্যায্য মূল্য পাবেন।
এ বিষয়ে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোছা. হোমায়রা মণ্ডল বলেন, রপ্তানিযোগ্য আম উৎপাদনের ক্ষেত্রে ফ্রুট ব্যাগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। সাম্প্রতিক সময়ে উত্তম কৃষি চর্চা (গ্যাপ) অনুসরণ করে নিরাপদ আম উৎপাদনে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় ফ্রুট ব্যাগের চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে মৌসুমের শেষ দিকে হঠাৎ চাহিদা বৃদ্ধি পাওয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় পরিমাণ ব্যাগ সরবরাহ করতে পারেনি। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ভবিষ্যতে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পদাধিকারবলে জেলা প্রশাসককে সভাপতি এবং স্থানীয় ক্রীড়া ক্রীড়াবিদ ও ক্রীড়াবিদ আলী হায়দার বাবলুকে সদস্য সচিব করে ৭ সদস্যবিশিষ্ট বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ, ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত পক্ষ থেকে এ সংক্রান্ত একটি অনুমোদনপত্র জারি করা হয়।
পত্রটিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারাঃ ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের মাননীয় চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে।
এতে বান্দরবান জেলা প্রশাসকে সভাপতি, সদস্য পদে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলারঅতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক), উপপরিচালক জেলা সমাজ সেবা,জেলা ক্রীড়া অফিসার, স্থানীয় ক্রীড়াবিদ মো. জাহাঙ্গীর আলম ও আলী হায়দার বাবলুকে সদস্য সচিব করা হয়।অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা গ্রহন করবেন বলে উল্লেখ করা হয় এই পত্রটিতে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রিড়াবিদ বলেন, নতুন এ কমিটির মাধ্যমে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে গতি ফিরে আসবে। বিশেষ করে জেলার ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়ন, খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলী হায়দার বাবলু বলেন, জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে তিনি সকল ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছেন। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং জাতীয় পর্যায়ে বান্দরবানের ক্রীড়াবিদদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন বলেও তিনি জানান।
এবিষয়ে জানতে বান্দবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের মুঠোফোনে কল ও ক্ষুদেবার্তা পাঠিয়েও প্রতিউত্তর পাওয়া যায় নি।
ছবি: সংগৃহীত
মধুমাস উপলক্ষে নীলফামারী জেলা কারাগারে প্রায় ৫০০ বন্দী, কারা কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীদের মাঝে আম, লিচু ও কাঁঠাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জেলা কারাগারে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
কারা কর্তৃপক্ষ জানায়, মধুমাসের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে জেলা কারাগারের জেল সুপার মো. জাবেদ মেহেদীর উদ্যোগে এই বিশেষ আয়োজন করা হয়। এতে বন্দীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে আগত দর্শনার্থীদের মধ্যেও মৌসুমি ফল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেল সুপার মো. জাবেদ মেহেদী বলেন, “মধুমাস আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারাগারে অবস্থানরত বন্দীরাও যেন এই মৌসুমের আনন্দ থেকে বঞ্চিত না হন, সেই চিন্তা থেকেই এ আয়োজন করা হয়েছে। মানবিক ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
ফল বিতরণ কার্যক্রমে কারা কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। এ সময় বন্দীদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক বন্দী কারা কর্তৃপক্ষের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
আম, লিচু ও কাঁঠালের স্বাদ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়ে নীলফামারী জেলা কারাগারে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া এবং শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অবৈধ পুশ-ইন প্রতিরোধের লক্ষ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্ত নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি এবার গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) মোতায়েন করা হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষায় স্থানীয় প্রশাসন সীমান্তবর্তী সাধারণ জনগণ এবং সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়োজিদ সংবাদমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুশ-ইন রোধে ইতোমধ্যে সীমান্তের কিছু এলাকায় আনসার ও ভিডিপি সদস্যরা কাজ শুরু করেছেন এবং দ্রুতই আরও সদস্য মোতায়েন করা হবে। একই সাথে সীমান্তের নিয়মিত খোঁজখবর রাখতে তিনি স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
এর আগে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অনুপ্রবেশ ঠেকাতে ধোবাউড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, বিজিবির পাঁচজন ক্যাম্প প্রতিনিধি এবং বিএনপি ও গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বিশাল সীমান্ত এলাকা পাহারায় কেবল বিজিবির একার পক্ষে অনুপ্রবেশ ঠেকানো কঠিন। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজের সর্বস্তরের মানুষকে বিজিবির পাশে দাঁড়াতে হবে।
স্থানীয় থানা পুলিশ ও উপজেলা প্রশাসন যৌথভাবে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি সীমান্ত পাহারায় ভিডিপি মোতায়েনের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মন্তব্য