১
এক যে ছিল শিয়াল,
তা'র বাপ দিয়েছিল দেয়াল;
তা'র ছেলে সে, কম কিসে?
তা'রও হ'ল খেয়াল!
ইয়া-ইয়া গোঁফে ছাড়া দিয়া, শিয়াল পণ্ডিত শটীর বনে এক মস্ত পাঠশালা খুলিয়া ফেলিল।
চিঁচিঁ পোকা, ঝিঁঝিঁ পোকা, রামফড়িঙ্গের ছা,
কচ্ছপ, কেন্নো হাজার পা,
কেঁচো, বিছে, গুব্রে, আরসুলা, ব্যাং,
কাঁকড়া,- মাকড়া-এই এই ঠ্যাং!
শিয়াল পণ্ডিতের পাঠশালায় এত এত পড়ুয়া।
পড়ুয়াদের পড়ায়
পণ্ডিতের সাড়ায়,
শঁটীর বনে দিন-রাত হট্টগোল।
দেখিয়া শুনিয়া এক কুমীর ভাবিল, `তাই তো! সকলের ছেলেই লেখাপড়া শিখিল, আমার ছেলেরা বোকা হইয়া থাকিবে?'
কুমীর, শিয়াল পণ্ডিতের পাঠশালায় সাত ছেলে নিয়া গিয়া হাতে খড়ি দিল।
ছেলেরা আঞ্জি ক খ পড়ে।
শিয়াল বলিল, `কুমীর মশাই, দেখেন কি! সাতদিন যাইতে না যাইতেই আপনার এক এক ছেলে বিদ্যাগজ্গজ্ ধনুর্ধর হইয়া উঠিবে।'
মহা খুশী হইয়া কুমীর বাড়ী আসিল।
পণ্ডিত মহাশয় পড়ান, রোজ একটি করিয়া কুমীরের ছানা দিয়া জল খান। এই রকম করিয়া ছয় দিন গেল।
কুমীর ভাবিতেছে, `কাল তো আমার ছেলেরা বিদ্যাগজ্গজ্ ধনুর্ধর হইয়া আসিবে। আজ একবার দেখিয়া আসি।’
ভাবিয়া কুমীরাণীকে বলিল, ‘ওগো, ইলিস-খলিসের চচ্চড়ি, রুই-কাতলার গড়গড়ি, চিতল-বোয়ালের মড়মড়ি সব তৈয়ার করিয়া রাখ, ছেলেরা আসিয়া খাইবে।’
বলিয়া, কুমীর, পুরানো চটের থান, ছেঁড়া জালের চাদর, জেলে ডিঙ্গির টোপর পরিয়া একগাল শেওলা চিবাইতে চিবাইতে ভূঁড়িতে হাত বুলাইতে বুলাইতে পণ্ডিত মহাশয়ের কাছে গিয়া উপস্থিত, ‘পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই। দেখি, দেখি, ছেলেরা আমার কেমন লেখাপড়া শিখিয়াছে।’
তাড়াতাড়ি উঠিয়া পণ্ডিত মহাশয় বলিলেন, ‘আসুন, আসুন, বসুন, বসুন, হ্যাঁরে, গুব্রে তামাক দে, আরে ফড়িঙ্গে, নস্যির ডিবে নিয়ে আয়।’
-হ্যাঁরে, কুমীর-সুন্দরেরা কোথায় গেল রে?
- বসুন, বসুন, আমি ডাকিয়া নিয়া আসি।’
গর্তের ভিতরে গিয়া শিয়াল পণ্ডিত সেই শেষ-একটি ছানাকে উঁচু করিয়া সাতবার দেখাইল। বলিল, ‘কুমীর মশাই, এত খাটিলাম খুঁটিলাম, আর একটুর জন্য কেন খুঁত রাখিবেন? সব ছেলেই বিদ্যাগজ্গজ্ হইয়া গিয়াছে, আর একদিন থাকিলেই একেবারে ধনুর্ধর হইয়া ঘরে যাইতে পারিবে।’
কুমির বলিল, ‘আচ্ছা, আচ্ছা, বেশ, তাহাই হইবে।’
বোকা কুমীর খুশী হইয়া চলিয়া গেল।
পরদিন শিয়াল পণ্ডিত বাকী ছানাটিকে দিয়া সব-শেষ-জলযোগ সারিয়া, পাঠশালা পুঠশালা ভাঙ্গিয়া-পলায়ন!
পিট্টান তো পিট্টান, কুমীর আসিয়া দেখে, পড়ুয়ারা পড়ে না, শিয়াল পণ্ডিত ঘরে নাই, শটীর বন খালি। কুমীর তখন সব বুঝিতে পারিল। গালে চড় মাথায় চাপড়, হাপুস নয়নে কাঁদিয়া, কুমীর বলিল, ‘আচ্ছা পণ্ডিত দাঁড়া-
আর কি কাঁকড়া খাবি না?
আর কি খালে যাবি না?
ওই খালে তো কাঁকড়া খাবি,-
দেখি কি করে,
মুই কুমীরের হাত এড়াবি।’
কুমীর চুপ করিয়া খালের জলে লুকাইয়া রহিল।
ক’দিন যায়; শিয়াল পণ্ডিত খালের ঐ ধারে ধারে ঘুরে, প্রাণন্তেও জলটিতে পা ছোঁয়ায় না। শেষে পেটের জ্বালা বড় জ্বালা; তার উপর, ওপারের চড়ায় কাঁকড়ারা ছায়ে-পোয়ে দলে দলে দাঁড়া বাহির করিয়া ধিড়িং ধিড়িং নাচে; আর কি সয়? সব ভুলিয়া টুলিয়া, যা’ক প্রাণ থা’ক মান-জলে দিলেন ঝাঁপ!
আর কোথা যায়, ছত্রিশ গণ্ডা দাঁতে কুমীর, পণ্ডিতের ঠ্যাংটি ধরিয়া ফেলিল!
টানাটানি হুড়াহুড়ি, পণ্ডিত এক নলখাগড়ার বনে গিয়া ঠেকিলেন। অমনি এক নলের আগা ভাঙ্গিয়া হাসিয়া পণ্ডিত বলিল, ‘হাঃ! কুমীর মশাই এত বোকা তা’ তো জানিতাম না! কোথায়বা আমার ঠ্যাং, কোথায়বা লাঠি! ধরুন ধরুন, লাঠিটা ছাড়িয়া ঠ্যাংটাই ধরিতেন!’
কুমীর ভাবিল, ‘অ্যাঁ, লাঠি ধরিয়াছি?’ ধর্ ধর্! ঠ্যাং ছাড়িয়া কুমীর লাঠিতে কামড় দিল। নল ছাড়িয়া দিয়া পণ্ডিত তিন লাফে পার, ‘কুমীর মশাই, হোক্কা হুয়া! আবার পাঠশালা খুলিব, ছেলে পাঠাইও।’
আবার দিন যায়; শিয়ালের আর লেজটিতেও কুমীর পা দিতে পারে না। শেষে একদিন মনে মনে অনেক যুক্তি বুদ্ধি আঁটিয়া, সটান লেজ, রোদমুখো হাঁ, ঢেঁকি-অবতার হইয়া, কুমীর খালের চড়ায় হাত পা ছড়াইয়া একেবারে মরিয়া পড়িয়া রহিল। শিয়াল পণ্ডিত সেই পথে যায়। দেখিল, ‘বস্! কুমীর তো মরিয়াছে! যাই, শিয়ালীকে নিমন্ত্রণটা দিয়া আসি।’
কিন্তু, পণ্ডিতের মনে-মনে সন্দ। গোঁফে তিন চাড়া দিয়া মুখ চাটিয়া চুটিয়া বলিতেছে, ‘আহা, বড় সাধুলোক ছিল গো! কি হয়েছিল গো! কি করে গেল গো! আচ্ছা, লোকটা যে মরিল তা’র লক্ষণ কি ‘ হুঁ হুঁ!
কান নড়্বে পটাপট
লেজ পড়বে চটাচট
তবে তো মড়া! –এ বেটা এখনো তবে মরে নি!”
কুমীর ভাবিল, কথা বুঝি সত্যি-কান নাই তবু কুমীর মাথা ঘুরাইয়া কান নাড়ে, চট্চট্চট্ লেজ আছাড়ে।
দূরে ছিল কতকগুলি রাখাল-
‘ওরে! ওই সে কুমীর ডাঙ্গায় এল,
যে ব্যাটা সে দিন বাছুর খেল!’
কাস্তে, লাঠি, ইট, পাট্কেল ধড়াধ্বড়্ পড়ে- হৈ হৈ রৈ রৈ করিয়া আসিয়া রাখলের দল কুমীরের পিছনে লাগিয়া গেল।
শিয়াল পণ্ডিত তিন ছুটে চম্পট-
‘হোক্কা হোয়া, কুমীর মশাই!
নমস্কার!-এবার পালাই!’
২
অনেক দূরে আসিয়া শিয়াল পণ্ডিত এক বেগুনের ক্ষেতে ঢুকিলেন।
ক্ষুধায় পেট্টি আনচান, মনের সুখে বেগুন খান;
খেতে খেতে হঠাৎ কখন্ নাকে ফুটল কাঁটা,
‘হ্যাঁচ্-হ্যাঁচ-হ্যাঁচ্-ফ্যাঁচ্-ফ্যাঁচ্-ফ্যাঁচ্’
কিছুতেই কিছু না, রক্তে ভেসে গেল গা-টা।
শেষে, কাবুজাবু হইয়া শিয়াল নাপিতের বাড়ী গেলেন-
‘নরসুন্দর নরের সুন্দর ঘরে আছ হে?
বাইরে একটু এস রে ভাই নরুণখানা নে।’
নাপিত বড় ভাল মানুষ ছিল; নরুণ লইয়া আসিয়া বলিল, ‘কে ভাই, শিয়াল পণ্ডিত? তাই তো, এ কি! আহা-হা নাকটা তো গিয়াছে!’
দু ফোঁটা চোখের জল ফেলিয়া ফুঁপিয়া ফুঁপিয়া শিয়াল বলিল,
‘ওই তো দুঃখে কাঁদি রে ভাই, মন কি আমার আছে?
তুমি ছাড়া আর গতি নাই, এলাম তোমার কাছে।’
নাপিত বড় দয়াল, মন গলিল; বলিল, ‘বস, বস, কাঁটা খুলিয়া দিতেছি।’
একে হ’ল আর, শিয়ালের নাক কেটে গেল, কাঁটা কর্তে বার!
‘উঁয়া, উঁয়া! হুঁয়া, হুঁয়া!- ক্ক্যাঃ-ক্ক্যাঃ!!!-ওরে হতভাগা পাজী পাষণ্ডে নাপ্তে!- দ্যাখ্তো-দ্যাখ্তো কি করেছিস্! দে ব্যাটা আগে আমার নাক জুড়িয়া দে, নইলে তোকে দেখাচ্ছি।‘
ভাল মানুষ নাপিত ভয়ে থতমত, বলিল, ‘দাদা! বড় চুক হইয়া গিয়াছে; মাফ্ কর ভাই, নইলে গরীব প্রাণে মারা যাই।’
শিয়াল বলিল, ‘আচ্ছা যা; যা হইবার তা’তো হইল; তবে তোর নরুণখানা আমাকে দে, তোকে ছাড়িয়া দিতেছি।’
কি করে? নাপিত শেয়ালকে নরুণখানা দিল। নরুণ পাইয়া শিয়াল বলিল, ‘আচ্ছা, তবে আসি।’
শিয়াল এক কুমোরের বাড়ীর সামনে দিয়া যায়; দেখিয়া কুমোর বলিল, ‘কে হে বট ভাই, কে যাচ্ছ? মুখে ওটা কি?’
শিয়াল বলিল, ‘কুমোর ভাই না-কি? ও একটা নরুণ নিয়া যাচ্ছি।’
কুমোরেরও একটা নরুণের বড় দরকার-বলিল, ‘তা, ভাই, দেখি দেখি, তোমার নরুণটা কেমন?’
পরখ করিতে করিতে নরুণটা মট করিয়া ভাঙ্গিয়া গেল; কুমোর বলিল; ‘আঃ-হাঃ!’
চটিয়া উঠিয়া শিয়াল বলিল, ‘আজ্ঞে কুমোরের পো, সেটি হবে না! ভাল চাও তো আমার নরুণটি যোগাইয়া দাও!’
সে গাঁয়ে কামার নাই। নিরুপায় হইয়া কুমোর বলিল, ‘এখন কি করি ভাই, মাফ্ না করিলে যে গরীব মারা যায়!’
শিয়াল বলিল, ‘তবে একটি হাঁড়ি দাও!’
কুমোর একটি হাঁড়ি দিয়া হাঁফ ছাড়িয়া বাঁচিল। হাঁড়ি লইয়া শিয়াল, আবার চলিতে লাগিল।
এক বিয়ের বর যায়! বোম পটকা, আতসবাজি ছুঁড়িতে ছুঁড়িতে সকলে চলিয়াছে। অন্ধকারে, কে জানে?-একটা পটকা ছুটিয়া দিয়া শিয়ালের হাঁড়িতে পড়িল। হাঁড়িটি ফাটিয়া গেল। দুই চোখ ঘুরাইয়া আসিয়া শিয়াল বলিল, ‘কে হে বাপু বড় তুমি বর যাচ্ছ-বাজি পোড়াবার আর জায়গা পাও নাই? ভাল চাও আমার হাঁড়িটি দাও!’
বর ভ্যাবাচ্যাকা খাইয়া গেল। সকলে বলিল, ‘মাফ্ কর ভাই, মাফ্ কর ভাই, নইলে আমরা সব মারা যাই।’
শিয়াল বলিল, ‘সেটি হবে না- কনেটিকে আমাকে দাও, তারপর তোমরা যেখানে খুশী যাও।’
কি আর করে? বর, কনেটি শিয়ালকে দিল।
কনে পাইয়া শিয়াল সেখান হইতে চলিল।
এক ঢুলীর বাড়ী গিয়া শিয়াল বলিল, ‘ঢুলী ভাই, ঢুলী ভাই, তোমরা ক’জন আছ? আমি বিয়ে করিব, সব ঢোল বায়না কর দেখি। কনেটি তোমার এখানে থাকিল, আমি পুরুতবাড়ী চলিলাম।’
ঢুলী ঢোল বায়না করিতে গেল, শেয়াল পুরুতবাড়ী চলিল। ঢুলীবউ কুটনা কাটিতে বসিয়াছে। কনেটি ঝিমাইতে ঝিমাইতে বঁটির উপরে পড়িয়া গিয়া কাটিয়া দুইখানা হইয়া গেল। ভয়ে ঢুলীবউ কনের দুই টুকরা নিয়া খড়ের গাদায় লুকাইয়া রাখিয়া আসিল।
পুরুত নিয়া আসিয়া শিয়াল দেখে, কনে নাই! ‘ভাল চাও তো ঢুলীবউ কনেটি এনে দাও!’
ভয়ে ঢুলীবউ ঘরে উঠিয়া বলে, ‘ও মা, কি হবে গো!’
শিয়াল বলিল, ‘সে সব কথা থাক্, ঢুলীর ঢোলটি দাও তো ছাড়িয়া দিচ্ছি!’
ঢুলিবউ ভাবিল, ‘বাঁচিলাম!-তাড়াতাড়ি ঢোলটি আনিয়া দিয়া ঘরে গিয়া দুয়ার দিল।’
ঢোল নিয়া গিয়া শিয়াল এক তালগাছের উপর উঠিয়া বাজায় আর গায়,
তাক্ ডুমা ডুম্ ডুম্!
বেগুন ক্ষেতে ফুটল কাঁটা-তাক ডুমা ডুম্ ডুম্!
কাঁটা খুলতে কাটল নাক,
নাকুর বদল নরুণ পেলাম,
তাক্ ডুমা ডুম্ ডুম্!
নরুণ দিয়ে হাঁড়ি পেলাম- তাক্ ডুমা ডুম ডুম্!
হাঁড়ির বদল কনে পেলাম- তাক্ ডুমা ডুম্ ডুম্!
ডাগুম ডাগুম ডুগ্ ডুমা ডুম্ !!
ডুম্ ডুমা ডুম্ ডুম্ !!”
মনের আনন্দে শিয়াল সেই নাচিয়া উঠিয়াছে, অমনি পা হড়্কাইয়া গিয়া...।
ফাইল ছবি
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য মঙ্গলবার (৩০ জুন) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার (২৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।
টানা তৃতীয় দিনের মতো আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মিজানুর রহমান। তিনি আদালতে দাবি করেন, মামলার কোনো আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান নেই। পাশাপাশি তদন্তেও নানা ত্রুটি রয়েছে বলে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।
এদিকে সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল কাইয়ুম। এর আগে ২৮ জুন তিনি তার মক্কেলের অব্যাহতি চেয়ে যুক্তি উপস্থাপন শেষ করেন। আর ২৪ জুন পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম শুনানি করেন।
গত ২২ জুন প্রসিকিউশন আদালতে ২২ আসামির বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তি (প্রাইমা ফেসি গ্রাউন্ড) রয়েছে উল্লেখ করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করেন।
এদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, আবদুস সোবহান তরফদার, ফারুক আহাম্মদ, জহিরুল আমিনসহ অন্যান্য আইনজীবী।
মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি হলেন- সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু। তবে সোমবার ফজলে করিম ছাড়া বাকি চার আসামিকে আদালতে হাজির করা হয়।
এ মামলায় হাছান মাহমুদ ছাড়াও পলাতক রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।
এর আগে, গত ৭ এপ্রিল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। তারও দুই দিন আগে ৫ এপ্রিল প্রসিকিউশন আদালতে ফরমাল চার্জ দাখিল করে।
মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার দায় আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম এবং হৃদয় চন্দ্রকে হত্যার অভিযোগ রয়েছে। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ উল্লেখ করা হয়েছে।
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি বাংলাদেশি ট্রলারসহ পাঁচ রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গত রোববার (২৮ জুন) সকালে ছেড়া দ্বীপসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন মোহাম্মদ আইয়ুব (২৪), মোহাম্মদ আজিমুল্লাহ (৩০), সালাম নুর(৩১), আয়ুব আলী (৩৭) এবং ছৈয়দ হোসেন (২৫)। তারা সবাই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এসএম অনীক চৌধুরী।
স্থানীয় জেলেরা জানান, রোববার (২৮ জুন) দুপুরে প্রতিদিনের মতো টেকনাফের কায়ুকখালী ঘাট থেকে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের বাসিন্দা আলী আহমদের মালিকানাধীন একটি ট্রলার মাছ ধরার উদ্দেশে সাগরে যান জেলেরা। পরে ট্রলারটি ছেড়া দ্বীপসংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা ধাওয়া দিয়ে সেটি আটক করে।
এরপর ট্রলারসহ পাঁচ জেলেকে নিয়ে যান তারা। এসময় আশপাশে থাকা আরো কয়েকটি মাছ ধরার ট্রলার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে নিরাপদে ফিরে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তবর্তী জলসীমার ভেতরে ঢুকে যাওয়ায় আরাকান আর্মি একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, তারা সবাই রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। আটক জেলেদের বিষয়ে বিজিবির মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া গ্রহণ করা হবে।
ফাইল ছবি
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের চিত্রকলা, পাপেট শিল্প, নাটক ও শিশুতোষ অনুষ্ঠান নির্মাণের অন্যতম প্রধান পথিকৃৎ ছিলেন মুস্তাফা মনোয়ার। তার মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি বলেন, দেশীয় সংস্কৃতির বিকাশ, শিশুদের জন্য সুস্থ বিনোদন ও সৃজনশীলতা চর্চায় তার অনন্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এদিকে, শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ করা সম্ভব নয়।
প্রধানমন্ত্রী বলেন, জাতি তার অবদানকে সর্বদা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একইসঙ্গে তার কাজ ও আদর্শ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মরহুমের আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার (২৯ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মুস্তাফা মনোয়ার (ইন্না লিল্লাহি ওয়া ইনি ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০।
ছবি: সংগৃহীত
শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের খারামোরা সীমান্ত এলাকায় মানবপাচারকারী চক্রের মাধ্যমে দুইজনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ জুন) সকালে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্ত দিয়ে মানবপাচারকারীরা ওই দুইজন বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। পরবর্তীতে তাওয়াকুচা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সকাল ৯টা ২০ মিনিটে সীমান্ত পিলার ১০৯৭-এর পাশ দিয়ে তাদের আবার ভারতের দিকে ফেরত পাঠায়।
বিজিবি সূত্রে জানা যায়, মানবপাচারকারীদের মাধ্যমে অনুপ্রবেশের চেষ্টা করা ওই দুই ব্যক্তির পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের যশোরের বাসিন্দা বলে দাবি করলেও কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।
তাওয়াকুচা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমান বলেন, সোমবার (২৯ জুন) সকালে সীমান্ত এলাকায় দুইজনকে পাওয়া যায়। আমরা তাদের ভারতের সীমানায় রেখে এসেছি। বর্তমানে তারা ১০৯৭ নম্বর পিলারের পাশে অবস্থান করছে। সীমান্তে মানবপাচারসহ সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে আমরা সর্বোচ্চ তৎপর রয়েছি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আমিন বায়েজীদ জানান, বিজিবির টহল দলের তাৎক্ষণিক সতর্ক অবস্থান গ্রহণ এবং সীমান্তবর্তী স্থানীয় জনগণের সহযোগিতার ফলে তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা সফল হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
ছবি: সংগৃহীত
শরীয়তপুর জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম, দুর্নীতি আর টাকা হরিলুটের অভিযোগে থমকে গেছে গুরুত্বপূর্ণ শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ।
কাগজে-কলমে অবকাঠামো দেখিয়ে কোটি কোটি টাকা লোপাট, ৫ ইঞ্চির গাছের দাম ৫৬ হাজার টাকা ধরা এবং ক্ষতিপূরণের চেক তুলতে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার মতো চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে এই প্রকল্পের পেছনে।
টাকার ঘাটতিতে থমকে আছে প্রকল্প: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সঙ্গে চট্টগ্রাম অঞ্চলের সহজ যোগাযোগ নিশ্চিত করতে ২০১৯-২০ অর্থবছরে ৮৬০ কোটি টাকা ব্যয়ে এই মহাসড়কটি প্রশস্ত করার উদ্যোগ নেয় সরকার। এর মধ্যে ৪ ফেনের জন্য জমি অধিগ্রহণ বাবদ ৪৩০ কোটি এবং ২ লেনের সড়ক নির্মাণে বাকি ৪৩০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
২০২১ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমি জটিলতায় প্রকল্পের অগ্রগতি মাত্র ১৫ শতাংশ। ইতোমধ্যে বরাদ্দের সব টাকা শেষ হয়ে গেলেও জমি অধিগ্রহণ হয়েছে মাত্র ৫১ শতাংশ (৯৫.৮৫ হেক্টরের মধ্যে ৪৯ হেক্টর)। এখন কাজ চালু করতে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) আরও ৪১৫ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রণালয়ে।
দুর্নীতি ও অনিয়মের অভিনব কৌশল: সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, সরকারের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ আইন ২০১৭-এর তোয়াক্কা না করে অভিনব সব উপায়ে টাকা লুটের উৎসব চলেছে এই প্রকল্পে।
অস্তিত্বহীন ভবনের লাখ লাখ টাকা বিল: জমি অধিগ্রহণের নকশা বা ভিডিওতে যা নেই, তারও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ভেদরগঞ্জের চরতারবুনিয়া মৌজায় শফিকুল ইসলাম নামের এক ব্যক্তির একতলা ভবনের ওপর কাগজের কলমে ‘দোতলার একাংশ’ দেখিয়ে অন্তত ২০ লাখ টাকা অতিরিক্ত বিল দেওয়া হয়েছে।
গাছের অবিশ্বাস্য মূল্য: ভেদরগঞ্জের পাপরাইল এলাকায় জয়নাল খাঁর বাগানের ৫.৮ ইঞ্চি মোটা একেকটি গাছের মূল্য ধরা হয়েছে ৫৬ হাজার টাকা! অবাস্তব আকৃতির ও অস্তিত্বহীন ২০০টি গাছের জন্য ২৮ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ প্রস্তুত করা হয়েছে।
আইন ভেঙে নিজেরাই আপিল নিষ্পত্তি: নিয়ম অনুযায়ী, তালিকায় বাদ পড়া কোনো স্থাপনার আপত্তি থাকলে তা বিভাগীয় কমিশনারের নিষ্পত্তি করার কথা। কিন্তু এলএ শাখা নিজেরাই প্রায় ১২০টি আপত্তি নিষ্পত্তি করে কোটি কোটি টাকা ছাড় করেছে। চরকাশাভোগ এলাকার শাহিদা বেগম নামের এক নারীকে প্রথমে তালিকা থেকে বাদ দেওয়া হলেও পরে জেলা প্রশাসনের শুনানিতে ৪৫ লাখ ৮১ হাজার টাকা দেওয়া হয়। অথচ বর্তমানে সেখানে কোনো ঘরের অস্তিত্বই নেই।
চেক তুলতেও দিতে হয় মোটা অঙ্কের ঘুষ: ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে জেলা প্রশাসনের এলএ শাখার সার্ভেয়ার ও কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ দিতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ।
দক্ষিণ মধ্যপাড়া এলাকার মনোয়ারা বেগম ও আব্দুল মালেক দম্পতি জানান, তাদের একটি টিনের ঘরের ১৬ লাখ টাকার চেক তুলতে আড়াই লাখ টাকা ঘুষ দিতে হয়েছে।
একই এলাকার নান্নু সরদার ২ কোটি ৭৮ লাখ টাকা ক্ষতিপূরণ পেলেও ভ্যাটের কথা বলে তার কাছ থেকে মোট টাকার ৬ শতাংশ (প্রায় ১৬ লাখ টাকা) কেটে নিয়েছেন এলএ শাখার সার্ভেয়াররা।
যা বলছেন দায়িত্বশীলরা: সওজের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেনের দাবি, মূল ডিপিপিতে (DPP) জমি অধিগ্রহণের টাকা কম ধরা হয়েছিল। জমি বুঝে না পাওয়ায় ঠিকাদার কাজ করতে পারেননি। তবে মাঠপর্যায়ের কোনো অনিয়ম এখন প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদুল আলম দাবি করেন, এসব অনিয়ম আগের কর্মকর্তাদের সময়ে ঘটেছে। বর্তমান জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর এলএ শাখা ঢেলে সাজিয়েছি এবং অনেককে বদলি করেছি। আমার জানামতে এখন কেউ পারসেন্টেজ নিচ্ছেন না। সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ দিলে কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’
ছবি: সংগৃহীত
নড়াইলে দলবল নিয়ে ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হানকে তাঁর অফিস কক্ষের ভেতরে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত রোববার (২৮ জুন) বিকেলে সদর উপজেলা পরিষদের নতুন ভবনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় লাঞ্ছিত মৎস্য কর্মকর্তা নিজেই বাদী হয়ে ওই দিন রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত যুবকের নাম মো. জিসানুর রহমান ওরফে জিসান। তিনি নড়াইল সদর উপজেলার যদুনাথপুর গ্রামের মো. টিপু সুলতানের ছেলে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক যুবক জানান, জিসান এক সময় ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন। তবে বর্তমানে তিনি ওই দলের সাথে জড়িত কি না, তা জানা নেই।
সদর থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের নতুন ভবনের তৃতীয় তলায় মৎস্য কর্মকর্তার কার্যালয়। অভিযুক্ত জিসান প্রায়শই অফিসে এসে বিভিন্ন গোপনীয় তথ্যাদি দাবি করতেন। অফিসের গোপনীয় তথ্য প্রদানে অস্বীকৃতি জানালে তিনি প্রায়ই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন।
গত রোববার (২৮ জুন) অফিস চলাকালীন বিকেল ৩টার দিকে জিসান ৪/৫ জনকে সাথে নিয়ে মৎস্য কর্মকর্তার অফিসে চড়াও হন। সেখানে তিনি নড়াইল জেলার সকল সুবিধাভোগী সদস্যদের প্রদর্শনীর তালিকা দাবি করেন। নিয়মবহির্ভূতভাবে এই তালিকা দিতে অস্বীকৃতি জানালে জিসান ও তার সহযোগীরা মৎস্য কর্মকর্তাকে গালিগালাজ ও মারধর করেন। এ সময় তারা অফিসের সরকারি ডেস্কটপ ও মনিটর ভাঙচুর করে ক্ষতিসাধন করেন।
যোগাযোগ করা হলে মো. জিসানুর রহমান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, আমরা গ্রামের কৃষকদের নিয়ে কাজ করি। তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কারণে প্রায়ই উপজেলা পরিষদে যেতে হয়। কিন্তু মৎস্য কর্মকর্তার কাছে গেলে তিনি কোনো তথ্য দিতে চান না এবং আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। তিনি রাজনৈতিক দলের প্রভাব দেখান, যার প্রমাণ আমার মুঠোফোনে রেকর্ড করা আছে।
জিসান আরও অভিযোগ করেন, আমি ঘটনার সময় ভিডিও করতে গেলে মৎস্য কর্মকর্তা আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। এরপর অফিসের কয়েকজন স্টাফসহ তিনি আমাকে মারধর করেন। তিনি কেমন মানুষ, তা অফিসের কর্মচারীদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু রায়হান বলেন, জিসান প্রায়ই অফিসে এসে ঝামেলা করেন এবং বিভিন্ন প্রদর্শনীর বরাদ্দ দেওয়ার জন্য অনৈতিক দাবি জানান। যেকোনো বরাদ্দ একটি কমিটির মাধ্যমে চূড়ান্ত করা হয়, এককভাবে কোনো বরাদ্দ দেওয়ার ক্ষমতা আমার নেই। এই বিষয়টি একাধিকবার বুঝিয়ে বলার পরও তিনি দলবল নিয়ে অফিসে এসে ভাঙচুর চালিয়েছেন এবং আমাকে লাঞ্ছিত করেছেন। বাধ্য হয়ে আমি থানায় মামলা করেছি।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু বলেন, ঘটনাটি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার সাথে জড়িতরা ততক্ষণে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মৎস্য কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতদের প্রত্যেক পরিবারের মাঝে ৫ লক্ষ টাকা করে সর্বমোট ৫০ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোকার্ত পরিবারগুলোর হাতে এই সহায়তার চেক তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ।
চেক বিতরণ শেষে উপস্থিতির উদ্দেশ্যে জেলা প্রশাসক তার বক্তব্যে প্রাপ্ত অর্থের সঠিক ও উৎপাদনশীল সদ্ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি পরিবারগুলোকে কেবল অনুদানের ওপর নির্ভরশীল না হয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
এই অর্থ অপচয় না করে ফলমূল চাষাবাদ, গবাদি পশু পালন, নারীদের সৃজনশীল কারুশিল্প চর্চা এবং লভ্যাংশভিত্তিক নিরাপদ বিনিয়োগে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। সেই সাথে কর্মদক্ষতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকারের বিভিন্ন যথাযথ প্রশিক্ষণ গ্রহণে সকলকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেন।
মন্তব্য