× হোম রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া সিটিজেন জার্নালিজম বিচিত্র ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন ইউরোপ অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ মানসিক স্বাস্থ্য ব্লকচেইন অন্যান্য ভাষান্তর ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

জাতীয়
একটি উদ্যোগ বদলে দিলো চিত্র
google_news print-icon

একটি উদ্যোগ বদলে দিলো চিত্র

একটি-উদ্যোগ-বদলে-দিলো-চিত্র
হকারবিহীন সিলেটের সড়ক। ছবি: নিউজবাংলা
প্রায় প্রতিদিন সিটি করপোরশেন হকার উচ্ছেদ অভিযান চালাতো। তবে অভিযান শেষে ফের সড়ক ও ফুটপাত দখল করে বসে পড়তেন হকাররা। ফুটপাত দখলমুক্ত হতো না। এ কারণে দুর্ভোগ ছিলো নগরবাসীর নিত্যসঙ্গী।

ফুটপাতের পুরোটা ভাসমান ব্যবসায়ীদের দখলে। ফুটপাত ছাপিয়ে সড়কের অনেকটা জুড়েও পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন তারা। ফলে ফুটপাতে হাঁটার সুযোগ পাচ্ছেন না পথচারীরা। আর সড়কজুড়ে দীর্ঘ যানজট। এই ছিল সিলেট নগরের প্রতিদিনকার দৃশ্য।

প্রায় প্রতিদিন সিটি করপোরেশন হকার উচ্ছেদ অভিযান চালাতো। তবে অভিযান শেষে ফের সড়ক ও ফুটপাত দখল করে বসে পড়তেন হকাররা। ফুটপাত দখলমুক্ত হতো না। এ কারণে দুর্ভোগ ছিলো নগরবাসীর নিত্যসঙ্গী।

তবে একটি উদ্যোগে বদলে গেছে এই দৃশ্য। বিশেষ করে নগরের প্রধানতম সড়ক কিনব্রিজ থেকে চৌহাট্টায় নেই হকারদের উৎপাত। ফুটপাত ফাঁকা, নেই পণ্যের বেচাকেনা। ফলে পথচারীরা হাঁটাচলা করতে পারছেন নির্বিঘ্নে। যানজটও কমে গেছে অনেকটা।

একটি উদ্যোগ বদলে দিলো চিত্র
পূর্বে এটি ছিল কিনব্রিজ থেকে চৌহাট্টা সড়কের চিত্র। ছবি: নিউজবাংলা

গত ডিসেম্বরে এ উদ্যোগটি গ্রহণ করে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এতে সহায়তা করে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। এই দুই সংস্থার উদ্যোগে নগরের কিনব্রিজ থেকে চৌহাট্টা পর্যন্ত তিন কিলোমিটার সড়ক ও ফুটপাতে ব্যবসা করা ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়। এতে সহযোগিতায় এগিয়ে আসে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগও।

সিলেট নগরের ব্যস্ততম এলাকা কিনব্রিজ থেকে চৌহাট্টা। নগরের প্রধান বাণিজ্যিক এলাকাও এটি। ফলে এই সড়কে হকারদের উপদ্রব ছিল সবচেয়ে বেশি।

সিসিক ও এসএমপির উদ্যোগে নগরভবনের পেছনে লালদিঘী পারের খোলা মাঠে ভাসমান ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

একটি উদ্যোগ বদলে দিলো চিত্র
অস্থায়ী হকারদের পুনর্বাসনের ব্যবস্থা চলছে লালদিঘীর পাড়ের মাঠে। ছবি: নিউজবাংলা

গত ১৬ ডিসেম্বর থেকে শুরু হয় পুনর্বাসন কার্যক্রম। প্রথমে কিনব্রিজ থেকে চৌহাট্টা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের ভাসমান ব্যবসায়ীদের তালিকা করা হয়। এরপর লালদিঘীর পারের মাঠে অস্থায়ী দোকান কোটা নির্মাণ করা হয়। ২২ ডিসেম্বর থেকে তালিকা অনুযায়ী সহস্রাধিক হকারকে সেই মাঠে পুনর্বাসনের কাজ শুরু হয়।

এরফলে কিনব্রিজ-চৌহাট্টা সড়ক ও ফুটপাত এখন অনেকটাই হকারমুক্ত। এতে স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী।

সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী নিউজবাংলাকে জানান, হকার আর যানজট ছিল নগরের অন্যতম প্রধান সমস্যা। এতদিন ধরে এ সমস্যাগুলো দূর করা যায়নি। কিন্তু একটু উদ্যোগ ও আন্তরিক চেষ্টার ফলে যে সব সমস্যা সমাধান করা সম্ভব তা এখনকার কিনব্রিজ-চৌহাট্টা সড়কে গেলে প্রমাণ মিলবে।

নগরের বন্দরবাজার এলাকায় কমলা বিক্রি করতেন রমিজ উদ্দিন। তাকে লালদিঘীর পার মাঠে পুনর্বাসন করা হয়েছে। রমিজ জানান, সড়কের তুলনায় এখানে ক্রেতা কিছু কম। তবে ব্যবসা করে শান্তি আছে। পুলিশ-সিটি করপোরেশনের দৌড়ানি খেতে হয় না। কাউকে বখরাও দিতে হয় না।

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, হকারমুক্ত করার পাশপাশি ১ জানুয়ারি থেকে এই সড়কে রিকশা, ভ্যান ও লেগুনা চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে আগের মতো এই সড়কে যানজট তৈরি হচ্ছে না।

সিসিক সূত্রে জানা যায়, সিলেট নগরে সড়ক আছে ৫৬৮.৫০ কিলোমিটার। আর ফুটপাত রয়েছে ২৭০ কিলোমিটার। এর মধ্যে ১৫০ কিলোমিটার ফুটপাত হাঁটার উপযোগী। তবে এই হাঁটার উপযোগী ফুটপাতের প্রায় পুরোটাই ছিলো হকারদের দখলে। মাছ, ফলমূল, সবজি, কাপড়, বাসনপত্র সবই বিক্রি হতো ফুটপাতে। নগরের বাসিন্দাদের পক্ষ থেকে বিভিন্ন সময় ফুটপাত দখলমুক্ত করার দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি।

একটি উদ্যোগ বদলে দিলো চিত্র

সিসিক কর্মকর্তাদের দাবি, বিভিন্ন সময় সিসিকের পক্ষ থেকে ফুটপাত থেকে হকার উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। প্রায় নিয়মিতই অভিযান চালিয়ে সড়ক থেকে হকারদের সরিয়ে দেয়া হয়েছে। কিন্তু অভিযান শেষ হলেই তারা আবার ফুটপাত ও সড়কে বসে পড়েন। ফলে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা যায়নি।

ফুটপাত দখলমুক্ত করে হাঁটার জন্য উম্মুক্ত করতে ২০১৭ সালে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আদালতে একটি আবেদন করা হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর মুখ্য হাকিম আদালত স্বপ্রণোদিত হয়ে ফুটপাতে হকার ও তাদের প্রশ্রয়দাতাদের তালিকা প্রনয়ণ করার নির্দেশ দেন। আদালতের নির্দেশে তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। সেই মামলায় জেলও খাটেন অবৈধভাবে ফুটপাত দখলদারদের কয়েকজন। মামলার কার্যক্রম এখনো চলামান রয়েছে।

তবে সোমবার বিকেলে কিনব্রিজ থেকে চৌহাট্টা ঘুরে দেখা যায়, সড়ক ও ফুটপাতে কোনো হকার নেই। ফাঁকা ফুটপাত দিয়ে নির্বিঘে চলাচল করছেন পথচারীরা। সড়ক হকারমুক্ত ও রিকশা চলাচল বন্ধ হওয়ায় নেই যানজটও। সড়কের বিভিন্ন স্থানে ‘হকারমুক্ত এলাকা’ লিখে সিসিকের পক্ষ থেকে সাইনবোর্ড টাঙানো হয়েছে। সড়কের বিভিন্ন মোড়ে অবস্থানে রয়েছে পুলিশ।

একটি উদ্যোগ বদলে দিলো চিত্র

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ জানান, পরিকল্পিত ও সমন্বিতভাবে উদ্যোগ নিলে যে কোনো উদ্যোগেই সুফল পাওয়া যায়। আগে হকারদের কেবল উচ্ছেদ করা হয়েছে। পুনর্বাসনের চিন্তা করা হয়নি। ফলে সুফল মিলেনি।

এ উদ্যোগ প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেট নগরকে একটি স্মার্ট ও ডিজিটাল সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। ভাসমান ব্যবসায়ীরাও এই নগরের বাসিন্দা। মানবিক চিন্তা থেকে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে।

মন্তব্য

আরও পড়ুন

জাতীয়
Prime Ministers condolence over earthquake casualties in Venezuela

ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) এক শোকবার্তায় বাংলাদেশের সরকারপ্রধান এই মর্মন্তুদ ঘটনায় নিজের ব্যথার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমরা গভীরভাবে শোকাহত।’

শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাই। আহত প্রত্যেকের দ্রুত সুস্থতা কামনা এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি।’ দুর্যোগের এই ক্রান্তিকালে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে উল্লেখ করে তিনি ভেনেজুয়েলা সরকারের দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা ও সাফল্য কামনা করেন।

এদিকে ভেনেজুয়েলায় সংঘটিত এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বুধবার সন্ধ্যায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজধানী কারাকাসসহ পার্শ্ববর্তী এলাকাগুলো। রিখটার স্কেলে কম্পন দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ১ এবং সাড়ে ৭। সবশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত ২৩৫ জনের প্রাণহানি নিশ্চিত হওয়া গেছে। ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন যে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া অনেক মানুষকে বাঁচানো সম্ভব হয়নি। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুঃখজনকভাবে অন্তত ২৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যারা হয় আগেই মারা গিয়েছিলেন, নয়তো হাসপাতালে আনার পথেই প্রাণ হারিয়েছেন।’ ভয়াবহ এই দুর্যোগের পর কারাকাসের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।

মন্তব্য

জাতীয়
Amendment of the Anti Drug Act is going up in Parliament in two days Home Minister

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী

দুই-একদিনেই সংসদে উঠছে মাদক প্রতিরোধ আইন সংশোধনী: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আত্মরক্ষায় আধুনিক অস্ত্র প্রদানের পাশাপাশি তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে। এজন্য আগামী দুই এক দিনের মধ্যে আইন সংশোধন হবে। আইন সংশোধন হলে তারা আধুনিক অস্ত্র হিসেবে নাইন এমএম অস্ত্র পাবেন।” শুধু অস্ত্র নয়, তাদের কাজের পরিধি ও দক্ষতা বাড়াতে হাজতখানা ও প্রশিক্ষিত কুকুরও সরবরাহ করা হবে। এছাড়া দেশের প্রতিটি জেলায় উন্নত মাদক পরীক্ষার ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের ব্যাপক বিস্তারের ফলে বিপুল সংখ্যক মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদক চক্রগুলো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও আমাদের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় অস্ত্র না থাকায় পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আইনের ভিত্তিগুলো আরও শক্তভাবে দাঁড় করাতে বদ্ধপরিকর। পুরনো আইন সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে এবং সাইবার আইনগুলোও আরও কঠোর করা হচ্ছে।

মাদক মামলার জট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “ঢাকায় মাদকের ৮০ হাজার মামলা হয়েছে। সেগুলো এখনো চলছে।” তিনি সমাজের বিভিন্ন স্তরে নারী, শিশু ও কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষের মাদকে আসক্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। মাদক নির্মূলে প্রশাসনকে আরও কঠোর অবস্থানে থাকার আহ্বান জানানোর পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার জন্য বিশেষ বার্তা দেন তিনি।

মন্তব্য

জাতীয়
Prime Minister Tariq Rahman held a meeting with the President of China

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক। ছবি: পিএমও

চীনের রাজধানী বেইজিংয়ের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করা। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন। পরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর বুধবার বিকেলে বেইজিং পৌঁছান।

বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়।

একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে বেইজিংয়ের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথিশালায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া চীনের পানি সম্পদমন্ত্রী লি গোয়িং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সফরকালে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন, যা যৌথভাবে আয়োজন করে চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। তিনি চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের সঙ্গেও দলীয় পর্যায়ে বৈঠক করেন।

চীনে অবস্থানকালে বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহী, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের উন্নয়নযাত্রায় আরও কার্যকর অবদান রাখার বিষয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা আজ বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

সূত্র : বাসস

মন্তব্য

জাতীয়
Emphasis on economic crisis resolution and strategic partnership
প্রধানমন্ত্রীর চীন সফরে আঞ্চলিক ভূরাজনীতির নতুন সমীকরণ

অর্থনৈতিক সংকট মোচন ও কৌশলগত অংশীদারত্বে জোর

* চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, সম্পর্ক জোরদারে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই * পানিসম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিস্তাসহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে ঐকমত্য * কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সাক্ষাৎ, সম্পর্ক এগিয়ে নিতে জোর * রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক আজ
অর্থনৈতিক সংকট মোচন ও কৌশলগত অংশীদারত্বে জোর চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তারেক রহমান। এসময় দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই। ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটি ভারতের সাথে ঐতিহাসিক ও ভৌগোলিক ঘনিষ্ঠতা এবং চীনের অর্থনৈতিক পরাশক্তি হয়ে ওঠার আকাঙ্ক্ষা-এই দুইয়ের মাঝে নিজেকে অনন্য করে তুলেছে।

এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর কেবল দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির উপলক্ষ নয়; বরং এটি হলো ওয়াশিংটন, দিল্লি এবং বেইজিংয়ের তীব্র প্রতিযোগিতার মাঝে বাংলাদেশের নিজস্ব সার্বভৌম অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ বজায় রাখার একটি অত্যন্ত পরিপক্ব কূটনৈতিক প্রচেষ্টা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বিনিয়োগ ও রাজনৈতিক সম্পর্ক এক নতুন মাত্রা পেয়েছে। সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন। ওই সব বৈঠকে বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপটে অর্থনৈতিক সংকট মোচন এবং কৌশলগত অংশীদারত্ব জোরদার করার বিষয়গুলোই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহ্যবাহী গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তারেক রহমান। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই হয়।

এর আগে স্থানীয় সময় বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে তারেক রহমান চীনের বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট অব পিপলে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান।

তারেক রহমানকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল।

এ সময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়। তোপধ্বনি দেওয়া হয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাবিষয়ক দুটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক সই হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল ৫টায় (বাংলাদেশ সময় বিকাল ৩টা) বৈঠকটি শুরু হয়ে শেষ হয় বিকেল পৌনে ৬টায়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এ ছাড়া উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থনৈতিক ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠকের জন্য গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাকে উষ্ণ লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে তিয়েন আনমেন স্কয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপল এবং এর আশপাশের এলাকা দুই দেশের জাতীয় পতাকায় সুসজ্জিত করা হয়।

আলোচনা ও সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যদের সম্মানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) ঐতিহাসিক গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে এদিন দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা ও পানিসম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।

চীনের পানিসম্পদমন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি ২০০৫ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনের পানিবিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতা বাস্তবভিত্তিক, গবেষণানির্ভর।

প্রধানমন্ত্রী বাংলাদেশের নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা ও নৌ-নেভিগেশন উন্নয়নে চীন সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন।

চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, ‘পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।’ তিনি বাংলাদেশের পানিবিশেষজ্ঞ এবং এ খাতের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

এ সময় চীনের পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি বই উপহার দেন।

এরও আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।

বৈঠকের শুরুতে লিউ হাইশিং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নয়বার চীন সফরের কথা উল্লেখ করেন। লিউ হাইশিং জানান, ২০০১ সালে খালেদা জিয়ার চীন সফরের একটি ছবি চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

লিউ হাইশিং বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) কথা উল্লেখ করেন। তিনি দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে গণমাধ্যম, থিঙ্কট্যাংক, জনগণের মধ্যে যোগাযোগ, জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লিউ হাইশিং বলেন, ‘চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের দৃঢ় সমর্থক।’ পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর তিনি জোর দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পসহ বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ঐতিহ্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী। লিউ হাইশিং বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ আরও উন্নত জীবন লাভ করবে’ বলে তিনি আশাবাদী।

বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

অন্যদিকে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান হাইইয়ান, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুন দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার পর মালয়েশিয়ায় এটি ছিল প্রধানমন্ত্রীর প্রথম সরকারি সফর।

প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে গত সোমবার রাতে প্রথমে যান চীনের দালিয়ান। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে অংশ নেন। তিনি দুই দিনের বিভিন্ন কর্মসূচি শেষ করে বুধবার বিকালে দালিয়ান থেকে হাইস্পিড (বুলেট ট্রেন) ট্রেনে বেইজিং আসেন।

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসূচিতে রয়েছে গ্রেট হলে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক। এই বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এটি প্রথম চীন সফর। এর আগে তারেক রহমান তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ২০০১ সালে চীন সফর করেছিলেন। তিনি ওই সময়ে এই গ্রেট হলে প্রধানমন্ত্রীর লালগালিচা সংবর্ধনাতেও উপস্থিত ছিলেন।

মন্তব্য

জাতীয়
The Prime Minister announced the opening of Bangladeshs first investment office in China

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। এইসময় চীনের সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল তাঁকে সশস্ত্র সালাম প্রদান করে। ছবি: সংগৃহীত

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিগগিরই চীনে আমাদের প্রথম ‘‘বিনিয়োগ কার্যালয’’ খুলতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ। চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে, আপনাদের সাথে আরও নিয়মিত কথা বলতে এবং আগ্রহ থেকে সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুততর করতে আপনাদের সাহায্য করতে চাই।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বহু দশকের একটি সম্পর্ক গড়ে উঠেছে। এটি আস্থা, শ্রদ্ধা এবং বাস্তব সহযোগিতার একটি সম্পর্ক। বিগত বছরগুলোতে এই সম্পর্কটি কূটনীতি থেকে উন্নয়নে, উন্নয়ন থেকে বাণিজ্যে এবং এখন বাণিজ্য থেকে আরও গভীর শিল্প অংশীদারত্বে রূপান্তরিত হয়েছে। আজ আমি সেই পরবর্তী অধ্যায়টি নিয়ে কথা বলতে চাই।’

সরকারপ্রধান বলেন, ‘বাংলাদেশ এক বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা আমাদের যাত্রাপথের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি এবং আমি স্পষ্টভাবে বলতে পারি, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আমাদের অন্যতম দীর্ঘদিনের ও বিশ্বস্ত বন্ধু চীনের সাথে কাজ করতে আগ্রহী।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এখন বৈশ্বিক ব্যবসার জন্য সম্পূর্ণ প্রস্তুত। বিনিয়োগ আকর্ষণে আমলাতান্ত্রিক জড়তা দূর করতে তার সরকার ইতোমধ্যে ১৮০ দিনের কঠোর কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এখন থেকে মাত্র ১৫ দিনের মধ্যে নতুন ব্যবসার লাইসেন্স অনুমোদন করা হবে। বিদেশি বিনিয়োগকারীরা বৈষম্যহীন আচরণ, আমাদের আইন ও প্রবিধান অনুযায়ী মূলধন ও লভ্যাংশ ফেরত এবং শক্তিশালী আইনি সুরক্ষা আশা করতে পারেন।’

এ ছাড়া চীনা বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় জোনের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানান সরকারপ্রধান। এই স্থানগুলো লজিস্টিকস, বন্দর সংযোগ, পরিষেবা, কর্মী, সরবরাহকারী এবং একটি দীর্ঘমেয়াদি ইকোসিস্টেম প্রদান করে বলে উল্লেখ করেন তারেক রহমান।

নবায়নযোগ্য জ্বালানি, আইটি, উন্নত বস্ত্রশিল্প ও ফার্মাসিউটিক্যালস খাতে বিশেষ নীতিগত সুবিধা ও প্রণোদনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীরা লভ্যাংশ ফেরত নেওয়া ও আইনি সুরক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার পাবেন।’

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশের পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ের অংশীদার হওয়ার জোর আহ্বান জানান।

মন্তব্য

জাতীয়
1300 development projects of the past are a big liability for the present government Finance Minister

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়: অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিগত সরকারের আমলের উত্তরাধিকার সূত্রে পাওয়া ১৩০০টি উন্নয়ন প্রকল্পকে বর্তমান সরকারের জন্য বড় দায় বা লায়াবিলিটি।’

বৃহস্পতিবার (২৫ জুন) ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘ডিবেটিং বাজেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক।

সেমিনারটির সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ্। সেমিনারটির সঞ্চালনা করেন সমিতির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

অর্থমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের নেওয়া ১৩০০ ডেভেলপমেন্ট প্রজেক্ট উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ওই প্রজেক্টটা আমাদের জন্য লায়াবিলিটি। কি ধরনের প্রজেক্ট আপনারা বুঝতে পারছেন। কিছু বাদ দিতে পারছি, সব বাদও দেওয়া যাচ্ছে না। অনেক প্রজেক্টের ৫০-৬০ পার্সেন্ট ইমপ্লিমেন্ট হয়ে গেছে। না ফেলতে পারছি, না গিলতে পারছি। এটা বর্তমান সরকারের বড় সমস্যা।’

তিনি বলেন, ‘অবকাঠামো ও উন্নয়ন খাতের এই বিপুলসংখ্যক প্রকল্পের কাজ অর্ধেক বা তারও বেশি শেষ হয়ে যাওয়ায় এগুলো চাইলেও পুরোপুরি বাতিল করা সম্ভব হচ্ছে না। বিগত ১৫ বছরে নেওয়া এসব প্রকল্প আমাদের জন্য এখন বড় লায়াবিলিটি। এগুলো আসলে কোন ধরনের প্রকল্প, তা আপনারা নিশ্চয়ই খুব ভালো করেই বুঝতে পারছেন। আমরা এর মধ্য থেকে কিছু প্রকল্প বাদ দিতে পেরেছি; কিন্তু সব বাদ দেওয়াও সম্ভব হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতি এবং স্পট বায়িং বা অর্থায়নের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। এর মাঝেই গতানুগতিক ফরম্যাট থেকে বেরিয়ে এসে অর্থনীতিতে একটি নতুন মডেল ও চিন্তার ওরিয়েন্টেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

বাজেটের মূল দর্শন তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের স্লোগানটাই ছিল—ডেমোক্রেটাইজেশন অব ইকোনমি বা অর্থনীতির গণতন্ত্রীকরণ। কারণ আমাদের অর্থনীতিটা বিগত বছরগুলোতে পৃষ্ঠপোষকতার অর্থনীতিতে রূপ নিয়েছিল। শক্তিশালী ও সুসংগঠিত গোষ্ঠীগুলো সব সুবিধা পেলেও প্রান্তিক মানুষ ইকোনমিক প্ল্যানিংয়ের বাইরে থেকে গেছে। আমরা প্রান্তিক কামার-কুমার, কুটিরশিল্প, তাঁতি, সাংস্কৃতিক কর্মী ও গ্রামের নারীদের অর্থনৈতিক মূলধারায় আনতে চাই।’

গ্রামীণ অর্থনীতিতে অর্থপ্রবাহ বাড়াতে ফ্যামিলি কার্ড চালু গ্রামীণ চাহিদা ও উৎপাদনশীলতা বাড়বে উল্লেখ করে আমির খসরু বলেন, ‘এর পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর ঘোষণা রয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে কৃষকদের পক্ষে মেটানো সম্ভব হয় না। আমরা এসে দেখেছি ১০ হাজার কোটি টাকার কৃষিঋণ মাফ করতে হয়েছে। তাই ঋণের বোঝা না চাপিয়ে সার ও বীজের মতো মৌলিক চাহিদা মেটাতে কৃষক কার্ড দেওয়া হচ্ছে। তবে রিসোর্স কনস্ট্রেইন্ট (সম্পদের সীমাবদ্ধতা) থাকার কারণে আমরা যতটুকু চেয়েছি ততটুকু করতে পারিনি।’

অর্থমন্ত্রী জানান, সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা (ইউনিভার্সাল প্রিভেন্টিভ হেলথ কেয়ার) নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে সাধারণ মানুষের সঞ্চয় বাড়বে। গ্রামীণ ঐতিহ্যবাহী শীতলপাটি, মৃৎশিল্প বা তাঁতশিল্পকে ব্র্যান্ডিং ও অনলাইন প্ল্যাটফর্মের (যেমন- অ্যামাজন, ইবে) সঙ্গে যুক্ত করে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির মাধ্যমে জিডিপিতে অবদান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের মিউজিক, থিয়েটার ও ফিল্মকে বাণিজ্যিকভাবে সফল (মনিটাইজ) করতে পূর্বাচলে একটি থিয়েটার ডিস্ট্রিক্ট গড়ার পরিকল্পনার কথা জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ট্যাক্স-জিডিপি রেশিও অত্যন্ত হতাশাজনক এবং আন্তর্জাতিক পর্যায় থেকেও পাবলিক ফিন্যান্সিং কমে আসছে। বড় ঋণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর ওপর চাপ কমানোর লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট বা পুঁজিবাজারকে পুনরুজ্জীবিত করা হচ্ছে। পুঁজিবাজারের জন্য আমরা সম্পূর্ণ পেশাদার ব্যক্তিদের নিয়ে একটি নতুন কমিশন গঠন করেছি, যেখানে কোনো রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়নি। আমরা অনেক আইন ও ট্যাক্স রিফর্ম করছি। এই সংস্কারের খবর পেয়ে ইতোমধ্যে জেপি মরগ্যানসহ বিশ্বের শীর্ষস্থানীয় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন, যা আমাদের ট্রিলিয়ন ডলার ইকোনমির স্বপ্নপূরণে বড় ভূমিকা রাখবে।’

বর্তমানে সরকারকে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকার ডেট বা ঋণ পরিশোধ করতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এতে ফিসক্যাল স্পেস (আর্থিক সক্ষমতার জায়গা) সংকুচিত হয়ে এসেছে। তা সত্ত্বেও আগামীতে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির বড় লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।’

প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা আনতে প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘প্রকল্প বাস্তবায়নের তদারকিতে এবার ডিজিটাল ড্যাশবোর্ড ব্যবহার করা হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়, স্ব-স্ব মন্ত্রীদের অফিস এবং আইএসে এই ড্যাশবোর্ড থাকবে। প্রতিদিন প্রতিটি প্রকল্পের মুভমেন্ট কী হচ্ছে, তা সরকার সরাসরি মনিটর করবে। কোথাও কাজের গতি থমকে গেলে বা ল্যাপস হলে সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে তা ফ্ল্যাশ করবে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে এর জবাবদিহি করতে হবে।’

বাজেটের শতভাগ না হলেও অন্তত ৮০ শতাংশ বাস্তবায়ন করতে পারলে দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো পূরণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অর্থমন্ত্রী।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।

আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শারমিন্দ নীলোর্মি, বিআইডিএসের সিনিয়র গবেষণা পরিচালক ড. কাজী ইকবাল এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মানবিক বিভাগের অর্থনীতি বিষয়ের সহযোগী অধ্যাপক ড. নাজমুল ইসলাম।

মন্তব্য

জাতীয়
43rd BCS Non Cadre Result Re release Order

৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ

৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ ফাইল ছবি

৪৩তম বিসিএস নন-ক্যাডারে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়নি জানিয়ে ৬০ দিনের মধ্যে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৫ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। তিনি বলেন, ‘কোর্ট বলেছেন- ৪৩তম বিসিএস নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়াটা আইন অনুযায়ী হয়নি। আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। তাই কোর্ট এখানে নির্দেশ দিয়েছেন যে আগামী ৬০ দিনের মধ্যে পুনরায় এই নন-ক্যাডার নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছভাবে, মেধা তালিকা প্রকাশ করার।’

এর আগে ৪৩তম বিসিএসের নন ক্যাডারে নিয়োগে অস্বচ্ছতা নিয়ে এক রিট আবেদন করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ ও ক্যাডার পদে সুপারিশ পাননি এমন চাকরিপ্রার্থীরা রিটটি করেন।

২০২৪ সালের ১৬ জানুয়ারি ৪৩তম বিসিএসের নন-ক্যাডারের ফলাফল বাতিল, নন-ক্যাডার প্রার্থীদের মেধা তালিকা প্রকাশ এবং ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত শূন্য হওয়া পদে ৪৩তম বিসিএস থেকে সুপারিশ অব্যাহত রাখতে বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানসহ তিনজনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নির্ধারিত সময় পার হয়ে গেলেও জবাব না পাওয়ায় রিট করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী মো. মারুফ হোসেন, মো. হাসান সরদার, মো. ফারুকুল ইসলামসহ ৫০০ জনের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের ৩০ নভেম্বর প্রকাশ হয়। প্রিলিমিনারি পরীক্ষার পর বিসিএসে সর্বমোট ৯৮৪১ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পিএসসি গত ২০২৩ সালের ১৪ ডিসেম্বর নন-ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক এমন প্রার্থীদের অনলাইনে পছন্দক্রম আহ্বান করে। পরবর্তী সময়ে গত ২৬ ডিসেম্বর বিভিন্ন ক্যাডার সার্ভিসে ২১৬৩ জন এবং ৬৪২ জনকে বিভিন্ন নন-ক্যাডার পদে সুপারিশ করা হয়। অথচ নন-ক্যাডার মেধা তালিকা প্রকাশ করা হয়নি। যেটি ‘নন ক্যাডার’ পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা ২০১০, সংশোধিত ‘বিধিমালা ২০১৪’-এর পরিপন্থি।

এতে আরও বলা হয়েছে, পিএসসি নন-ক্যাডারদের মেধা তালিকা প্রকাশ না করেই সম্পূর্ণ অন্যায় এবং বিধিবহির্ভূতভাবে ৬৪২ জনকে বিভিন্ন পদে সুপারিশ করেছে যা আইনের দৃষ্টিতে অন্যায়। সুতরাং তা বাতিল করা আবশ্যক।

মন্তব্য

p
উপরে