× হোম রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া সিটিজেন জার্নালিজম বিচিত্র ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন ইউরোপ অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ মানসিক স্বাস্থ্য ব্লকচেইন অন্যান্য ভাষান্তর ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

জাতীয়
ক্র্যাক থেকে ঢাকা কাঁপানো সেই দুর্ধর্ষ ক্র্যাক প্লাটুন
google_news print-icon

‘ক্র্যাক’ থেকে ঢাকা কাঁপানো সেই দুর্ধর্ষ ক্র্যাক প্লাটুন

ক্র্যাক-থেকে-ঢাকা-কাঁপানো-সেই-দুর্ধর্ষ-ক্র্যাক-প্লাটুন
“খালেদ মোশাররফ দেখি আমার দিকে তাকিয়ে আছেন। ক্যাপ্টেন হায়দারকে তিনি বলছেন, ‘লুক হায়দার লুক।’ এদের আমরা বললাম, দূরে দূরে গ্রেনেড ফাটাতে। আর এরা ইন্টারকন্টিনেন্টালে ঢুকে ব্লাস্ট করে দিল। হাউ ডেয়ার! দে আর অল ক্র্যাক। ক্র্যাক না হলে কী আর এ রকম করতে পারে? এই যে বলল ক্র্যাক, এটা পরে পুরা ক্যাম্পেই ছড়িয়ে গেল।”

পাকিস্তান শাসনামলে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকার বুকে অভিজাত্যের প্রতীক ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল। একাত্তরে বাঙালির মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসেবে বিশ্বের কাছে প্রচার করতে এই হোটেলকেই ব্যবহার করতে চেয়েছিল পাকিস্তানের জান্তা সরকার। বিভিন্ন দেশের একঝাঁক সাংবাদিককে ঢাকায় আমন্ত্রণ জানিয়ে রাখা হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

এমনই অবস্থায় ঢাকার বুকে মুক্তিযোদ্ধাদের অস্তিত্ব জানান দিতে এই হোটেলে গ্রেনেড হামলার পরিকল্পনা করেন অকুতোভয় একদল তরুণ যোদ্ধা। পরপর চারটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে তারা বার্তা দিলেন বাঙালির মুক্তির সংগ্রামের। ক্র্যাক প্লাটুনের সদস্য হিসেবে তাদের চিনল সারা দেশ।

পাকিস্তান সেনাবাহিনীকে কাঁপিয়ে দেয়া সেই ক্র্যাক প্লাটুনের অন্যতম সদস্য ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম)।

বিজয়ের ৪৯তম বার্ষিকীর প্রাক্কালে একাত্তরের স্মৃতিচারণ করেছেন মায়া। উঠে এসেছে জীবন বাজি রাখা গেরিলা যুদ্ধের নানান দিক। সাক্ষাৎকার নিয়েছেন নিউজবাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক আশিক হোসেন।

শুরুতেই জানতে চাই, মুক্তিযুদ্ধে কেন জড়ালেন?

মুক্তিযুদ্ধে জড়ানোর কারণটি হলো দেশপ্রেম। আগে থেকেই অবশ্য পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন, অত্যাচার, নিপীড়নের প্রতিবাদে ছাত্র সমাজ, এ দেশের সাধারণ মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। সে আলোকেই আমরা অপেক্ষা করছিলাম, বঙ্গবন্ধুর শেষ নির্দেশনাটা কী আসে। সে দিনটি এলো ১৯৭১ সালের ৭ মার্চ। ওইদিন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে পরিষ্কার বললেন, এখন আর ঘরে বসে থাকার সময় নেই, আমাদের সংগ্রাম ও যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। এর মধ্যে দিয়েই আমরা বার্তা পেয়ে গেলাম, আমাদের আর বসে থাকার সময় নেই। যার যা কিছু আছে তাই নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে।

আপনাদের যুদ্ধযাত্রা শুরু হলো কীভাবে? প্রশিক্ষণ ক্যাম্পের অভিজ্ঞতা কেমন ছিল?

আমরা কয়েকজন বন্ধু একত্রিত হয়ে মনোস্থির করলাম, আমরা ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে যুদ্ধে অংশ নেব। ট্রেনিং ছাড়া তো যুদ্ধ হয় না, এজন্য আমরা প্রথমে আগরতলায় গেলাম। আমাদের প্রথম যে ক্যাম্পটা হয়, সেটা ছিল সোনামুড়ায়। তো সোনামুড়ায় আমরা গিয়ে পৌঁছালাম। সেখান থেকেই আমাদের ট্রেনিং শুরু হয়। প্রথম ধাপে ছোট খাটো হাতিয়ার যেমন গ্রেনেড, থ্রি নট থ্রি রাইফেল, এসএলআর এসব চালানোর ট্রেনিং আমরা নিচ্ছিলাম। কীভাবে অস্ত্র খোলা যায়, জোড়া যায়। তারপর, গ্রেনেড কীভাবে থ্রো করা যায়, পিন কীভাবে খুলতে হবে, কতদূর পর্যন্ত এটার ডিসট্যান্স, কতদূর পর্যন্ত আঘাত করতে পারে এগুলো- এসব শিখছিলাম।

ঠিক সে মুহূর্তে একদিন রাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আমাদের সোনামুড়ার ক্যাম্প লক্ষ্য করে পাকিস্তানিরা আর্টিলারি সেল নিক্ষেপ করে। তবে গোলাগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। আমাদের ক্যাম্প থেকে প্রায় আধা কিলোমিটার, সোয়া কিলোমিটার দূরে এসে পড়তে থাকে, রেঞ্জে আসেনি। তারপর, ক্যাপ্টেন হায়দার, মেজর খালেদ মোশাররফ তারা পরিকল্পনা করলেন- এই জায়গাটায় ক্যাম্প আমাদের জন্য সুরক্ষিত না। পরের রাতেই আমাদের মেলাগড়ে সরিয়ে নেয়া হলো, এটাই ছিল আমাদের সবশেষ ক্যাম্প। এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে প্রায় ২৮ থেকে ৩০ কিলোমিটার দূরে হবে, পাকিস্তানিদের রেঞ্জের বাইরে। পরে শেষ পর্যন্ত এখানেই ক্যাম্পটা ছিল। সেখানে গিয়ে আমরা আবার ট্রেনিংয়ে যুক্ত হই।

এই ক্যাম্পে শুরু হলো এক্সপ্লোসিভ তৈরি, বিস্ফোরণ ঘটানোর প্রশিক্ষণ। এছাড়া ফিউজ কীভাবে লাগাতে হবে, ডেটোনেটর কীভাবে লাগাতে হবে, টাইম পেন্সিল কীভাবে ফিট করতে হবে, এ সব প্রশিক্ষণ শুরু হলো।

আপনাদের প্রথম অপারেশনটা তো ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেই অপারেশনটা কীভাবে করলেন?

মেলাগড়ে ট্রেনিং চলার সময়ে একদিন ক্যাপ্টেন হায়দার সাহেব ম্যাসেজ দিয়ে বললেন, খালেদ মোশাররফ সাহেব আপনাদের সঙ্গে একটু কথা বলবেন, উনি আসছেন আপনারা একটু বসেন।

আমরা গাছতলায় সবাই বসে আছি, ট্রেনিং চলছে। উনি আসলেন। এসেই একটা বক্তব্য দিয়ে বললেন, শক্ত একটা অপারেশনে যেতে হবে, যেটাতে গেলে নির্ঘাত মৃত্যু ভেবেই যেতে হবে। যে যাবে হয়ত আর ফিরে আসবে না, এটা ভেবেই যেতে হবে। এখানে ঢাকার যারা তোমাদের মধ্যে থেকেই যেতে হবে, তোমরা যারা যেতে চাও হাত তোলো।

প্রথমে আমিসহ ৩ নম্বর প্লাটুনের ১৩ জন একসঙ্গে হাত তুললাম। এভাবে ওইখানে প্রায় ৬০ থেকে ৭০ জন হাত উঠাল। তখন খালেদ মোশাররফ বললেন, ঠিক আছে যারা হাত তুলেছ তারা এখানে বসো। বাকি যারা আছ, যার যার তাবুতে চলে যাও। আর আমাদের বললেন, সন্ধ্যার সময় তার তাবুতে গিয়ে দেখা করতে।

যথারীতি নামটাম টুকে রাখল, সন্ধ্যার সময় একে একে সবাই গেলাম তার তাবুতে। সেখানে তিনি খুব বেশি লম্বা চওড়া কোনো কথা বললেন না। তিনটা প্রশ্ন তিনি করলেন। আমাকে যেটা করেছে সেটা হলো- সাঁতার জানি কিনা, মৃগী রোগ আছে কিনা আর মোটা পাওয়ারের চশমা কার কার আছে।

এই তিনটা যার আছে তাদের ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হলো। যারা টিকল তাদের তিনটা গ্রুপে ভাগ করা হলো। কাকে কী টাস্ক দিয়েছে সেটা জানি না। আমাদের যেটা বলল, জুন মাসের ৭, ৮ ও ৯ তারিখে ঢাকায় পাকিস্তানের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা, বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক এবং ওয়ার্ল্ড ব্যাংকের টিম আসবে। তারা আসবে ঢাকা শহর দেখার জন্য। দেখানো হবে ঢাকাসহ সারাদেশে যুদ্ধের কোনো লেশমাত্র নাই। পুরা ঢাকা শহর শান্ত। এখানে কোনো ঝামেলা নাই- প্রমাণ করাই পাকিস্তানিদের লক্ষ্য। আর ২৫ মার্চ রাতের কথা তারা বলতে চায়, আওয়ামী লীগের কিছু লোক আগুন টাগুন লাগিয়ে চলে গেছে, কিন্তু ঢাকা শান্ত।

তখন ফাইভস্টার হোটেল একটাই- হোটেল ইন্টারকন্টিনেন্টাল। সেখানেই তারা থাকবে। আমাদের মিশন নিয়ে খালেদ মোশাররফ বললেন, তোমাদের কাজ হবে ঢাকা থেকে দূরে, রাতে নিরাপদ জায়গায় থেকে ডেমরা, কমলাপুর, শ্যামপুর, সদরঘাট এসব এলাকায় থেকে রাত ৮টার পরে প্রতিদিন ২টা ৪টা করে সবাই ফুটাবা। রাতে যদি ধুমধাম করে গ্রেনেড ফাটে তাহলে ইন্টারকন্টিনেন্টালে আওয়াজটা যাবে। তারা যেন কানে আওয়াজটা পায় যে, ঢাকা শহরে বোমাবাজি হচ্ছে। তারা যেন বোঝে, ঢাকা শহর শান্ত না। এটাই ছিল আমাদের কাজ। এর জন্য আমরা প্রত্যেকে পেলাম ছয়টা করে গ্রেনেড।

আমাদের মধ্যে একটা গ্রুপ গেল আজিজের (ঢাকা কলেজের সাবেক ভিপি) নেতৃত্বে, আরেকটা গ্রুপ আসলো- নামটা এই মুহূর্তে ভুলে গেলাম আর আমাদের গ্রুপ। আমাদের গ্রুপে আমরা ছিলাম ১৭ জন। আমাদের ব্রিফ দেয়া হলো, রাতে কে কোথায় থাকবা অন্যকে বলবা না। তা না হলে একজন ধরা পড়লে আরেকজনের কথা বলে দিতে পারে। কিন্তু সবার দেখা করার একটা নির্দিষ্ট জায়গা থাকবে। নিরাপদে থাকতে হবে যেন ধরা না পড়ো।

আমরা ৪ জুন রাতে আগড়তলা থেকে রওনা হয়ে ঢাকা চলে আসলাম। ভাবলাম ১৭ জন যদি একসঙ্গে আসি তাহলে ধরা পড়ার সম্ভাবনা থাকবে। তাই তিনটা গ্রুপে ভাগ হয়ে গেলাম। ঠিক করলাম, যে যেখানেই থাকুক পরের দিন ৫ জুন সকালে একটা জায়গায় দেখা হবে।

সে সময় স্টেডিয়ামের পূর্ব দিকে বড় একটা হোটেল ছিল- আল ইসলামিয়া হোটেল। কথা ছিল সকাল ১১টায় সবাই ওই হোটেলে একত্রিত হব। আমরা চারজন একসঙ্গে আসলাম, একসঙ্গে থাকব আলমের (হাবিবুল আলম, বীরপ্রতীক) বাসায়। আমি, আলম, জিয়া আর আনু এই চারজন দিলু রোডে আলমের বাসায় উঠলাম। ওর বাসায়ও কেউ জানে না, গ্রেনেডের একটা ছোট পোটলা লুকিয়ে শুয়ে আছি। পরে আল ইসলামিয়ায় গিয়ে দেখি ১৭ জনের মধ্যে ১১ জন এসেছে। বাকি ছয় জন অনুপস্থিত, হয়ত তারা ভয়ে আর আসলো না। আমরা ১১ জন বসে পরিকল্পনা করলাম কীভাবে অপারেশনটা করতে চাই।

সিদ্ধান্ত নিলাম, দিলুরোড তো হোটেল ইন্টার কন্টিনেন্টালের কাছেই, তাই হেঁটে এসেও অপারেশনটা করতে পারি। আমরা দূরে যাব কেন! ঠিক করলাম, ইন্টারকন্টিনেন্টালের আশেপাশেই বোমা ফোটাব, সেখান থেকে ফাটালে আওয়াজটাও বেশি কানে যাবে। চারজনে আলমের বাসায় বসে এ চিন্তাই করলাম। এক পর্যায়ে আলম বলল, চল হোটেলটা একটু রেকি করে আসি, দেখে আসি কী অবস্থা।

তখন কিন্তু এত চেকপোস্ট ছিল না, ঢাকা কিন্তু একদম নরমাল। কারণ তখন তো সবাই ট্রেনিংয়ে ব্যস্ত, তখনও পুরোপুরি যুদ্ধ শুরু হয়নি। আর ২৫ মার্চের পরে পাকিস্তানিরাও ঢাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। আমরা তো তখন ছাত্র মানুষ, হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। ওখানে যে খাওয়া দাওয়া সে রকম খাওয়া দাওয়াও আমাদের নাই।

যাহোক আলম বললো, চল না যাই ভেতরে গিয়ে, দেখি না কী রকম কী। তারপর আমরা গেট দিয়ে ভেতরে ঢুকলাম, দেখি সব বিদেশি আর আর্মির লোকজনে ভর্তি। ভেতরে ঢুকে তিনটা কোক আর স্যান্ডউইচের অর্ডার করে বসে দেখছি কী হচ্ছে। পরে রেকি শেষে চলে আসার সময় আলমকে বললাম, আসলামই যখন আমার মনে হয় এখানেই গ্রেনেড ফুটিয়ে দেই, যা হয় হোক।

কিন্তু তাহলে তো দিলু রোড থেকে এসে হেঁটে গ্রেনেড মেরে পালাতে পারব না, একটা গাড়ি জোগাড়ের কথা মাথায় আসলো। আলম ছাড়া আমরা কেউই তখন গাড়ি চালাতে পারি না। আলমের বাবার একটা গাড়ি ছিল হিলম্যান, সে ওটা মাঝে মধ্যে চালাত। কিন্তু পুরোন গাড়ি হওয়ায় এটার গতি তিরিশের বেশি ওঠে না। এটা দিয়েও অপারেশন করা যাবে না।

তখন চিন্তা করলাম, গাড়ি হাইজ্যাক করব। ৭ জুন প্রথম গেলাম হাইজ্যাক করতে, গুলশান এক নম্বরে। আমাদের চিন্তা ছিল কোনো বাঙালির গাড়ি ছিনতাই করব না, আবার গাড়িতে ছোট বাচ্চা থাকলেও করব না। কারণ গুলি চালাতে হতে পারে। শুধু সিঙ্গেল কোনো গাড়ি হলো আমরা ধরব, কিন্তু এ রকম গাড়ি আর পেলাম না। অপেক্ষা করতে করতে রাত ৮টা বেজে গেল। পরে আর ওই দিন কাজ হলো না। মনটন খারাপ করে চলে আসলাম।

চিন্তা করলাম, ভালো গাড়ি কার পাওয়া যায়, কারণ মরা গাড়ি নিয়ে তো ধাওয়া করা যাচ্ছে না। এমন সময়, আমাদের আরেক বন্ধু ভাষণ বলল, তার এক মামা নতুন টয়োটা গাড়ি কিনেছেন। তিনি আবার তখনকার পিটিভিতে চিফ ক্যামেরাম্যান ছিলেন, বাদল সাহেব।

ভাষণের মামা মানে আমাদেরও মামা। বাদল মামা ছিলেন স্বাধীনতাকামী ও বঙ্গবন্ধুর ভক্ত। ভাষণ বলল, তাকে বললে সে রাজি হতে পারে। আমরা বললাম, তাহলে যা। সে তখনই মোটরসাইকেল নিয়ে রওনা হলো। কিছুক্ষণ পরে দেখি বাদল মামাকে পেছনে বসিয়ে নিয়ে ফিরেছে। সবার সঙ্গে পরিচয় হলো। তিনি বললেন, কোনো চিন্তা করো না ভাগনে, আমি গাড়ি নিয়ে চলে আসব।

আমরা বললাম, মাগরিবের নামাজের পরে রাস্তা একটু ফাঁকা থাকে, ওই সময়েই আক্রমণ করব। তাহলে পালাতে সহজ হবে। ঠিক হলো বাদল মামা ৫টার সময় গাড়ি নিয়ে চলে আসবেন। তার গাড়ি দিয়েই গাড়ি হাইজ্যাক করব। পরের দিন ৭ জুন, মামা তার হলুদ টয়োটা নিয়ে হাজির। এ গাড়িতে বাদল মামা, আমি, আনু, জিয়া আর আলম চলে আসলাম গুলশান ১ নম্বর। ওই দিন আর বেশি কষ্ট করতে হয়নি, মানে আল্লার ইচ্ছা আর কি! নীল রংয়ের একটা গাড়ি ধাওয়া করে ধরে ফেললাম। ড্রাইভারকে বন্দি করে বাদল মামা বসল সেই গাড়ির ড্রাইভিং সিটে, আর বাদল মামার ড্রাইভারকে দিয়ে তার টয়োটা পাঠিয়ে দেয়া হলো।

তারপর সোজা হোটেল ইন্টারকন্টিনেন্টাল। তখন মিন্টো রোডে বড় বড় অনেক গাছ ছিল। ইন্টারকন্টিনেন্টালের সামনেও অনেকগুলো মোটামোটা কড়ই গাছ ছিল। আমরা গাড়িটা এনে ঠিক রাস্তার পাশ দাঁড় করালাম। আমাদের গাড়িটাও থামল, আর বিদেশিদের সাড়া শহর দেখিয়ে পাক আর্মির দলটিও হোটেল পৌঁছাল। তখন হোটেলের এন্ট্রিটা ছিল রিভলভিং। তো সবাই তখন ভেতরে ঢোকার জন্য ভিড় করেছে। আমি আর আলম দুজন চারটা গ্রেনেড নিয়ে দুটা গাছের আড়ালে দাঁড়িয়ে সঠিক সময়ের অপেক্ষা করছি। এর মধ্যে দুজনে দুটা প্রথমে পিন খুলে ছুড়ে মারলাম। একটা গিয়ে একজনের পায়ে লেগে থেমে গেল, আর একটা সোজা চলে গেল ভেতরে। ২-৩ সেকেন্ডের মধ্যে আরো দুটা ছুড়ে মারলাম। যাওয়ার পর যখন ধোয়া উড়তে শুরু করল, আতঙ্কে সবাই একসঙ্গে ভেতরে যাওয়ার চেষ্টা চালাল। কিন্তু দরজা তো রিভলভিং, তাই কেউই আর যেতে পারছে না।

এর মধ্যেই আমরা লাফ দিয়ে গাড়িতে উঠে পড়লাম। টান দিয়ে গোলচক্করটা খালি পার হয়েছি আর সঙ্গে সঙ্গে পরপর চারটা বিস্ফোরণ। সবার ছোটাছুটি আর চিৎকার শুনতে পেলাম। আমরা একটানে মগবাজার, সেখানে মুসলিম লীগের একটা মিটিং হচ্ছিল, সেখানে আরও দুটা গ্রেনেড মারলাম। সেখান থেকে গেলাম দৈনিক বাংলা, ওটা তখন পাকিস্তানের পত্রিকা অফিস। ওটার ভেতর মারলাম আরো দুটা। এরপর গাড়িটা শান্তিনগরের ভেতরে ফেলে দিয়ে হেঁটে আলমের বাসায়।

আমরা হাতমুখ ধুয়ে চা খাচ্ছি, এমন সময় আলমের বাবা এসে বলে, এই আলম দেখ হোটেল ইন্টারকন্টিনেন্টালে নাকি বিচ্ছুরা, নাকি মুক্তিবাহিনী বোমা মেরেছে। বিবিসি, ভয়েস অফ আমেরিকা বলছে, ৩০-৩৫ জন সিরিয়াস ইনজিউরড আর ৮-৯ জন মারা গেছে। আমরাই যে এ ঘটনা করে আসছি, এটা তো আর উনি জানেন না। আমরা বললাম, চাচা তাই নাকি। তো উনি আমাদের সাবধানে চলাফেরা করতে বলে চলে গেলেন। এ ঘটনার পর পুরা ইন্টারকন্টিনেন্টাল ফাঁকা হয়ে যায়। ওই রাতেই সবাই যার যার দেশে চলে যায়। এটাই ছিল মুক্তিযোদ্ধাদের প্রথম হিট অ্যান্ড রান অপারেশন। পরে এ রকম আরো ৬০-৭০ টা অপারেশন আমরা করেছি।

আপনাদের এই যোদ্ধা দলটিকে ক্র্যাক প্লাটুন নামে ডাকা হয়। এই নামটা কে দিল?

এটার একটা সুন্দর ঘটনা আছে। এই অপারেশনের পরের দিন ৯ জুন বাকি যে গ্রেনেডগুলা ছিল সেগুলোও বিভিন্ন জায়গার মারলাম। তো, এটা যে এত বড় অপারেশন হয়ে গেছে তা তো আর আমরা তখন জানি না। সারা বিশ্ব যে স্তব্ধ হয়ে গেছে, সেটাও আমরা জানি না। সবাই খুঁজছে কারা করেছে, কারা করেছে। এটা জানার জন্য সবাই উদগ্রিব। আমরা তো আরামে ব্যাগ ট্যাগ নিয়ে আবার আগরতলা গিয়েছি। ক্যম্পে যে আমাদের নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এটা আমাদের মাথাতেই নাই।

আমাদের ট্রেনিং দিতেন সুবেদার ইদ্রিস। ক্যাম্পে ঢুকতেই তিনি দৌড়ে এলেন। জড়িয়ে ধরে বললেন, মায়া, আলম ব্রেভো ব্রেভো। তোমরা অসাধারণ একটা অপারেশন করেছ। পুরো ক্যাম্পেই তখন হইচই অবস্থা। নিয়ম হলো, গ্রেনেড ফোটালে এটার পিন জমা দিতে হবে। জমা দিতে গেছি, দেখি সবাই বসা। আমাদের নিয়েই চর্চা হচ্ছে যে, ঢাকার অপারেশনটা ২ নম্বর সেক্টরের মুখ উজ্জ্বল করেছে।

এর মধ্যেই আমি ঢুকলাম, খালেদ মোশাররফ দেখি আমার দিকে তাকিয়ে আছেন। ক্যাপ্টেন হায়দারকে তিনি বলছেন- লুক হায়দার লুক, এদের আমরা বললাম, দূরে দূরে গ্রেনেড ফাটাতে। আর এরা ইন্টারকন্টিনেন্টালে ঢুকে ব্লাস্ট করে দিলো! হাউ ডেয়ার, দে আর অল ক্র্যাক। ক্র্যাক না হলে কি আর এ রকম করতে পারে!এই যে বলল ক্র্যাক, এটা পরে পুরা ক্যাম্পেই ছড়িয়ে গেল। আমার প্লাটুন নম্বর হলো ৩ নম্বর। তখন পুরা ৩ নম্বর প্লাটুনই হয়ে গেল ক্র্যাক প্লাটুন।

আপনাদের বড় আর কী অপারেশন ছিল?

এ রকম আরও অনেক অপারেশন আমরা করেছি। তবে প্রত্যেকটার লক্ষ্য ছিল আলাদা। এর মধ্যে এই ইন্টারকন্টিনেন্টালেই আমরা আরেকটা অপারেশন করেছি, এটা ছিল সবচেয়ে উল্লেখযোগ্য অপারেশন। প্রথম অপারেশনের পরে হোটেলের সামনের সব গাছ কেটে ফেলা হয়। সামনের পুরো অংশ জুড়ে হাজার ওয়াটের বাল্ব লাগানো হলো, রাতের সব সময় দিনের মতো আলো থাকত। তিনটা চেকপোস্ট পার হয়ে হোটেলে ঢুকতে হতো। সেখানে তখন থাকতেন সব বিদেশি, বিভিন্ন দূতাবাসের মানুষ, পশ্চিম পাকিস্তান থেকে আসা জেনারেলেরা। আগস্ট মাসে এই হোটেল আমরা উড়িয়ে দিলাম। তখনই প্রথম টাইম পেন্সিল বোম্ব ব্যবহার করা হলো। এ অপারেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাকের (শহীদ বাকের, বীর বিক্রম)। তখন তো অনেক নিরাপত্তার কড়াকড়ি। আমরা একটা ইনোসেন্ট ছেলে খুঁজছিলাম, যাকে দেখলে সন্দেহ করবে না। বাকেরের বয়স তখন ১৬ কি ১৭। গোঁফও ঠিক মতো ওঠেনি। সে-ই ব্রিফকেস ভর্তি বিস্ফোরক হোটেলের ভেতরে নিয়ে যায়।

অপারেশনের জন্য আমরা একটা ব্রিফকেসের ভেতরে প্রায় ৩০ পাউন্ড বিস্ফোরক ভরলাম। ভেতরে টাইম পেন্সিল ব্যবহার করা হলো। এটা রাখা হলো বাথরুমে তোয়ালা রাখার বাক্সে। যখন বিস্ফোরণ হলো ভেতরে যত মানুষ ছিল সবাই প্রচণ্ড শব্দে আহত হয়। অনেকের চোখ কান নষ্ট হয়ে যায়। সবচেয়ে বেশি হতাহত হয় এই অপারেশনে। ভেতরে যারা ছিল প্রত্যেকে এফেক্টেড হয়েছে। লিফট ছিড়েও অনেকে মারা যায়।

আপনার সহযোদ্ধাদের অনেকেই তো যুদ্ধে জীবন দিয়েছেন, বিশেষ কোনো ঘটনা কী মনে পড়ে?

আমাদের ক্র্যাক প্লাটুনের সবচেয়ে বড় সৌভাগ্যও বলব, দুর্ভাগ্যও বলব। বাংলাদেশে একক নামে পরিচিতি রয়েছে তিনটি বাহিনীর। এক টাঙাইলের কাদেরিয়া বাহিনী, দুই হেমায়েত বাহিনী আর তিন মায়া বাহিনী। এর ভেতরে সবচেয়ে বেশি খেতাব কিন্তু পেয়েছে আমার ক্র্যাক প্লাটুন। ১১ জনই হলো খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, এর মধ্যে চার জন হলেন শহীদ। এ রকম নজির আর নেই।

আমাদের বন্ধু ছিল জুয়েল (শহীদ জুয়েল)। সে থাকত গোপীবাগ, আমরা একসঙ্গেই ক্রিকেট খেলতাম। জুয়েল খেলত ফার্স্ট ডিভিশন লীগ। আমরা অত ভালো খেলতাম না, এমনি খেলতাম আর কি। মারা যাওয়ার দুই দিন আগে জুয়েলের হাতে গুলি লাগল।

হয়েছে কী- আমদের তখন নিয়মিত ধলশ্বরী নদী পার হয়ে এপারে আসতে হয়। প্রায়ই একটা গ্রুপ, আমাদের মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে নদীতে ডাকাতি করে। এতে একদিকে যেমন আমাদের নাম খারাপ হচ্ছিল, আবার পাকিস্তানি সেনাদের টহল বেড়ে যাওয়ায় একটি অসুবিধাও হচ্ছিল। তখন আমরা চিন্তা করলাম, এ গ্রুপটাকে ধরা দরকার। তো জুয়েলসহ চারজনকে পাঠালাম যে, তোরা চারজন নদীতে রাতে টহল দিবি, দেখ ধরা পড়ে কিনা।

আনফরচুনেটলি ডাকাতগুলো এদের নৌকা দেখে এদের থামতে বলেছে। ডাকাতদের নৌকাটা যখন কাছাকাছি আসে জুয়েল গুলি চালায়। এতে ওদের দুজন মারা যায়। ডাকাতরাও কাউন্টার করে, এ সময় জুয়েলের দুই আঙুলে গুলি লাগে। পরে অবশ্য, এরা ব্রাশফায়ার করে ডাকাতদের নৌকা ডুবিয়ে দেয়। পরে হাত গামছা দিয়ে বেঁধে ঢাকায় আনা হয়। এ রোগী তো কোথাও নেয়া যাবে না। অনেক খোঁজ করে এক ডাক্তার পাওয়া গেল, ডাক্তার আলম। উনি এসে ফার্স্ট এইড দিলেন। কিন্তু পরামর্শ দিলেন জুয়েলকে আগরতলায় ফিল্ড হাসপাতালে পাঠাতে, না হলে হাত পঁচে যাবে। আমরাও লোকজন ঠিক করেছিলাম যে, জুয়েলকে পাঠিয়ে দেব।

আমরা তখন আমাদের অস্ত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখতাম। এতে যখন যে এলাকায় অপারেশন হতো কাছাকাছি পজিশন থেকে অস্ত্র সংগ্রহ করে নিতাম। কিছু অস্ত্র রাখা ছিল জুয়েলের বাসায়। আমাদের একটা কম্বাইন্ড অপারেশন ছিল। এটি করতে গিয়ে সব অস্ত্র একসঙ্গে জড়ো করছিলাম। তো, জুয়েলের বাসা গোপীবাগে গেলাম অস্ত্র আনতে। জুয়েলের মা বলল, ভাত খেয়ে যাও। ভাত খাচ্ছি, এখন মায়ের মন তো, কি মনে হয়েছে চাচী বলছেন, মায়া-আলম, শুনলাম জুয়েলের নাকি গুলি লেগেছে, ও কি মরে গেছে? আমরা বললাম, না চাচী, ছোট একটু লেগেছে, ও ভালো আছে, আমরা ওকে আগরতলা পাঠিয়ে দেব।

চাচি বলে, না তোরা আমার কাছে লুকোচ্ছিস, ও মনে হয় আর বেঁচে নাই। এই বলে তিনি কান্না শুরু করে বললেন, যুদ্ধে গেছে, মারা গেলে যেতে পারে, কিন্তু তোরা আমাকে মিথ্যা কেন বলছিস? মারা গেলে লাশটা অন্তত আমাকে একবার দেখতে দে। অনেক বুঝালাম, মায়ের মন আর বোঝে না। তখন আমি বললাম, কাল দুপুরে জুয়েল আপনার সঙ্গে দেখা করতে আসবে, আপনার সঙ্গে দেখা করে ও আগড়তলা যাবে।

জুয়েল ছিল আলমের বাসায়। আমরা ওখানে এসে ওকে বললাম, ও রাজিও হলো। পরে ওকে নিয়ে আলমের গাড়িতে আমিসহ রওনা হলাম। মগবাজারের মুখে এসে জুয়েল বলে আমি একটি পরে যাব। আজাদের (শহীদ আজাদ) বাসায় কাজী ভাই আছে, তার সঙ্গে আমার একটু কথা আছে। কাজী আমাকে মায়ের ওখানে নামিয়ে দেবে। পরে তোরা আগরতলা পাঠিয়ে দিস।

ও যদি সেদিন ওর মায়ের ওখানে যেত তাহলে আর ধরা পড়ত না। আমরা এত বুঝালাম, শুনলো না। পরে ওকে আজাদের বাসায় নামায় দিলাম। কাজী ভাই বললো, জুয়েলকে নামিয়ে দেবে। ওই রাতেই কিন্তু সবাই ধরা পড়ল। প্রথমে বদি, তারপর সবার অবস্থান পাকিস্তানি সেনারা জেনে ফেলে, আজাদের বাসাতেই কিন্তু আজাদ-জুয়েল একসঙ্গে ধরা পড়ে। সেই রাতেই আমাদের চার সহযোদ্ধা শহীদ হলো। আলতাফ (সুরকার আলতাফ মাহমুদ) ভাই ধরা পড়ল, ওনার বাসায় আমাদের অস্ত্র ছিল। আর রুমী (শহীদ রুমী) ধরা পড়ল তার মার বাসা থেকে। রুমীর বাসাতেও একই অবস্থা। আমি আর আলম ওকে নামিয়ে দিতে গেলাম, তো বলল- না আমি আজ থাকি সকালে যাব।

আপনারা তো একটা লক্ষ্য সামনে রেখে মুক্তিযুদ্ধ করেছেন। সেই লক্ষ্য কতটা বাস্তবায়িত হয়েছে?

যে উদ্দেশ্য নিয়ে আমরা যুদ্ধ করেছি সেটা শতভাগ সফল হতো যদি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না হতো। এ চক্রান্ত স্বাধীনতা যুদ্ধের সময়েও ছিল, ১৫ আগস্টও হয়েছে, ২১ আগস্টও হয়েছে, এখনো চলমান। তখনও মৌলবাদ ছিল, স্বাধীনতাবিরোধী শক্তি ছিল, তারা কিন্তু এখনও বিরাজমান। এদের প্রতিহত করেই কিন্তু এগিয়ে যেতে হবে। একাত্তরের সংগ্রাম কিন্তু এদের বিরুদ্ধেই হয়েছে। এখনো কিন্তু তাদের প্রেতাত্মারা জীবিত। এদের যতদিন পর্যন্ত পুরো দাফন না দেয়া যাবে ততদিন আমাদের এ সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনার লড়াই চলবে। যুদ্ধ এখনো শেষ হয়নি।

মন্তব্য

আরও পড়ুন

জাতীয়
The attempt to push 20 people was taken back by the BGB
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত

২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

২০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান নেওয়ায় শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

শনিবার (২০ জুন) শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, সকাল ৭টার দিকে চার শিশু, ১১ নারী ও পাঁচ পুরুষসহ মোট ২০ জনকে চৌকা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেয় এবং সীমান্তে শক্ত অবস্থান নেয়।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবি ও বিএসএফের মধ্যে কম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমঝোতার পর দুপুর সাড়ে ১২টার দিকে শূন্যরেখার ভারতের অভ্যন্তরে অবস্থানরত ওই ২০ জনকে বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের সুখদেবপুর ক্যাম্পের মাধ্যমে ভারতের ভেতরে ফিরিয়ে নেওয়া হয়।

বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীন বলেন, পুশ ইনের খবর ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী সীমান্ত এলাকায় জড়ো হন। তারা বিজিবির প্রতি সমর্থন জানান এবং ঘটনার প্রতিবাদ করেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশও সহযোগিতা করেন।

ইউনিয়ন পরিষদের সদস্য মো. বাদশাহ জানান, ঘটনার একপর্যায়ে বিএসএফ ও বিজিবি সদস্যরা কয়েক গজ দূরত্বে মুখোমুখি অবস্থান নেন। বিএসএফ সদস্যরা বিজিবিকে সরে যেতে বললেও বিজিবি সদস্যরা দৃঢ়ভাবে জানিয়ে দেন, ‘এক পা-ও সরব না।’ পরে প্রথমে পুশ ইনের জন্য আনা ব্যক্তিদের সরিয়ে নেওয়ার দাবি জানায় বিজিবি।

শেষ পর্যন্ত বিএসএফ তাদের নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরে যায়। বিকেলে সীমান্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয় বলে জানান স্থানীয়রা।

প্রসঙ্গত, চলতি মাসে এর আগে জেলার গোমস্তাপুর সীমান্তে তিন দফায় ৪৪ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেও ব্যর্থ হয় বিএসএফ।

মন্তব্য

জাতীয়
There are glimpses of floods in four districts of the country

দেশে চার জেলায় বন্যার আভাস

দেশে চার জেলায় বন্যার আভাস ফাইল ছবি

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশজুড়ে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ৪ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এ সময়ে কয়েকটি জেলার নদ-নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। শনিবার (২০ জুন) এক বিজ্ঞপ্তিতে এমন আশঙ্কার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী পাঁচ দিন দেশের অভ্যন্তরে রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী ৫ দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। সেই সঙ্গে আগামী ৩ দিন গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী ২ দিন তা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, যা আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। ফলে এই সময়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদীগুলোর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এই অবস্থায় আগামী ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় এসব নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, জিঞ্জিরাম ও কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। পাশাপাশি ভুগাই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। পাশাপাশি এই সময়ে নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় এসব নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট বিভাগের সারিগোয়াইন ও খোয়াই নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি যাদুকাটা, মনু ও ধলাই নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিনে এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এছাড়া গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের মুহুরী ও সাঙ্গু নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সেলোনিয়া গোমতী, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। আগামী ৩ দিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মন্তব্য

জাতীয়
Dhaka Pabna route direct train to start in August Bridges Minister

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : সেতুমন্ত্রী

আগস্টে ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু হবে : সেতুমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চালু কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। ‎ শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ‎

সেতুমন্ত্রী বলেন, আগস্টের মধ্যে ঢাকা-পাবনা একটা রেল চালু করতে চলেছি। লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত আছে। আমাদের কোচ আসছে। আগামী মাসে আমরা কিছু কোচ পেয়ে যাব এবং কোচ পেলেই প্রথমেই আমরা দুটি লাইন চালু করছি। একটা হচ্ছে ঢাকা-পাবনা। পরবর্তীটা ঢাকা-খুলনা।

তিনি বলেন, আমি খুলনার মানুষ। আমি মনে করেছি ঢাকা-পাবনার অগ্রাধিকারটা অনেক বেশি। কারণ সাফারিংটাও তাদের বেশি। তো নিশ্চয়ই পাবনারটা আগে হচ্ছে, তারপরে খুলনারটা চালু হচ্ছে।

পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য ও জনসেবার স্বার্থে পরিবহন খাতকে সুশৃঙ্খল করা জরুরি। এ ক্ষেত্রে মালিক ও শ্রমিক—উভয় পক্ষের সহযোগিতা পাচ্ছে সরকার। পরিবহন সেক্টরের শৃঙ্খলা দরকার। এখন সে শৃঙ্খলাটা কীভাবে হবে, পরিবহন সেক্টরের সাথে যারা যুক্ত আছে তাদেরকে নিয়েই করতে হবে। বিচ্ছিন্নভাবে না। পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোও বর্তমান বিশৃঙ্খল অবস্থা থেকে উত্তরণ চায়। তাদের সর্বাত্মক সহযোগিতা আমরা পাচ্ছি। তারাও একটা আমূল পরিবর্তন চায়, একটা শৃঙ্খলা চায়, একটা জবাবদিহিতার মধ্যেও থাকতে চায়।

সরকার একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের বহুমাত্রিক (মাল্টিমোডাল) যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমার বিশ্বাস একটি মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থা, যেটা আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত এবং স্বীকৃত, সেটি হয়তো বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন হতে চলেছে।

পাবনার যোগাযোগ অবকাঠামো উন্নয়নের দাবির বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রকল্পের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি বলেন, একটা ডিপিপি প্রণয়ন বলেন—এগুলো একটা প্রকল্পের প্রাথমিক ধাপ। সেটি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে এবং অনুসরণ করে চলছে। নিশ্চয়ই যেহেতু পাবনাবাসীর দাবি একটা বৃহত্তর জনস্বার্থে, সামষ্টিক স্বার্থে। ডেফিনেটলি এটা বর্তমান সরকারের অঙ্গীকার। আমি যেহেতু যোগাযোগ ব্যবস্থাপনাটা দেখছি—রেল, সড়ক এবং নৌ। সেখানে নৌ এবং সড়ক দুটোরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা সমন্বয় করে ইতোমধ্যে আমরা অগ্রসর করছি। আমার বিশ্বাস দ্রুততম সময়ের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে ওই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকার গ্রহণ করবে।

এ সময় পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য

জাতীয়
4 people died while trying to rescue goats that fell into an abandoned pit in Tangail

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে ৪ জনের মৃত্যু ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কূপে পড়া একটি ছাগল উদ্ধার করতে নেমে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার গারো জনপদ জলই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাবা বাবুল হাদিমা (৪৮), ছেলে নেইমার ম্রং, বাবুল হাদিমার শ্যালক রতন নকরেক (২৬) ও ভগ্নিপতি গাব্রিয়েল সাংমা (৪২)।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক এ খবরটি নিশ্চিত করেন।

গারো আদিবাসী নেতা ইউজিন নকরেক জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাবুল হাদিমার একটি ছাগল বাড়ির নিকটস্থ একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ছাগলটি তোলার জন্য বাবুল হাদিমার স্কুলপডুয়া ছেলে নেইমার প্রথম কূপে নামে। কিন্তু তার সাড়াশব্দ না পেয়ে কূপে নামেন রতন। একপর্যায়ে তারও সাড়া না মেলায় কূপে নামেন গাব্রিয়েল। কিন্তু এদের কারও কোনো সাড়া না পাওয়ায় সবার শেষে নামেন বাবুল হাদিমা। তিনিও কূপ থেকে না উঠলে প্রতিবেশীদের মনে সন্দেহ হয়।

গ্রামের সুসাং সাংমা জানান, এরপর মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনার দুই ঘণ্টা পর কূপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

এলাকার ইউপি সদস্য হাসমত আলী জানান, পুরোনো কূপে ময়লা-আবর্জনা ফেলায় সেখানে সম্ভবত গ্যাসের সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান স্থানীয়রা।

মন্তব্য

জাতীয়
All must work in unison Local Government Minister
উন্নয়ন পরিকল্পনা ও নতুন প্রকল্পে প্রাণচাঞ্চল্য

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং মতবিনিময় সভার মধ্য দিয়ে শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জে ব্যস্ত সময় পার করেন তিনি।

সফরের শুরুতে স্থানীয় সরকার মন্ত্রী মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে দুই তলা বিশিষ্ট গ্রামীণ মার্কেট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি গজারিয়া উপজেলার আওতাধীন ব্র্যাক অফিস–ইমামপুর ইউনিয়ন পরিষদ সড়কের চেইনেজ ০ থেকে ২০০০ মিটার পর্যন্ত পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরবর্তীতে মন্ত্রী মুন্সীগঞ্জ পৌরসভার ইসলামপুর এলাকার কাঠেরপুল পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে সেতুটির বর্তমান অবস্থা, প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সেখানে একটি সেতু প্রতিষ্ঠার ঘোষণা দেন। পরে তিনি জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এরপর মুন্সীগঞ্জ সার্কিট হাউজে জেলার অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সকলের অধিকার নিশ্চিত করার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফিরে ‘I Have a Plan’ ঘোষণা করেছিলেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই উন্নয়ন কর্মযজ্ঞ শুরু করেছেন। তিনি তার পিতা-মাতার দেখানো পথে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।

মুন্সীগঞ্জবাসীর উদ্দেশে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে তিনি সমন্বিত প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং উন্নয়ন কার্যক্রমে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং দেশের বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের কতিপয় সংসদ সদস্য।

মন্তব্য

জাতীয়
Members of the thief gang were arrested in the activities of Ansar members at MAG Osmani Medical College Hospital

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় চোর চক্রের সদস্য আটক

এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় চোর চক্রের সদস্য আটক ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের সতর্কতা, সাহসিকতা ও তাৎক্ষণিক তৎপরতায় চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট সোপর্দ করা হয়।

গত শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে হাসপাতালের পুরাতন ভবনের ৫ম তলার ২১ নম্বর শিশু ওয়ার্ডে এক রোগীর স্বজনের ব্যাগ থেকে সুকৌশলে একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে চোর চক্রের কয়েকজন সদস্য।

ঘটনার সময় ভুক্তভোগী বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে চোর চক্রের সদস্যরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে হাসপাতালে টহলরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের ধাওয়া করেন।

আনসার সদস্যদের দ্রুত ও সাহসী ধাওয়ার মুখে চক্রের কয়েকজন সদস্য অন্ধকার ও ভিড়ের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হলেও পুরাতন ভবনের ৫ম তলার গেইট সংলগ্ন এলাকা থেকে মোঃ সোহেল মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হন আনসার সদস্যরা। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনটি চক্রের অন্য এক সদস্যের কাছে ছিল, যিনি পালিয়ে যেতে সক্ষম হন।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে আনসার সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এরপর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলে তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সদর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন পিসি মোঃ ফারুক হোসেন। অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন আনসার সদস্য মোঃ আফজাল হোসেন এবং মোঃ নজরুল ইসলাম। তাদের সাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীল পদক্ষেপের ফলে চোর চক্রের এক সদস্যকে আটক করা সম্ভব হয়েছে এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের দায়িত্বশীলতা, সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতার ভূয়সী প্রশংসা করেন।

তারা জানান, আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপের ফলে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে এবং হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দিকনির্দেশনায় বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, হাসপাতাল ও জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং জনসেবায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব

পালন করে যাচ্ছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চোর চক্রের সদস্য আটক করার এ ঘটনাটি বাহিনীর সতর্কতা, সাহসিকতা ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

মন্তব্য

জাতীয়
What the Prime Minister did in 3 months others could not have done in 3 years State Minister Tuku

প্রধানমন্ত্রী ৩ মাসে যা করেছেন অন্যরা ৩ বছরেও তা পারত না: প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রী ৩ মাসে যা করেছেন অন্যরা ৩ বছরেও তা পারত না: প্রতিমন্ত্রী টুকু মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী দেশ ও জনগণের কল্যাণে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত অফিস করেন এবং এই তিন মাসে তিনি যে অভূতপূর্ব কাজ করেছেন, অন্য কেউ ক্ষমতায় থাকলে তিন বছরেও তা করতে পারত না।

শনিবার (২০ জুন) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির প্রয়াত সভাপতি জাহাঙ্গীর হোসেনের স্মরণে আয়োজিত এক ভাবগম্ভীর শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যকালে বিগত আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে সালাউদ্দিন টুকু বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যে পরিমাণ জুলুম ও নির্যাতন চালিয়েছে, তার নজির পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই দীর্ঘ সময়ে সবচেয়ে বেশি রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার এবং গত ১৭ বছর ধরে বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের ওপর ব্যাপক নিপীড়ন চালানো হয়েছে।

তিনি দাবি করেন, বাংলাদেশের সব পর্যায়ের নেতা-কর্মীই কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছেন এবং জেলা-উপজেলা লেভেলের মধ্যে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছেন গোপালপুর ও ভূঞাপুরের মানুষ।

তিনি দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে আরও বলেন, বর্তমানে দেশ এবং দল দুই জায়গাতেই নানা ধরনের গভীর ষড়যন্ত্র চলছে এবং চক্রান্তের মাধ্যমে দলের ভেতর বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি মনে করিয়ে দেন, তাঁরা সবাই জিয়া পরিবারের লোক এবং দলের সবাইকে তিনি নিজের পরিবারের সদস্য মনে করেন। তাই যেকোনো ধরনের অভ্যন্তরীণ বা বাহ্যিক ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সুদৃঢ় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। এছাড়া স্মরণসভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

মন্তব্য

p
উপরে