ফাইজার ও মর্ডানা দাবি করছে, তাদের করোনা টিকা ৯৫ শতাংশ কার্যকর। অন্যদিকে, অক্সফোর্ডের টিকা ৭০ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর বলা হচ্ছে।
কার্যকারিতার এই হার কী অর্থ বহন করে- সে বিষয়ে একটি বিশ্লেষণ প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক টাইমস-এ। গত মাসে প্রকাশিত ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ফাইজার ও মডার্নার টিকার কার্যকারিতা নির্ধারণের পদ্ধতি।
প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই টিকা ৯৫ শতাংশ কার্যকর মানে এই নয় যে, বাস্তবে ১০০ জন টিকা গ্রহিতার মধ্যে ৯৫ জন করোনা থেকে সুরক্ষা পাবেন। বাস্তবে সুরক্ষা পাওয়া মানুষের হার অনেক কমও হতে পারে।
নিউজবাংলার পাঠকদের জন্য প্রতিবেদনটি বাংলায় ভাষান্তর করেছেন মেহরিন জাহান।
করোনাভাইরাসকে হারানোর দৌড়ে এগিয়ে থাকা টিকাগুলো প্রত্যাশার চেয়েও ভালো করেছে। ফাইজার ও মডার্না এরই মধ্যে ঘোষণা দিয়েছে, তাদের টিকা করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকর। মডার্না তাদের কার্যক্ষমতার হার জানিয়েছে ৯৪.৫ শতাংশ। আর রাশিয়ার স্পুৎনিক টিকার উৎপাদক প্রতিষ্ঠানের দাবি, তাদের টিকা ৯০ শতাংশেরও বেশি কার্যকর।
যুক্তরাষ্ট্রের চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠান মায়ো ক্লিনিকের টিকা গবেষক ডা. গ্রেগরি পোলান্ড যেমনটি বলছিলেন, ‘এরা সব হিসাব নিকাশই পাল্টে দিয়েছে। আমরা তো কেবল ৫০ থেকে ৭০ শতাংশ কার্যকারিতা আশা করেছিলাম।’
এমনকি দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনও (এফডিএ) ঘোষণা দিয়েছিল, ৫০ শতাংশ কার্যকারিতা দেখাতে পারলেই জরুরি ব্যবহারের জন্য টিকা অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হবে।
খবরের শিরোনাম দেখলে মনে হতেই পারে, এই টিকা পাওয়া প্রতি ১০০ জনের ৯৫ জনই করোনা থেকে সুরক্ষা পাবেন। তবে টিকাগুলোর ট্রায়ালের ওপর ভিত্তি করে পাওয়া ফল আর বাস্তব এক নয়। বাস্তবে এসব টিকা কেমন কাজ করবে তা নির্ভর করছে এমন অনেক বিষয়ের ওপর, যেগুলো এখনো পরিষ্কার নয়- যেমন, টিকা দেয়া ব্যক্তি উপসর্গহীন করোনায় আক্রান্ত হবেন কি না অথবা কতজন টিকা পাবেন ইত্যাদি।
এখানে এসব টিকা আসলে কতটা কার্যকর- তা বিশ্লেষণ করা হয়েছে।
টিকা ৯৫ শতাংশ কার্যকর- বলতে কোম্পানিগুলো আসলে কী বোঝায়?
টিকার ট্রায়ালের মৌলিক হিসাব-নিকাশগুলো দাঁড়িয়ে আছে এক শতকের বেশি আগে পরিসংখ্যানবিদদের বের করা হিসাবের ওপর। গবেষকেরা দুটি গ্রুপকে ট্রায়ালের আওতায় নেন- যাদের এক গ্রুপকে দেয়া হয় সত্যিকারের টিকা, আরেকটি গ্রুপকে টিকাসদৃশ প্লাসেবো। এরপর তারা স্বেচ্ছাসেবীদের অসুস্থ হওয়ার অপেক্ষায় থাকেন এবং কোন গ্রুপ থেকে কতজন আক্রান্ত হলেন- সেটি পর্যবেক্ষণ করেন।
যেমন, ফাইজার তাদের টিকার ট্রায়ালের জন্য ৪৩ হাজার ৬৬১ জন স্বেচ্ছাসেবীকে বেছে নিয়েছিল। তাদের মধ্যে উপসর্গ নিয়ে আসা ১৭০ জনের মধ্যে পরে করোনা শনাক্ত হয়। এই ১৭০ জনের মধ্যে ১৬২ জনই ছিলেন প্লাসেবো গ্রুপের, অর্থাৎ তারা আসল টিকা পাননি। মাত্র আট জন আসল টিকা পাওয়ার পরেও আক্রান্ত বলে শনাক্ত হন।
এই সংখ্যার ভিত্তিতে ফাইজারের গবেষকেরা দুই গ্রুপের স্বেচ্ছাসেবীদের অসুস্থ হওয়ার হার নির্ধারণ করেছেন। দুটি সংখ্যাই বেশ কম, তবে এর মধ্যে টিকা না পেয়ে আক্রান্ত হওয়ার হারটি টিকা পেয়ে আক্রান্তের হারের চেয়ে অনেক বেশি। এরপর গবেষকেরা দুই অংশের হারের আপেক্ষিক পার্থক্য বের করেছেন। এই পার্থক্যকে সংখ্যাগত মানে নির্ধারণ করা হয়, গবেষকেরা যাকে টিকার ‘এফিকেসি’ বা কার্যক্ষমতা বলেন। দুই গ্রুপে আক্রান্তের হার যদি একই হয়, তাহলে এফিকেসি হবে শূন্য। আবার আক্রান্ত ব্যক্তিদের কেউই যদি টিকা না পেয়ে থাকতেন, অর্থাৎ তারা সবাই যদি প্লাসেবো গ্রুপের হতেন, তাহলে টিকার এফিকেসি হতো ১০০ শতাংশ।
এভাবে ৯৫ শতাংশ কার্যক্ষম হওয়ার হিসাবটি বেশ শক্ত একটি প্রমাণ যে, টিকা ভালোভাবেই কাজ করছে। তবে এই টিকা নেয়ার পরেও অসুস্থ হওয়ার আশঙ্কা কতটুকু- তা কিন্তু ওই সংখ্যা দিয়ে নিশ্চিত হওয়া যায় না। এমনকি টিকা কোভিড-১৯ সংক্রমণ কমাতে কতটা ভালোভাবে কার্যকর হবে তাও বলা যায় না।
কার্যক্ষমতা (এফিকেসি) ও কার্যকারিতার (ইফেক্টিভনেস) ফারাক
কার্যক্ষমতা আর কার্যকারিতা একে অপরের সঙ্গে সম্পর্কিত, তবে দুটি বিষয় এক নয়। এমনকি টিকা বিশেষজ্ঞরাও স্বীকার করেন দুটিকে গুলিয়ে ফেলা ঠিক নয়। কার্যক্ষমতা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে পাওয়া একটা পরিমাপক মাত্র। অন্যদিকে, জনস হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের সংক্রমণ বিশেষজ্ঞ নাওয়ার বার-জিভের মতে, ‘কার্যকারিতা নির্ভর করে বাস্তব প্রয়োগে টিকা কতটা কাজ করছে তার ওপর।’
এটা হতে পারে, ক্লিনিক্যাল ট্রায়ালের কার্যক্ষমতা টিকার বাস্তব কার্যকারিতার সঙ্গে পুরোপুরি মিলে যাবে। তবে আগে বিভিন্ন রোগের টিকার ইতিহাস ঘাটলে দেখা যায়, ক্লিনিক্যাল ট্রায়ালের চেয়ে বাস্তব কার্যকারিতা বেশ কম।
ট্রায়াল আর বাস্তবের এই গড়মিলের কারণ হচ্ছে, ট্রায়ালে অংশ নেয়া স্বেচ্ছাসেবীরা বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন না। যেমন, বাস্তবে অনেকেরই নানা গুরুতর রোগ থাকে, যেগুলো শরীরে টিকার সুরক্ষা দেয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।
এ কারণে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সবসময়ই অনুমোদন পাওয়া টিকার কার্যকারিতার ওপর নজরদারি বজায় রাখে। সংস্থাটি সম্প্রতি জানিয়েছে, করোনার টিকাগুলোর কার্যকারিতা নিয়েও তারা গবেষণা অব্যাহত রাখবে। এর ফলে টিকা পাওয়া ও না পাওয়া মানুষের স্বাস্থ্য পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণের সুযোগ তৈরি হবে।
এই টিকাগুলো আসলে কী করতে সক্ষম?
ফাইজার ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো তাদের ক্লিনিক্যাল ট্রায়াল এমনভাবে সাজিয়েছিল যেখানে দেখা হয়েছে, টিকা মানুষকে করোনা আক্রান্ত হওয়া ঠেকাতে পারে কিনা। স্বেচ্ছাসেবীদের মধ্যে জ্বর বা কাশির মতো উপসর্গ দেখা গেলেই কেবল তাদের করোনা পরীক্ষা করা হয়েছে।
কিন্তু এমন অসংখ্য প্রমাণ পাওয়া গেছে, যেসব ক্ষেত্রে দেখা গেছে কোনো উপসর্গ ছাড়াই করোনা সংক্রমণ ঘটতে পারে। ফলে এটা হতেই পারে যে, ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়া আরও অনেকে টিকা পাওয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছিলেন, কিন্তু উপসর্গ না থাকায় তা জানা যায়নি। আর এমন ঘটে থাকলে তাদের কেউ ওই ৯৫ শতাংশ কার্যক্ষমতার হিসাব নির্ধারণ প্রক্রিয়ায় বিবেচিত হননি।
উপসর্গহীন করোনা আক্রান্তরা অজান্তেই অন্যদের মধ্যে ভাইরাস ছড়ান। কিছু গবেষণায় দেখা গেছে, উপসর্গহীনদের দেহে কম সংখ্যক ভাইরাস তৈরি হয়। এ কারণে তাদের কাছ থেকে অন্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম, যেটা উপসর্গসহ আক্রান্তদের ক্ষেত্রে বেশি। কিন্তু টিকা নেয়ার পর নিজেকে সুরক্ষিত ভেবে মানুষ যদি মাস্ক ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থা এড়িয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়ায় তাহলে উপসর্গহীনদের কাছ থেকে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে।
ডা. বার জিভের আশঙ্কা, ‘এ রকম ধোয়াশাপূর্ণ অবস্থায় পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে।’
এই টিকা কি আসলেই করোনা মহামারিতে লাগাম পরাবে?
টিকা শুধু গ্রহিতাকেই সুরক্ষা দেয় তা নয়, এটি ভাইরাস বিস্তারের গতিও কমায়। এভাবে ধীরে ধীরে আক্রান্তের হার কমিয়ে আনে ও গোটা অঞ্চলকেই এক সময়ে সুরক্ষিত করে ফেলে।
বিজ্ঞানীরা বড় পরিসরে এমন কার্যকারিতাকেই টিকার সামগ্রিক প্রভাব হিসেবে গণ্য করেন। গুটি বসন্তের টিকার ক্ষেত্রে এ ধরনের ব্যাপক প্রভাব দেখা গিয়েছিল, যে কারণে ১৯৭০ এর দশকে ভাইরাসটি একদম হারিয়ে যায়। তবে ক্লিনিক্যাল ট্রায়ালে উচ্চ কার্যক্ষমতা দেখানো টিকাও বাস্তবে ততটা ভালো ফল দিতে নাও পারে, যদি সেটি অল্প কিছু মানুষে প্রয়োগ করা হয়।
ইয়েল স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক এ. ডেভিড পালটিয়েল যেমনটি বলছিলেন, ‘টিকা কখনও প্রাণ বাঁচায় না, প্রাণ বাঁচে টিকাদান কর্মসূচির মাধ্যমে।’
অধ্যাপক পালটিয়েল ও তার দল হেলথ অ্যাফেয়ার্স জার্নালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে তারা কার্যক্ষমতার হিসাবে উচ্চ থেকে নিম্ন মাত্রার টিকাগুলোর একটি মডেল দেখিয়েছেন। পাশাপাশি তারা করোনার এই বৈশ্বিক মহামারির মধ্যে কত দ্রুত ও বড় পরিসরে টিকাগুলো সরবরাহ হবে সে বিষয়টিও বিবেচনায় নিয়েছেন।
অধ্যাপক পালটিয়েল বলছেন, তাদের গবেষণার ফল উদ্বেগজনক। তিনি এবং তার সহকর্মীরা দেখিয়েছেন, সংক্রমণ, হাসপাতালে ভর্তি ও মৃত্যু হার কমানোর ক্ষেত্রে টিকার কার্যক্ষমতা ততটুকুই হবে, যতটুকু টিকাদান কমসূচি চলবে।
অধ্যাপক পালটিয়েল সতর্ক করে বলছেন, ‘সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য টিকার চেয়ে টিকা বিতরণ ব্যবস্থাপনাই বড় ভূমিকা রাখবে।’
ছবি: সংগৃহীত
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিরল জেনেটিক রোগ 'উইলসন ডিজিজ'-এ আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন দুই সহোদর শুভ ওঝা (২২) ও চয়ন ওঝা (১৫)। দীর্ঘদিন ধরে এই মরণব্যাধির সাথে লড়াই করতে গিয়ে অর্থাভাবে তাদের চিকিৎসা এখন বন্ধের পথে। উপজেলার ঘটিচোরা (সবুজনগর) গ্রামের এই অসহায় পরিবারটি এখন সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা কামনা করছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে বড় ভাই শুভ ওঝার শরীরে এবং ৩ বছর আগে ছোট ভাই চয়ন ওঝার শরীরে এই বিরল রোগটি শনাক্ত হয়। উন্নত চিকিৎসার আশায় ধারদেনা করে বড় ছেলেকে ভারতের ভেলোরে নেওয়া হয়েছিল। সেখানে কিছুদিন চিকিৎসা চললেও করোনা মহামারি ও চরম আর্থিক সংকটের কারণে তা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে ছোট ভাই চয়নও একই রোগে আক্রান্ত হলে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে।
দিনমজুর বাবা সংকর ওঝা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “দুই ছেলের চিকিৎসায় আমরা সর্বস্ব হারিয়েছি। বড় ছেলে বিছানালগ্ন। এখন অভাবের সংসারে প্রতিদিনের ওষুধ কেনাই দায় হয়ে পড়েছে। মানুষের মানবিক সহায়তা ছাড়া তাদের বাঁচিয়ে রাখা আমার পক্ষে অসম্ভব।"
ওই পরিবারের সাথে যোগাযোগ ও সহায়তার জন্য ফোন করতে পারেন ০১৭২৮১৯৭৪৫২ এই নাম্বারে। আর সহয়তা পাঠাতে ব্যবহার করতে পারেন বিকাশ ০১৭২৮১৯৭৪৫২ নাম্বারটি।
পরিবারের দাবি, সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে দুই ভাইয়ের শারীরিক অবস্থার আরও অবনতি রোধ করা সম্ভব। এই দুই ভাইয়ের প্রাণ বাঁচাতে বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসা জরুরি।
লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম। ছবি: সংগৃহীত
বিয়েতে ‘আনন্দ-ফুর্তির’ নামে অতিরিক্ত অর্থ অপচয় ও বিত্ত-বৈভবের প্রদর্শনী বন্ধ করতে অতিথি সংখ্যা ১০০ জনের বেশি হলে প্রতি অতিরিক্ত অতিথির জন্য ১০০০ টাকা করে বিশেষ ট্যাক্স বা কর নির্ধারণের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম।
এই সংসদ সদস্যের এমন দাবি সংবলিত একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যা দেশজুড়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত শুক্রবার (২৬ জুন) রাজধানীতে আয়োজিত একটি সামাজিক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এই সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করেন। ভিডিওতে তীব্র ক্ষোভ প্রকাশ করে তাঁকে বলতে শোনা যায়, দেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, বিশেষ করে বিয়েশাদিতে বর্তমানে যে পরিমাণ অর্থের অপচয় করা হচ্ছে, তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে।
আলোচনা সভায় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বিয়ের নানাবিধ অনুষ্ঠানকে ‘অশ্লীল প্রদর্শনী’ হিসেবে অভিহিত করে বলেন, আজকাল বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানে নাচের মহড়ার জন্য পেশাদার কোরিওগ্রাফার এনে এক মাস পর্যন্ত ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হয়। এসব জাঁকজমকপূর্ণ আয়োজনে লাখ লাখ টাকা অপব্যয় করা হচ্ছে এবং নাচ-গানের অনুষ্ঠানগুলোতে হাজার হাজার মানুষ এসে অংশগ্রহণ করছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, আমন্ত্রিত অতিথিরা এসব অনুষ্ঠানে যে পরিমাণ খাবার খান, তার অর্ধেকেরও বেশি অপচয় হয়ে ডাস্টবিনে চলে যায়, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এই অনাকাঙ্ক্ষিত অপচয়কে যেকোনো মূল্যে বন্ধ করতে হবে।
এই সংকট নিরসনে অতীত আইনি কাঠামোর কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, বিগত সময়ে দেশে একটি কার্যকর ‘অতিথি নিয়ন্ত্রণ আইন’ ছিল, যেখানে নির্দিষ্ট সীমার বেশি অতিথি আপ্যায়ন করলেই সেখানে কঠোর ট্যাক্স বা জরিমানা আদায়ের নিয়ম রাখা হয়েছিল। সেই আইনের আদলে নতুন প্রস্তাব পেশ করে এই সংসদ সদস্য বলেন, বর্তমান প্রেক্ষাপটে সরকারের উচিত বিয়ের অনুষ্ঠানে ১০০ জন অতিথির বাইরে প্রতিজন অতিরিক্ত অতিথির জন্য বাধ্যতামূলকভাবে ১০০০ টাকা করে রাষ্ট্রীয় ট্যাক্স নির্ধারণ করা।
তিনি পূর্বের অর্থনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে দাবি করেন, যদি সামাজিক ক্ষেত্রে এই বিশাল অপচয়টা আইন করে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়, তবে দেশের বাজারে কৃত্রিম চাপ কমবে এবং একদিনের ব্যবধানেই সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম অন্তত ১০ শতাংশ কমে আসবে।
উল্লেখ্য, এর আগে গত ২২ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নিয়েও সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম বিয়ে ও গায়েহলুদের অতিরিক্ত খরচ বন্ধে অতীতের সেই অতিথি নিয়ন্ত্রণ আইনটি অবিলম্বে কার্যকর করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছিলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সফরের ফলে দুই বন্ধুপ্রতিম দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রী ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন এবং বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রস্তাবটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠার পর নতুন সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করেছে। একই সঙ্গে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করেছে।
তিনি জানান, সফরকালে বিশেষ করে চীনের সঙ্গে ১৭টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মালয়েশিয়া ও চীন বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে, যা এ ইস্যুতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফরের আগে বা পরে জনসমাগমনির্ভর সংবর্ধনার প্রচলিত সংস্কৃতি পরিহার করে রাষ্ট্র পরিচালনায় সংযম, দায়িত্বশীলতা ও জনবান্ধব রাজনৈতিক চর্চার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই উদ্যোগ দেশের রাজনৈতিক সংস্কৃতিকে আরও ইতিবাচক ও আধুনিক ধারায় এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে অর্জিত সমঝোতা ও সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বৈদেশিক বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
ছবি: সংগৃহীত
নদীর জল, দিগন্ত বিস্তৃত সবুজ আর রূপালি ঢেউয়ের মায়াজালে ঘেরা এক জনপদ কিশোরগঞ্জের অষ্টগ্রাম। তবে কেবল প্রাকৃতিক সৌন্দর্যই নয়, ঐতিহ্যবাহী পনিরের সাথে এই হাওর উপজেলার আরেকটি বড় পরিচয় জড়িয়ে আছে এক অনন্য স্বাদ ও সুবাসে। শত বছরের প্রাচীন এই 'হোয়াইট গোল্ড' বা সাদা সোনা আজ দেশজুড়ে প্রশংসিত।
গত বছর এই পনির পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের অমূল্য স্বীকৃতি, যা এই শিল্পকে নিয়ে গেছে এক আন্তর্জাতিক উচ্চতায়। কিন্তু এই জৌলুসের আড়ালে অষ্টগ্রামের পনির কারিগর ও ব্যবসায়ীদের দিন কাটছে চরম সংকট আর অস্তিত্বের লড়াইয়ে। বাইরে থেকে যা উৎসবমুখর মনে হয়, ভেতরের বাস্তব চিত্রটা আসলে নানাবিধ সমস্যায় জর্জরিত।
অষ্টগ্রামের পনিরের মূল প্রাণ হলো খাঁটি দুধ। সাধারণ মানুষের মধ্যে একটি প্রচলিত ধারণা রয়েছে যে এই পনির বুঝি কেবল মহিষের দুধ দিয়ে তৈরি। ঐতিহাসিকভাবে মহিষের দুধের পনিরের সুখ্যাতি থাকলেও, বর্তমানে চারণভূমি হ্রাসের কারণে হাওরে মহিষের সংখ্যা বেশ কম। ফলে এখন অষ্টগ্রামের পনিরের সিংহভাগই উৎপাদিত হয় গরুর খাঁটি দুধ থেকে। এই পনিরের উৎপাদন ও গবাদিপশু পালনের সাথে জড়িয়ে আছে হাওরের এক অদ্ভুত ঋতুচক্র।
শুকনো মৌসুমে যখন মাইলের পর মাইল চোখ জুড়ানো সবুজ মাঠ জেগে ওঠে, তখন পশুখাদ্য বা চারণভূমির কোনো অভাব থাকে না। চারদিকে তখন দুধের প্রাচুর্য দেখা যায়। কিন্তু বিপত্তি বাঁধে বর্ষাকালে। বর্ষার উত্তাল জলরাশি যখন পুরো হাওরকে গ্রাস করে, তখন চারণভূমির তীব্র সংকট দেখা দেয়। চারিদিকে শুধু পানি থাকায় গবাদিপশু নিয়ে কৃষকদের চরম বিপাকে পড়তে হয়, যার সরাসরি প্রভাব গিয়ে পড়ে পনিরের বাজারে।
বর্ষার এই সংকটের কারণে বছরের একটি দীর্ঘ সময়জুড়ে এখানে তীব্র কাঁচা দুধের সংকট দেখা দেয়। ফলে দুধের দাম বেড়ে যাওয়ায় পনির উৎপাদনের খরচও হয়ে যায় আকাশচুম্বী। এই প্রাকৃতিক সংকটের সাথে যোগ হয়েছে কারিগর ও ব্যবসায়ীদের আর্থিক অসচ্ছলতা। বংশানুক্রমিকভাবে এই পেশা ধরে রাখলেও অর্থনৈতিকভাবে তারা অত্যন্ত প্রান্তিক। পুঁজির অভাব এবং সহজ শর্তে ব্যাংক ঋণ বা সরকারি আর্থিক প্রণোদনা না থাকায় অনেকেই এই ঐতিহ্যবাহী পেশা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন; কেউ কেউ বাধ্য হচ্ছেন পেশা পরিবর্তন করতে।
অর্থনৈতিক সংকটের পাশাপাশি বাজারজাতকরণ ও আধুনিকায়নের সমস্যাও এই শিল্পকে দারুণভাবে পিছিয়ে রেখেছে। সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছানোর মতো আধুনিক সাপ্লাই চেইন বা ই-কমার্স নেটওয়ার্ক এখনো এখানে গড়ে ওঠেনি। ফলে মধ্যস্বত্বভোগী বা ফড়িয়াদের হাতে পড়ে প্রকৃত কারিগররা প্রায়শই ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন।
এর চেয়েও বড় জটিলতা দেখা দেয় পনির সংরক্ষণের ক্ষেত্রে। কাঁচা দুধে তৈরি এই পনির অত্যন্ত পচনশীল ও সংবেদনশীল। এটি নির্দিষ্ট তাপমাত্রায় বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ করতে হয়। অথচ দুর্গম এই হাওর অঞ্চলে পনির সংরক্ষণে সরকারি বা বেসরকারি উদ্যোগে এখনও পর্যন্ত কোনো হিমাগার গড়ে ওঠেনি। ফলে যোগাযোগ বিচ্ছিন্নতা বা প্রাকৃতিক দুর্যোগের সময়ে পনির নষ্ট হয়ে ব্যবসায়ীদের কোটি টাকার লোকসান গুনতে হয়।
দীর্ঘ পঞ্চাশ বছর পনির ব্যবসার সাথে জড়িত অষ্টগ্রামের তোরাব আলী এই প্রতিনিধিকে ক্ষোভ ও আক্ষেপের সুরে জানান, ”পনিরের জিআই স্বীকৃতি পাওয়ার পর আমাদের আনন্দ হয়েছিল ঠিকই, কিন্তু এই স্বীকৃতি কেবল কাগজে-কলমেই রয়ে গেছে। এই স্বীকৃতির পর বাস্তবে এ পর্যন্ত আমরা তেমন কোনো সুযোগ-সুবিধা বা সরকারি সাহায্য পাইনি। চারণভূমি আর হিমাগারের অভাবে দিন দিন পঙ্গু হয়ে যাচ্ছি।" ঐতিহ্যবাহী এই পেশাকে টিকিয়ে রাখতে দ্রুত সরকারের কার্যকর ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা বলেন, "আমরা পনিরের এই প্রাচীন ঐতিহ্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন। ইতিমধ্যেই পনির ব্যবসায়ীদের সাথে সরাসরি কথা বলে তাদের বিদ্যমান সমস্যা এবং বিভিন্ন চাহিদার কথা বিস্তারিত লিখিতভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচাতে দ্রুতই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
জিআই স্বীকৃতি পাওয়ার পর অষ্টগ্রামের পনির এখন শুধু কিশোরগঞ্জের নয়, পুরো বাংলাদেশের এক অনন্য গৌরব। তবে এই আন্তর্জাতিক সিলমোহর তখনই সার্থক হবে, যখন এই শিল্পের পেছনের মানুষগুলোর মুখে হাসি ফুটবে। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হলে বর্ষাকালের জন্য বিকল্প পশুখাদ্যের (যেমন সাইলেজ বা উন্নত খড়) ব্যবস্থা, সরকারি উদ্যোগে আধুনিক হিমাগার স্থাপন, কারিগরদের জন্য জামানতবিহীন স্বল্প সুদে ঋণের ব্যবস্থা এবং সরাসরি বাজারজাতকরণের সুযোগ তৈরি করা অত্যন্ত জরুরি। সরকারি সুদূরপ্রসারী পৃষ্ঠপোষকতা আর আধুনিক উদ্যোগই পারে শত বছরের এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রেখে বিশ্বমঞ্চে নতুন করে এগিয়ে নিয়ে যেতে।
ছবি: নিউজবাংলা
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী এলাকায় একটি নারী পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) সকালে কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মারা যাওয়া এক নারী শ্রমিককে স্মরণ করে আয়োজিত মিলাদ মাহফিল উপলক্ষে সকালে বিপুলসংখ্যক শ্রমিক কারখানার সামনে জড়ো হন। একপর্যায়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ তিন দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকদের অভিযোগ, পুলিশ এ সময় লাঠিচার্জও করে। সংঘর্ষে অন্তত ১২ জন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কালার অ্যান্ড কোং লিমিটেডের পরিচালক (প্রশাসন) শহিদুল ইসলাম জানান, কয়েক দিন আগে মারা যাওয়া নারী শ্রমিককে স্মরণ করে আয়োজিত মিলাদ মাহফিলকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সেটি উত্তেজনায় রূপ নেয়।
শিল্প পুলিশের কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।
উদ্ভূত পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নিরাপত্তা ও সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখার স্বার্থে কারখানায় দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের একটি বড় ধরনের প্রচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)। শনিবার (২৭ জুন) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের তেলিয়াপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ১৯৮২ নম্বর মেইন পিলারের ১১-এস সাব-পিলার সংলগ্ন জিরো লাইনে এই পুশ-ইনের চেষ্টা চালানো হয়। গভীর রাতের অন্ধকারে বিএসএফ সীমান্তে তাদের সিকিউরিটি লাইট বন্ধ করে দিয়ে অজ্ঞাতসংখ্যক ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
এ সময় ৫৫ বিজিবির একটি ক্ষিপ্র টহলদল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অনুপ্রবেশের সেই প্রচেষ্টা জিরো লাইনেই প্রতিহত করে। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ বাধ্য হয়ে ওই ভারতীয় নাগরিকদের ভারতের অভ্যন্তরে ফেরত পাঠায়।
অভিযান চলাকালে স্থানীয় সীমান্তবাসী ও সাধারণ মানুষও বিজিবিকে সার্বিক সহযোগিতা করেন বলে জানা গেছে।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। বর্তমানে তেলিয়াপাড়া সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ৫৫ বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দিনরাত দায়িত্ব পালন করছে।
ছবি: দৈনিক বাংলা
বাগেরহাটে ৪১৮ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করেছে জেলা পরিষদ। শনিবার (২৭ জুন) দুপুরে শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এই বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডঃ শেখ লায়ন ফরিদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পি সি কলেজের অধ্যক্ষ শেখ জাহাংগীর আলী , সাবেক সচিব শেখ ফরিদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাশ, খানহাজান আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দিন রাখি, জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব শেখ মোজ্জাফ্ফর রহমান আলম প্রমুখ।
অনুষ্ঠানে জেলার ৯ উপজেলায় এসএসসি ও এইচএসসিতে ৩৬৩ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার টাকা করে দেওয়া হয়। সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যায়নরত ৫৫ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।
মন্তব্য