× হোম রাজধানী সারা দেশ অনুসন্ধান বিশেষ আইন-অপরাধ ফলোআপ কৃষি বিজ্ঞান চাকরি-ক্যারিয়ার প্রযুক্তি উদ্যোগ আয়োজন ফোরাম অন্যান্য ঐতিহ্য বিনোদন সাহিত্য ইভেন্ট শিল্প উৎসব ধর্ম ট্রেন্ড রূপচর্চা টিপস ফুড অ্যান্ড ট্রাভেল সোশ্যাল মিডিয়া সিটিজেন জার্নালিজম বিচিত্র ব্যাংক পুঁজিবাজার বিমা বাজার অন্যান্য ট্রান্সজেন্ডার নারী পুরুষ নির্বাচন রেস অন্যান্য আফগানিস্তান ১৫ আগস্ট কী-কেন স্বপ্ন বাজেট আরব বিশ্ব পরিবেশ বিশ্লেষণ ইন্টারভিউ মুজিব শতবর্ষ ভিডিও যৌনতা-প্রজনন ইউরোপ অন্যান্য উদ্ভাবন প্রবাসী আফ্রিকা ক্রিকেট শারীরিক স্বাস্থ্য আমেরিকা দক্ষিণ এশিয়া সিনেমা নাটক মিউজিক শোবিজ অন্যান্য ক্যাম্পাস পরীক্ষা শিক্ষক গবেষণা অন্যান্য কোভিড ১৯ মানসিক স্বাস্থ্য ব্লকচেইন অন্যান্য ভাষান্তর ফুটবল অন্যান্য পডকাস্ট বাংলা কনভার্টার নামাজের সময়সূচি আমাদের সম্পর্কে যোগাযোগ প্রাইভেসি পলিসি

স্বাস্থ্য
ফাইজার নাকি মডার্না কোন টিকা ভালো?
google_news print-icon

ফাইজার, নাকি মডার্না: কোন টিকা ভালো?

ফাইজার-নাকি-মডার্না-কোন-টিকা-ভালো?
দুটি টিকার ক্ষেত্রেই গ্রহিতার সর্বোচ্চ সুরক্ষার জন্য দুটি ডোজের প্রয়োজন হয়, এক্ষেত্রে প্রাথমিক প্রমাণগুলি ইঙ্গিত দিচ্ছে, প্রথম ডোজের দুই সপ্তাহের মধ্যেই মডার্নার টিকা কোভিডের লক্ষণগুলো প্রতিরোধে ফাইজারেরটির চেয়ে ভালো কাজ করে।

করোনার দ্বিতীয় ধাক্কার মধ্যে যুক্তরাষ্ট্রে মাত্র ছয় দিনের ব্যবধানে অনুমোদন পেয়েছে ফাইজার ও মডার্নার টিকা। এর মধ্যে ১১ ডিসেম্বর অনুমোদন পাওয়া ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে দেশটির স্বাস্থ্যকর্মী ও নার্সিং হোমের বাসিন্দাদের।

কার্যকর প্রথম টিকা হিসেবে ফাইজারের টিকা যখন যুক্তরাষ্ট্রের বাইরের বাজারও দখল করে ফেলছে, ঠিক তখনই এর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে মডার্নার টিকা।

প্রশ্ন হচ্ছে- এই দুই টিকার কোনটি কেমন, শেষপর্যন্ত কোনটি পাবে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা?

ফাইজার ও মডার্নার টিকার বিভিন্ন দিক বিশ্লেষণ করা হয়েছে সায়েন্সনিউজের একটি প্রতিবেদনে। নিউজবাংলার পাঠকের জন্য সেটি কিছুটা সংক্ষিপ্ত আকারে বাংলায় অনুবাদ করেছেন মেহরিন জাহান।

যুক্তরাষ্ট্রে এবার দ্বিতীয় করোনাভাইরাস টিকা (মডার্নার টিকা) কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) গত ১৮ ডিসেম্বর ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সের ব্যক্তিদের দেহে জরুরি পরিস্থিতিতে মডার্নার টিকা প্রয়োগের অনুমোদন দেয়। এই সিদ্ধান্তটি আসে এই টিকার চলমান ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য পর্যালোচনা শেষে বিশেষজ্ঞ প্যানেলের সম্মতির প্রেক্ষাপটে।

এই টিকাটি এরই মধ্যে বাজারে থাকা ফাইজার ও তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের টিকার সঙ্গে যুক্ত হচ্ছে, যেটি যুক্তরাষ্ট্রে ১১ ডিসেম্বর অনুমোদন পায়। ফাইজারের টিকা এরই মধ্যে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যসেবা কর্মী ও নার্সিংহোমে বসবাসকারীসহ উচ্চ-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মাঝে প্রয়োগ শুরু হয়েছে।

এবার দেখা যাক দুটি টিকা কীভাবে একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

দুটি টিকাই ১৮ বছরের বেশি বয়সীদের সুরক্ষা দেবে

মডার্না ও ফাইজার- দুটি প্রতিষ্ঠানের টিকাই ক্লিনিক্যাল পরীক্ষায় প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

পর্যালোচনার জন্য এফডিএকে সরবরাহ করা নথিতে মর্ডানা জানায়, তাদের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল চলেছে ৩০ হাজারের বেশি মানুষের ওপর, যেখানে টিকার ৯৪.১ শতাংশ কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এর আগে গত ৩০ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠানটি দুই সপ্তাহের ব্যবধানে টিকার দ্বিতীয় ডোজ নেয়া স্বেচ্ছাসেবীদের অবস্থা সম্পর্কে তথ্য প্রকাশ করে। একইভাবে দেখা গেছে, ফাইজারের টিকা ৯৫ শতাংশ কার্যকারিতা নিয়ে কোভিডের লক্ষণগুলো প্রতিরোধে সক্ষম।

এর কারণ ব্যাখ্যা করে ডিউক ইউনিভার্সটির সুজানা নাগি বলছেন, ‘দুটি টিকার তুলনামূলক ফলাফল একই রকম হওয়ার কারণ সম্ভবত এটাই যে, এগুলোর মধ্যে পার্থক্যের চেয়ে মিলই বেশি। আমি মনে করি, এজন্যই আমরা প্রথম দিকের কার্যকারিতার ক্ষেত্রে একই ধরনের ফল দেখতে পাচ্ছি।’

১৬ বছর থেকে ৮৯ বছর বয়সীদের ক্ষেত্রে ফাইজারের টিকা বেশ কার্যকর। আর মডার্নার টিকা ১৮ থেকে ৬৪ বছর পর্যন্ত বয়সীদের ক্ষেত্রে ৯৫.৬ শতাংশ কার্যকর, তবে ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে এর কার্যকারিতা ৮৬.৪ শতাংশে নেমে আসে।

মডার্নার সংক্রামক রোগ বিভাগের প্রধান জ্যাকুলিন মিলার গত ১৭ ডিসেম্বর এফডিএর উপদেষ্টা কমিটির শুনানিতে অবশ্য দাবি করেন, এই পার্থক্যটি অল্পসংখ্যক বয়স্ক ব্যক্তির ওপর প্রয়োগের (ভ্যাকসিন গ্রুপ থেকে চার জন এবং প্লাসেবো গ্রুপ থেকে ২৯ জন) ভিত্তিতে নির্ধারিত হয়েছে, কাজেই এটি পরিসংখ্যানগত দিক থেকে তেমন গুরুত্বপূর্ণ নয়।

তিনি বলেন, ‘বয়স্কদের মধ্যে মডার্নার টিকার কার্যকারিতা সামগ্রিক জনগোষ্ঠীর মধ্যে এর কার্যকারিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

'প্লাসেবো গ্রুপ' হলো, যাদের কোনো ধরনের অবহিত না করে টিকাসদৃশ ওষুধ দেয়া হয়, কিন্তু সেটিতে টিকা থাকে না। অর্থাৎ এই গ্রুপটি বাস্তবে টিকার অধীনে না এলেও মানসিকভাবে ভাবতে থাকে তারা টিকা পেয়েছে।

প্রথম ডোজের পর মডার্নার টিকা বেশি সুরক্ষা দিতে পারে

দুটি টিকার ক্ষেত্রেই সর্বোচ্চ সুরক্ষার জন্য গ্রহিতাদের দুটি ডোজ নেয়ার প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রাথমিক প্রমাণগুলি ইঙ্গিত দিচ্ছে, প্রথম ডোজের দুই সপ্তাহের মধ্যেই মডার্নার টিকা কোভিডের লক্ষণগুলো প্রতিরোধে ফাইজারেরটির চেয়ে ভালো কাজ করে। ফাইজারের ট্রায়ালে প্রথম ডোজ দেয়ার পরে গ্রহিতাদের মধ্যে ভ্যাকসিন গ্রুপের ৩৯ জনের এবং প্লাসেবোতে ৮২ জনের কোভিড ধরা পড়ে, যা টিকার প্রথম ডোজের ৫২.৪ শতাংশ কার্যকারিতার প্রমাণ দেয়। অন্যদিকে মডার্নার প্রথম ডোজের কার্যকারিতা ছিল ৮০.২ শতাংশ।

তবে মডার্নার টিকার ডোজের এই কার্যকারিতা অপেক্ষাকৃত কম সংখ্যক গ্রহিতার ওপর প্রয়োগ করে পাওয়া গেছে। এছাড়া, প্রায় সব গ্রহিতা প্রথম টিকার পর দ্বিতীয় ডোজও গ্রহণ করেছিলেন, ফলে প্রথম ডোজের কারণেই তারা সুরক্ষা পেয়েছেন কিনা- সেটা বলা বেশ কঠিন।

মডার্নার টিকার প্রাথমিক ফল ইঙ্গিত দিচ্ছে, এটি লক্ষণযুক্ত কোভিডের পাশাপাশি লক্ষণবিহীন সংক্রমণ ঠেকাতেও সক্ষম

কিছু প্রাথমিক তথ্য দেখাচ্ছে, মডার্নার টিকা লক্ষণযুক্ত কোভিড সংক্রমণের পাশাপাশি লক্ষণবিহীন উপসর্গও নিরাময় করতে পারে। করোনাভাইরাসের বিস্তার রোধ এবং কমিউনিটিতে ইমিউনিটি তৈরির জন্য জনগোষ্ঠীর মধ্যে লক্ষণবিহীন সংক্রমণ প্রতিরোধ খুবই জরুরি।

মডার্নার ক্লিনিক্যাল পরীক্ষায় প্লাসেবো পাওয়া ১৪ হাজারের বেশি মানুষের মধ্যে ৩৮ জন প্রথম ও দ্বিতীয় ইঞ্জেকশনের মধ্যবর্তী সময়ে লক্ষণবিহীন কোভিড পজেটিভ হিসেবে শনাক্ত হন। অন্যদিকে, টিকা পাওয়া বাকিদের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যবর্তী সময়ে লক্ষণবিহীন আক্রান্ত শনাক্ত হন মাত্র ১৪ জন। এতে প্রমাণিত হয় টিকার মাধ্যমে লক্ষণবিহীন সংক্রমণ কিছুটা হলেও ঠেকানো গেছে।

অন্যদিকে, ফাইজার এখনও এমন কোনো তথ্য প্রকাশ করেনি, যার মাধ্যমে বোঝা সম্ভব তাদের টিকাও লক্ষণবিহীন সংক্রমণ ঠেকাতে সক্ষম। তবে নাগি মনে করছেন, ‘দুটি টিকার ক্ষেত্রে এ ধরনের কোনো পার্থক্য দেখা যাবে বলে বিশ্বাস করার কোনো কারণ নেই।’

দুটি টিকার ক্ষেত্রেই এমআরএনএ জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যেটি মানব কোষকে করোনাভাইরাস স্পাইক প্রোটিন তৈরিতে সাহায্য করে, যে প্রোটিনকে অপসারণ করেই ভাইরাস কোষের ভেতরে আস্তানা গাড়ে। টিকা পাওয়ার পর দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভাইরাসের স্পাইক সম্পর্কে সচেতন হয়ে সংক্রমণ প্রতিরোধের সক্ষমতা অর্জন করে।

দুটি টিকারই একই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া, যদিও গুরুতর অ্যালার্জি সম্পর্কে প্রশ্ন থেকেই যায়

প্রতিটি টিকার ক্ষেত্রে ইনজেকশনের পরে শরীরে একই ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। জন হপকিন্স ইউনিভার্সিটির ভাইরাল সংক্রমণ বিশেষজ্ঞ আন্দ্রিয়া কক্স বলেন, ‘দুটি টিকার সাধারণ প্রতিক্রিয়া হলো বাহুতে ব্যথা। এছাড়া, ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ করে দ্বিতীয় ডোজের পর ক্লান্তি, ঠান্ডা লাগা, শরীর ব্যথা বা মাথা ব্যথার মতো উপসর্গ দেখা গেছে।’

কক্স বলছেন, ‘ফাইজারের চেয়ে মডার্নার টিকায় দেহে ফোলাভাবসহ কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার মাত্রা খানিকটা বেশি। এর কারণ হতে পারে দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা দ্রুত বাড়িয়ে তোলার জন্য মডার্না তাদের টিকার প্রতিটি ডোজে বেশি পরিমাণে এমআরএনএ যোগ করেছে।’

অন্যদিকে নাগির মত হলো, ‘টিকার ক্ষেত্রে এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া অস্বাভাবিক নয়। বাস্তবতা হলো- টিকা আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে নতুন ধরনের শক্তি দেয়, আর সেটাই সবার কাম্য।’

দুটি টিকার ক্লিনিক্যাল ট্রায়ালেই গ্রহিতার মধ্যে অস্থায়ী দুর্বলতা বা মুখের পেশী বিবশ হওয়ার মতো বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। এগুলো খানিকটা উদ্বেগের জন্মও দিয়েছে। তবে কক্স বলেছেন, এখনও দুটি টিকা গ্রহণকারীর সংখ্যা বিচারে এই ঘটনাগুলো বিরল।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ফাইজারের টিকা উন্মুক্ত হওয়ার পর এর গ্রহিতা কিছু স্বাস্থ্যসেবা কর্মী আরও তীব্র পার্শ্বপ্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন, যেগুলো ক্লিনিক্যাল ট্রায়ালের সময়ে দেখা যায়নি। আলাস্কার তিন জনের পাশাপাশি যুক্তরাজ্যে দুজন অ্যালার্জির সমস্যায় ভুগেছেন। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অ্যালার্জির সমস্যায় ভোগা ব্যক্তিদের টিকা দেয়ার ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দিয়েছে।

মডার্নার টিকা গ্রহণকারীরাও একই ধরনের সমস্যার মুখোমুখি হবেন কিনা- সেটি এখনও পরিষ্কার নয়। গত ১৭ ডিসেম্বর এফডিএ-এর শুনানিতে মডার্নার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তাল জ্যাকস বলেছিলেন, দুটি টিকার ন্যানো পার্টিকেল আলাদা, এটি পার্শ্বপ্রতিক্রিয়ার ক্ষেত্রে ব্যবধান তৈরি করতে পারে। আর সত্যিই সেটি হলে মডার্নার টিকা ফাইজারের টিকার মতো অ্যালার্জির জটিলতা তৈরি নাও করতে পারে। তবে কিছু বিশেষজ্ঞের সন্দেহ, অ্যালার্জির কারণ হলো পলিথিলিন গ্লাইকল নামের ন্যানো পার্টিকেল, যা দুটি টিকাতেই রয়েছে।

মডার্নার টিকা সংরক্ষণে খুব বেশি ঠান্ডার প্রয়োজন নেই, তাই বিতরণ সহজ

দুটি টিকার একটি বড় পার্থক্য রয়েছে সংরক্ষণ প্রক্রিয়ায়। ফাইজারের টিকা অবশ্যই অতি শীতল ফ্রিজারে রাখতে হবে, যেখানে তাপমাত্রা হবে অন্তত মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে মডার্নার স্ট্যান্ডার্ড ফ্রিজারের তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া মডার্নার টিকা একটি ফ্রিজে এক মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। ফলে এই টিকা বিতরণ ফাইজারের চেয়ে অনেক সুবিধাজনক।

নাগি বলছেন, ‘এ ধরনের সুবিধা আমাদের সবার জন্য বেশ সুবিধাজনক।’

কিছু কিছু হাসপাতাল দীর্ঘ সময়ের জন্য অতি শীতল পরিবেশে ফাইজারের টিকা সংরক্ষণের ব্যবস্থা আছে। তবে যাদের সে সুবিধা নেই, সেই ক্লিনিকগুলো মডার্নার শটের দিকে ঝুঁকতে পারে। অন্যদিকে ভবিষ্যতে সম্ভবত অন্য আরও সংস্থা- যেমন অ্যাস্ট্রাজেনেকা বা জনসন অ্যান্ড জনসনের টিকাও আসবে, যেগুলো আরও বেশি দিন ফ্রিজে সংরক্ষণ করা যাবে।

মন্তব্য

আরও পড়ুন

স্বাস্থ্য
License of Ad Deen Hospital revoked in connection with the death of six newborns

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্‌-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ফাইল ছবি

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ জুন) হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে বৃহস্পতিবার (১১ জুন) আদ্-দ্বীন হাসপাতালের স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনকে চিঠিটি পাঠিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ)। চিঠিতে আরও বলা হয়েছে, লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে।

চিঠিটির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে ‘আদ্-দ্বীন হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকা-এর কারণ দর্শানোর জবাবের পরিপ্রেক্ষিতে প্রদত্ত সিদ্ধান্ত।’ চিঠিতে বলা হয়, গত ২৭ মে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় দ্য মেডিক্যাল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(১) ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ৪ জুন এই হাসপাতালটির ‘লাইসেন্স কেন বাতিল করা হবে না’ মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৭ জুন বিকেল পাঁচটার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে ৭ জুন আদ্-দ্বীন হাসপাতাল কারণ দর্শানোর সময় বাড়ানোর জন্য আবেদন করলে এই সময়সীমা ৯ জুন বিকেল পাঁচটা পর্যন্ত বাড়ানো হয়।

বিষয়টি উল্লেখ করে আদ্-দ্বীন হাসপাতালের স্বত্বাধিকারীকে চিঠিতে বলা হয়েছে, ৯ জুন আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে জবাব ও ব্যাখ্যা দেওয়া হয়, তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক না হওয়ায় দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর ১১(২) (খ) ধারা অনুযায়ী আপনার হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলো। এই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে বাতিল আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে।

মন্তব্য

স্বাস্থ্য
State of the art robotic fusion biopsy launched at Squire Hospital

স্কয়ার হসপিটালে অত্যাধুনিক রোবোটিক ফিউশন বায়োপসি শুরু

স্কয়ার হসপিটালে অত্যাধুনিক রোবোটিক ফিউশন বায়োপসি শুরু

বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করল স্কয়ার হসপিটাল। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে ‘রোবোটিক অ্যাসিস্টেড এমআরআই-ইউএসজি ফিউশন প্রোস্টেট বায়োপসি’। গত ৭ জুন ২০২৬ তারিখে স্কয়ার হসপিটালের ইউরোলজি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডা. এন আই ভূঁইয়া এবং তাঁর বিশেষজ্ঞ মেডিকেল টিম এই অত্যাধুনিক চিকিৎসা প্রক্রিয়াটি সফলভাবে পরিচালনা করেন। এই ঐতিহাসিক অর্জনের মাধ্যমে বাংলাদেশে প্রোস্টেট ক্যান্সার শনাক্তকরণে এক নতুন যুগের সূচনা হলো, যা আধুনিক স্বাস্থ্যসেবায় দেশের সক্ষমতাকে বিশ্বমানে উন্নীত করেছে।

এই বিশেষ পরীক্ষায় বিশ্বখ্যাত 'মোনা লিসা' (Mona Lisa) রোবোটিক বায়োপসি সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটি মূলত একটি উচ্চ প্রযুক্তিনির্ভর রোবোটিক ব্যবস্থা যা সার্জনকে প্রোস্টেটের নমুনা সংগ্রহে সর্বোচ্চ নিখুঁত সহায়তা প্রদান করে। এই প্রযুক্তির প্রধান বৈশিষ্ট্য হলো এটি রোগীর আগের করা এমআরআই এবং পরীক্ষার সময়কার তাৎক্ষণিক আল্ট্রাসাউন্ড ছবিকে একত্রে সমন্বয় বা ফিউশন করে একটি ত্রিমাত্রিক বা থ্রি-ডি ম্যাপ তৈরি করে। এই ম্যাপটি ব্যবহারের ফলে চিকিৎসকরা প্রোস্টেটের ভেতরের যেকোনো অস্বাভাবিকতা অত্যন্ত স্পষ্টভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পান এবং রোবোটিক গাইডেন্সের মাধ্যমে সরাসরি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেন।

প্রথাগত বায়োপসি পদ্ধতিতে অনেক সময় প্রোস্টেটের ভেতরের ছোট টিউমারগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ে অথবা বায়োপসি সুই সঠিক স্থানে পৌঁছাতে পারে না, যার ফলে রোগ নির্ণয়ে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু নতুন এই রোবোটিক সিস্টেমে ঠিক যে জায়গায় ক্যান্সার আক্রান্ত কোষ রয়েছে, সুনির্দিষ্টভাবে সেখান থেকেই নমুনা সংগ্রহ করা সম্ভব হয়। এর ফলে রোগ নির্ণয়ের নির্ভুলতা বা একুরেসি প্রায় শতভাগের কাছাকাছি পৌঁছায়। পাশাপাশি এই পদ্ধতিতে শারীরিক জটিলতা ও সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় এবং রোগীকে বারবার কষ্টদায়ক বায়োপসি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না।

এই সাফল্য সম্পর্কে অধ্যাপক ডা. এন আই ভূঁইয়া জানান যে, প্রোস্টেট ক্যান্সার নিখুঁতভাবে শনাক্তকরণের ক্ষেত্রে এই প্রযুক্তি বর্তমানে বিশ্বজুড়ে ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে স্বীকৃত। দেশের ভেতরেই এখন এমন উন্নত সেবা নিশ্চিত হওয়ায় রোগীদের এই জটিল পরীক্ষার জন্য আর বিদেশে যাওয়ার প্রয়োজন হবে না। স্কয়ার হসপিটালের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক মানের নিরাপদ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থা দেশেই সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়া। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, ইউরোলজি চিকিৎসায় বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ এবং বিশ্বমানের সেবা প্রদানে পুরোপুরি সক্ষম।

মন্তব্য

স্বাস্থ্য
Indefinite strike of Ramek intern doctors on six point demand

ছয় দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছয় দফা দাবিতে রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন। রবিবার (৭ জুন) সকাল ১১টা থেকে তারা এই কর্মবিরতি শুরু করেন। রামেক হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হচ্ছে। কেন্দ্র থেকে ঘোষণা না আসা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।”রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “হাসপাতালে ২৬২ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। আজ সকাল থেকে তারা কর্মবিরতি পালন করছেন।” স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি নোটিশ এবং চিকিৎসকদের বিভিন্ন অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে সারাদেশের ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ সম্মিলিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি নোটিশের পরিপ্রেক্ষিতে এবং চিকিৎসকদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে দেশের সব ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ পালন করেছেন। সমাবেশে তাদের ছয় দফা দাবি তুলে ধরা হয়। তারা দাবি করেন, এর আগে বিএমডিসি প্রকাশিত একটি নোটিশের মাধ্যমে তাদের ছয় দফা দাবির মধ্যে প্রথম দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলেও বাকি দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট মহল থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এতে তারা হতাশা প্রকাশ করেন।এ অবস্থায় সংগঠনটি পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- দেশের সব মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতি, দেশের সব মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের প্রতিদিন বেলা ১১টার পর থেকে ক্লাস বর্জন, সব মিড-লেভেল চিকিৎসকদের চলমান আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কর্মসূচিতে দেশের সব ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য

স্বাস্থ্য
All upazila health complexes of the country are being increased to 101 beds

১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালীকরণে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে গত বুধবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশনা জারি করেছে। অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী আদেশে সই করেন।

আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য অধিকতর সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে দেশের অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা সীমিত হওয়ায় রোগীদের চিকিৎসাসেবা গ্রহণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

শয্যা সংখ্যা বৃদ্ধি পেলে উপজেলা পর্যায়েই অধিকসংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণের সুযোগ পাবেন এবং জেলা সদর হাসপাতালের ওপর চাপও কমবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবে। এসব পরিদর্শনের মাধ্যমে অবকাঠামোগত সক্ষমতা, বিদ্যমান ভবন, সম্প্রসারণের সম্ভাবনা, প্রয়োজনীয় সংস্কার এবং অতিরিক্ত শয্যা স্থাপনের উপযোগিতা যাচাই করা হবে।

নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) পরিদর্শন দলের সঙ্গে সার্বিক সহযোগিতা করার জন্য বলা হয়েছে।

একই সঙ্গে পরিদর্শন কার্যক্রম নির্বিঘ্নে করতে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, নথিপত্র এবং স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হলে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে। এতে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন, সার্জারি ও অন্যান্য বিশেষায়িত সেবার ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি রোগীদের দীর্ঘ দূরত্ব অতিক্রম করে জেলা বা বিভাগীয় পর্যায়ের হাসপাতালে যাওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।

অফিস আদেশটির অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থায় প্রেরণ করা হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ই-মেইলের মাধ্যমেও নির্দেশনাটি জানানো হয়েছে।

মন্তব্য

স্বাস্থ্য
6 children died in Ad Deen hospital due to lack of oxygen supply Health Minister

অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ায় আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ায় আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বলেছেন, রুমে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণেই আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটি কার্যক্রম পরিচালনার উপযুক্ত নয়। পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধা না থাকা, ধারণক্ষমতার তুলনায় বেশি রোগী ভর্তি করা এবং দায়িত্বে চরম অবহেলার বিষয়গুলো তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তির বিষয়ে তিনি আরও জানান, এ ধরনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে আগামী রোববার (৭ জুন) সিদ্ধান্ত নেয়া হবে।

এ ধরনের ঘটনা রোধে সরকার আরও কঠোর হতে যাচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে, গত ২৭ মে ভোরে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৩ ঘণ্টার মধ্যে ৬ নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনায় অবহেলার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করা হয়। শিশুর স্বজনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানায় মামলাটি রেকর্ড করা হয়। সেদিন রাতেই মামলার বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম।

মন্তব্য

স্বাস্থ্য
The report of the investigation committee on the death of 6 newborns in Ad Deen has been submitted

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা

রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার (৩ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালে একই ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঈদের আগ মুহূর্তে এমন ঘটনা দেশজুড়ে আলোচনার ঝড় তুলে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর নিকট জমা দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর গঠিত কমিটি আজ তাদের রিপোর্ট জমা দেবে।

এছাড়া আগামীকাল দুপুর ৪টায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানানো হয়েছে।

গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালে তিন ঘণ্টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অসঙ্গতি পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে মৃত্যুর কারণ অনুসন্ধান এবং করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। পরে তারা ৩ জুন পর্যন্ত সময় চান। এ কমিটিতে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা এবং স্বাস্থ্য অধিদপ্তরের আরেকজন কর্মকর্তা রয়েছেন।

এর আগে গত তিন দিন আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তারা সে সিদ্ধান্ত থেকে সরে আসে। ওই দিন বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

মন্তব্য

স্বাস্থ্য
6 more children died of measles in 24 hours in the country

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে গত সোমবার (০১ জুন) সকাল আটটা থেকে মঙ্গলবার (০২ জুন) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের বিভিন্ন উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৩৪ জন। মঙ্গলবার (০২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৯২ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। এর বাইরে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছে আরও ৪২ জন। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে। আর এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৩৬ জন।

সরকারি তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ১০৬ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৪ হাজার ৮১২ জন।

বিজ্ঞপ্তিতে মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মোট ৫০৪ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হামরোগীদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ৯০ জন।

চিকিৎসকেরা জানান, শিশুদের মধ্যে হামের প্রকোপ রোধে নিয়মিত টিকাদান নিশ্চিত করা জরুরি। কোনো শিশুর শরীরে হামের লক্ষণ বা উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য

p
উপরে